বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি বন্ধুহীন হয়ে পড়ছি

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমি একটু বেশিই অসামাজিক। পুরোনো বন্ধু- বান্ধবীদের সঙ্গে একদম যোগাযোগ রাখি না। এরাও যে আমার খোঁজ নেয়, তা না। কিন্তু নম্বরগুলো কমবেশি সবারই রেখে দিয়েছি। কাউকে ফোন দিয়ে খোঁজ নিতে আমার কেন জানি ভালো লাগে না। এটা আমার বাজে অভ্যাস। তাই অনেক দিন কথা না বলায় বা যোগাযোগ না রাখায় পরে আর ইচ্ছা হলেও একটা কল দিয়ে বন্ধুদের খবর নেব, মন বাধা দেয়। লজ্জায়। এভাবেই দিন দিন আমার বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে। আমি বন্ধুহীন হয়ে পড়ছি। আজ কেন মনে হলো মোবাইলের কন্টাক্ট নেমগুলো দেখলাম। সব মিলিয়ে ৪৭টা কন্টাক্ট নেম রয়েছে। সেই এসএসসি ২০০৮ থেকে ফোন ব্যবহার করছি। বছরে চারটা নতুন বন্ধুও খাতায় যোগ করতে পারিনি; বরং দিনকে দিন নেম লিস্টটা ছোট হয়ে যাচ্ছে। আজ পুরোনো কয়েক জন বড় ভাই আর বন্ধুকে ফোন করেছি। যাদের সঙ্গে কলেজ, ইউনিভার্সিটিতে দীর্ঘ সময় কাটিয়েছি। অনেকেরই আজ ফোন বন্ধ পেলাম, হয়তো সিম পাল্টিয়েছে। কেউ আবার আমার ফোন পেয়ে ধরে অবাক হয়েছে। বলেছি, কেন আমার খোঁজ নাওনি? চারজন বলল, ‘আমি ফোন হারিয়েছি।’ দুজন বলল, ‘বড় ব্যস্ত হয়ে পড়েছি রে!’ আর এক-দুজন হেসে বলল, ‘তোর কথা মনে নেই রে! মাফ করে দিস!’ তোদের মাফ করব কি, আমি নিজেও কি তোদের খোঁজ নিয়েছি? আমাকে ক্ষমা করবে কে? মনে মনে বলেছি, বরং তোরাই আমাকে ক্ষমা করে দিস। জহির উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ আমি বন্ধুহীন হয়ে পড়ছি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now