বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"বাবা কতোদিন কতোদিন দেখি না তোমায় " গানটা গেয়ে চলেছি একা একা নিজের ঘরের বিছানায় শুয়ে । খুব একা লাগছিল তাই ফোনটা হাতে নিলাম । তখন-ও নিজেকে বড় একা লাগছে । একা একা আমি একা ! কিছুদিন আগেই গাছ থেকে পড়ে ডান পাতে ব্যথা পেয়েছি । বিছানা-য় শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই । তবুও , নিজেকে অনেক অনেক একা লাগছে । এই একা আমাকে বদলে দিতে পারে ।
কিছু মাস পরে....
পা ঠিক হয়ে গেছে । এখন আমি প্রস্তুত আবার সবার সাথে মিশতে পারব । কলেজে গেলাম । দেখি কেউই আমার দিকে মুখ দিচ্ছে না । " এতোবড় ছেলে গাছে উঠেছে ! " খুব কষ্ট লাগলো এসব কথা শুনে । কেউ আমার দিকে মুখ ফিরেও তাকালো না । কিভাবে যে বলি , আমি গাছে উঠেছিলাম একটা শিশুকে বাচাতে ! পুকুরে প্রায় ডুবে যাবে ! জলদি গাছে উঠে একটা ডাল থেকে লাফ দিলাম আর পুকুরের নিচে একটা শক্ত পাথরের সাথে ডান পা ঘেষে গেলো । তবুও আমি পেরেছি একটি শিশুর জীবন বাঁচাতে । কেউ আমার এই কথা জানতে চাইলো না , তাই নিজেকে বদলে দিতে হয়েছে । মানুষ জাতিকে আর কখনোই সাহায্য করবো না । ঐ শিশুর মা-ও আমার দিকে আর তাকালো না , একটু ধন্যবাদ-ও দেয়নি স্বার্থপরের মতো ।
আমি আর আমি নেই ; এখন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হতে চলেছি ।
[ কাল্পনিক ]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now