বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার স্বপ্ন

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Fahmida(guest) (০ পয়েন্ট)

X এমা দুপুর হয়ে গেছে। এতক্ষন ঘুমালাম। এই জন্যই আম্মুর কাছে বকা খাই। 12 টা বাজে। কাল আম্মুর সাথে কথা কাটাকাটি হয়েছে। তাই ঠিক করলাম কথা বলবো না। যাই গোসল সেরে কিছু খেয়ে নিই। আজবতো আমি কোন কিছু ধরতে পারছিনা কেন। ধুর !!আম্মু কিছু খেতে দাও। আম্মু দেখলাম কঁাদছে। কি ব্যাপার কঃাদছো কেন?আম্মু, কি হল কথা বল না কেন? আমি আম্মুকে ছুতে পারছিনা। কি হল আমার। আম্মু: তুই আমাকে ছেড়ে যেতে পারলি। ফিরে আয় সোনা। আর কখনো তোকে বকবোনা। কখনো কোন কাজে বাধা দিব না। একবার আয়। লক্ষী সোনা। => কি হল কাকে কি বলছ। আমি তো এখানে। হঠাৎ সামনে চোখ পড়ল। বাড়িতে এত লোক কেন? আর সবাই কাজছে কেন? বাবার কাছে গেলাম। => বাবা কার কি হয়েছে? বাবা শুধু পাথরের মত বসে আছে। চোখ দুটো যেন অসার। নিলার কাছে গেলাম। ও আমার ছোট বোন। => ওই পেত্নী কি হয়েছে রে? তুই তো বল। =>আপুরে তুই কই গেলি। আমি এখন কার সাথে খেলবো। =>ওই তুই কাকে বলছিস আমিতো এখানে। অনেকে এসেছে। ওই তো আমার সবচেয়ে প্রিয় বান্ধবি। ওকে ডাকলাম। কিন্তু শুনতে পেল না। নিজেকে খুব অসহায় লাগছে। আচ্ছা সামনে ওটা কি। ওমা......!!!! এত আমি। কিন্তু এটা কিভাবে সম্ভব.......আমি তো ওখানে। তাহলে....??? ওহ মনে পরেছে কাল তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। মাথায় খুব আঘাত পেয়েছি। তারপর জ্ঞান হারায়। তাহলে কি আমি মারা গেছি। না ওটা হতে পারেনা। মা,বাবা আমি তোমাদের ছেরে কোথাও যাবো না। শুনছো তোমরা। মা ওমা , নিলা,বাবা। তোমরা কেউ কেন আমার কথা শুনছো না। আমার কান্না কি তোমাদের কাছে যাচ্ছে না। আমি আর কখনো তোমাদের জালাবো না। লক্ষী মেয়ের মত থাকবো। বাবা তুমিতো আমার কান্না সহ্য করতে পারোনা। আর আজ আমি এত কাদছি তুমি শুনতে পাচ্ছোনা। একবার কথা বল। প্রতিবেশি: আহারে মেয়েটা ওত অল্প বয়োসে মা বাবার কোল খালি করে চলে গেল। =>আমি কোথাও যায়নি বুঝলে তোমরা। আর যাবোও না। আম্মু আমার খুব ভয় করছে। তুমি তোমার আচলে আমায় লুকিয়ে নাও তো। যেমনটা আমি ভয় পেলে তুমি কর। আম্মু শুনছো। কেউ আমার কথা শুনলো না। এরপর আমার দেহটাকে আমার চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া হল কবর দিতে আর এক অচেনা শক্তি আমায় অদৃশ্য করে দিচ্ছে ধীরে ধীরে। => না আমি যাব না। মা বাবা নীলা তোদের ছেড়ে আমি কোথাও সুখ পাবো না। কিন্তু কেউ শুনলো না আমার চিৎকার। =>ওই কি হল তোর। এত বেলা হয়েছে ওঠবি না। আর এত চেচাচ্ছি কেন ঘুমের মধ্যে হ্যা। =>আম্মু ওর মত আলসের সাথে কথা না বলাই ভালো। => কি মামুনি এখনো ওঠনি? তার মানে আমি এতক্ষন স্বপ্ন দেখছিলাম। আম্মুকে সজোরে চেপে ধরে কাদতে শুরু করলাম। আর বললাম তোমাদের ছেড়ে আমি কোথাও যাবোনা। কোথাও না। =>পাগলি একটা। নে এবার ছাড়। আমার অনেক কাজ আছে। কিন্তু আমি ছাড়লাম না। পরিবার যে কত আপন তা আজ টের পেলাম। কখনো একে হারাতে চাইনা আমি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭২ জন


এ জাতীয় গল্প

→ আমার স্বপ্নের গল্পে তুমি(শেষ পর্ব ১৩)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১২)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১১)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১০)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব৯)
→ আমার স্বপ্নের গল্পে তুমি (পর্ব৮)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব৭)
→ আমার স্বপ্নের গল্পে তুমি (পর্ব৬)
→ আমার স্বপ্নের গল্পে তুমি (পর্ব ৪)
→ আমার স্বপ্নের গল্পে তুমি (পর্ব৫)
→ আমার স্বপ্নের গল্পে তুমি (পর্ব৩)
→ আমার স্বপ্নের গল্পে তুমি (পর্ব২)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১)
→ চাল চোর ও আমার স্বপ্ন
→ স্বপ্ন যাবে বাড়ি আমার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now