বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

★আমি ফারিহা তাছনিম ঐশী★

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ফারিহা তাছনিম ঐশী (guest) (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম।। ☺☺☺ আমি ফারিহা তাছনিম ঐশী। নবম শ্রেণিতে পড়ছি বিজ্ঞান বিভাগে। আমার বাড়ি রংপুর জেলায়। আমরা এক ভাই এক বোন। আমি ছোট। ভাইয়া আমার থেকে ৭ বছরের বড়। ভাইয়া বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তে পড়ে। বাবা টিচার আর মা হাউস ওয়াইফ। আমি ছবি আঁকতে ভালোবাসি। তার পাশাপাশি গান শুনতে, ঘুরতে, নতুন জামা পড়তে ভালোবাসি। আমার ছোট বেলা থেকেই আকাঁর প্রতিভা। ছোট বেলা থেকেই আর্টের মধ্যে অন্য রকম একটা ভালো লাগা খুঁজে পেতাম। যেটাই দেখতাম সেটাই একে ফেলতে পারতাম। এছাড়াও আমি গ্রাম খুব ভালোবাসি। বিশেষ করে গ্রামের ধান ক্ষেত। গ্রামের সবুজ সবুজ মাঠ গুলো আমার ভীষণ ভালো লাগে। গ্রামের প্রকৃতি, বাতাস খুব মিষ্টি। গ্রামে সবাই খুব সুন্দর সময় কাটায়। সবাই এক সাথে গল্প করে, হাসাহাসি করে। আমার খুব্ববি ভালো লাগে৷ বাসায় একা একা থাকতে ভালো লাগে না। আমি যখন ক্লাস 4 এ পড়ি ঠিক তখনি ভাইয়া পড়াশোনার জন্য বাইরে চলে যায়। তখন থেকেই একা একা। আমার আশেপাশে আমার কোনো সমবয়সী মেয়ে নেই। একজন আছে কিন্তু খুব হিংসুটে yucky তাই ওর সাথে মিশি না। বাসায় একাই একাই ছবি আকি, রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ফুল বানিয়ে ঘর সাজাই। এগুলোই আমার প্রিয়। আমি খুব অভিমানী। অল্পতেই অভিমান করি বাট সেই অভিমান কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। যার উপর অভিমান করি সে যদি আমার সাথে একটু মিষ্টি করে সরি বলে, কথা বলে, দুষ্টামি কথা বলে হাসায় তাহলেই আমি হেসে ফেলি। আসলে আমি মেয়েটাই এমন। খুব সহজেই হাসি, খুব অল্পতেই কষ্ট পাই, আর অল্পতেই কান্না করি বাচ্চাদের মতো। খুব আবেগপ্রবণ আমি। কারো কষ্ট সহ্য করতে পারি না। আমি এমনি। সবার সাথে মিশে যাই খুব সহজে। সবাই আমাকে ভালোও বাসে। কিন্তু আমি একধরনের মানুষের সাথে মিশি না। যারা হিংসুটে, অহংকারী, ঢং করে খুব (মেয়েদের ক্ষেত্রে) আমার এদেরকে একদম ভালো লাগে না। আমি মিশুক মানুষদের ভালোবাসি। যারা সবার সাথে কথা বলে, মনে কোনো অহংকার নেই এসব মানুষ আমার প্রিয়। আমি অল্পতেই মানুষকে বিশ্বাস করি।মানুষকে সহজে আপন করে নেই। আর আমি ছোট বাচ্চাদের খুব ভালোবাসি, খুব আদর করি। ছোট বাচ্চারাও আমার খুব ভক্ত হয়। যেখানেই যাই সেখানেই ছোট বাচ্চারা আমাকে আপন করে নেয়। আমি একটা জিনিস নিয়ে খুব মন খারাপ করে থাকি। এই কারণে আমি বাসার বাইরেও যেতে চাই না। আমি খুব লম্বা। আমার উচ্চতা ৫ফিট ৭ ইঞ্চি gj এই কারণে আমার লম্বা নিয়ে সবাই হাসাহাসি করে। আমি বাইরে যেতে পারি না মানুষের জ্বালায়gj এটা নিয়েই আমার কষ্ট। মাঝে মাঝে খুব কাদি। খাটো হলেও দোষ লম্বা হলেও দোষ!!! আমি রাগী মানুষকে একদম পছন্দ করি না। যারা রাগ দেখায় তাদের মনে হয় একটা কিক দিয়ে লন্ডন পাঠায় দেই। আমার আব্বু খুব রাগী। মাঝে মাঝে আব্বুকেও মনে হয় কিক মেরে লন্ডন পাঠায় দেই, যখন রাগ হয় gj আমি খুব লাজুক মেয়ে। বাসায় নতুন কেউ আসলে তার সামনে যেতে লজ্জা পাই, সংকোচ লাগে। কিন্তু যারা পুরাতন তাদের সামনে যেতে লজ্জা লাগে না। তবে আমি এমনি লাজুক। আমি ফুল খুব ভালোবাসি আর পাখি ভালোবাসি। আমি খুব আদুরে মেয়ে। আমাকে মানুষের আদর পেতে ভালোবাসি। যে আমাকে আদর করে তাকে আমি খুব ভালোবাসি। আমি হাই স্কুলে ওঠার পর থেকেই গার্লস স্কুলে পড়ি। তাই ছেলে বন্ধু নেই বললেই চলে। তবে আমার ৩ টা ছেলে বন্ধু আছে যাদের সাথে আমার প্রায় প্রায় কথা হয়। নিরব, তামিম আর সিয়াম। ওদের মধ্যে নিরবের সাথে খুব ঝগড়া করি। মজা লাগে gj নিরব ভিষণ দুষ্টু। তাই ওর সাথেই দুষ্টামি টা বেশিই হয়। ওদের সাথে প্রাইভেট এ দেখা হয়। আর আমার বেস্ট ফ্রেন্ড রেশমা। ওয় আমার স্কুল বেস্ট ফ্রেন্ড। আর একজন হোম বেস্ট ফ্রেন্ড আছে ওর নাম তাছলিমা। gj ওহ আর একটা কথা তো বলাই হলো না আমি দুষ্টুটামি করতে ভালোবাসি। খুব বেশি যে দুষ্টু সেটাও না। একটু আকটু দুষ্টামি করি। মজা লাগে gj এই হলো আমার আমি।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ ★আমি ফারিহা তাছনিম ঐশী★

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now