বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি বলছি না ভালোবাসতেই
হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য
অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা
খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে
খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই
হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক ।
আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে
থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের
যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী
-সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস
করুক :
আমার জল লাগবে কি না, নুন
লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও
একটা
তেলে ভাজা শুকনো মরিচ
লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি
নিজেই ধুতে পারি ।
আমি বলছি না ভলোবাসতেই
হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার
ঘরের দরোজা
খুলে দিক ।
কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক,
কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক :
'তোমার চোখ এতো লাল কেন ?'
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now