বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঠিক এক সপ্তাহ আগে, বুধবারে অফিসে কাজ করছিলাম। তখন দুপুর পেরিয়ে বিকেল হয়েছে সবে মাত্র। হঠাৎ বাসা থেকে বোনের ফোন - তাড়াতাড়ি বাসায় চলে আয়। সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আসবি অবশ্যই।
বুঝলাম সময় এসে গেছে। দ্রুত বাসার উদ্দ্যেশে ছুটলাম। জরুরী ফোনগুলো দ্রুত সেরে ফেললাম পথে। বাসায় পৌঁছেই বউকে নিয়ে হাসপাতালে রওনা হলাম।
তারপর বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা পেরিয়ে রাত। রাত পেরিয়ে সকালও হলো। নির্ঘুম আমরা ক'জন মানুষ উৎকন্ঠায় আর শংকায় চুপসে থাকলাম। ওদিকে লেবার রুমে ডাক্তররা ব্যাস্ত থাকলো আমার যন্ত্রনা কাতর বউকে নিয়ে।
অবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই ০৯) সকাল সাড়ে এগারোটায় আমাদের সকল উৎকন্ঠা আর শংকার অবসান ঘটিয়ে সে পৃথিবীতে পদার্পণ করলো। আর অনিন্দ্য আনন্দে ভরে উঠলো আমাদের বুক।
বাবা হওয়ার যে অনুভুতি তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি - সব সময় এক অদ্ভুত আনন্দ খেলা করছে মনে। সেই সাথে একটা দায়িত্ববোধও টের পাই, যা কিনা আমি উপোভোগ করছি পুরো মাত্রায়।
আর কিছু বলার নেই এখন। শুধু আমার মেয়েটির জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে - সে যাতে একটা সুখি, সুস্থ্য, সফল এবং সার্থক জীবন পায় এই পৃথিবীতে।
ওহ্ আরেকটা কথা - আমার ছোট্ট পরীটার জন্য একটা ছোট্ট সুন্দর নাম খুঁজছি। অবশ্যই বাংলা নাম। (নাম রাখাটা যে কত দুরহ এবং দুঃসাধ্য তা টের পাচ্ছি নিজের মেয়ের নাম রাখতে গিয়ে।) আপনাদের কারো কোন প্রস্তাব থাকলে জানাবেন, প্লিজ, প্লিজ, প্লিজ ! খুবই উপকৃত হবো এবং বাধিত থাকবো।
আর অবশ্যই যার প্রস্তাবিত নাম পছন্দ হবে তার জন্য থাকিবে অশেষ উত্তম ও জাঝা হাসি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now