বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মোঃ আনিছুর রহমান লিখন বাংলাদেশের জনপ্রিয় তরুণ কবি ও লেখক। তিনি এ যুগের তারুণ্যের কবি হিসেবে পরিচিত। জন্ম ১৯৯৪ সালের ১৫ জুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাগের পাড়া গ্রামে। তাঁর পিতা মোঃ জহির রায়হান একজন বীর মুক্তিযোদ্ধা। মাতা আফরোজা বেগম একজন গৃহিনী। মোঃ আনিছুর রহমান শৈশব থেকে কবিতা লিখে আসছেন। ২০০৪ সালে তার প্রথম কবিতা "পানতা" প্রকাশিত হয় তার প্রাইমারী স্কুল ম্যাগাজিনে। তখন তিনি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববদ্যিালয়ের শিক্ষক ও কবি এবং ষড়ঋতু পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইলিয়াস উদ্দীন স্যারের সহায়তায় ২০১৫ সালে কানাবক পাবলিশিং হতে “ষড়ঋতু” কাব্যগ্রন্থে (গ্রীষ্ম সংখ্যায়) তাঁর ৪টি কবিতা প্রকাশিত হয়। বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে ল্যাব এটেনডেন্ট পদে কর্মরত। পাশাপাশি পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডি আইটিতে পড়াশোনা করছেন। তাছাড়া তাঁর কিছু কবিতা প্রকাশ হয়েছে বিভিন্ন পত্রিকায়। আর কিছু কবিতা প্রকাশের দ্বারপ্রান্তে। কবি ছাড়াও তিনি একাধারে লেখক, নাট্যকার ও উপন্যাসিক। তাঁর লেখা ধারাবাহিক সুফি প্রতিবেদন “আত্মার নেটওয়ার্কিং” আর উপন্যাস “প্রেম যমুনায়- মাঝি ও আমি” বিশেষভাবে উল্লেখযোগ্য।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now