বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার নামের ইতিহাস

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi Hasan Prova (০ পয়েন্ট)

X আমার নাম নিয়ে সেই ছোটবেলা থেকেই সমস্যায় আছি। না না জন্মের আগে থেকেই। আমি মেহেদী হাসান প্রভা। মা-বাবার একমাত্র ছেলে। আমার একটা ছোট বোনও আছে। আমার জন্ম এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে। মধ্যবিত্ত পরিবারগুলো যেমন হয় আমার পরিবারও তেমনই। ধনী পরিবারের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম না হলেও দরিদ্র পরিবারের মতো পান্তা ভাত খেতে হয়নি। যা পেয়েছি তা হলো অনেক আদর যত্ন। কারণ পরিবার নয় পুরো বংশের বড় ছেলে হলাম আমি! আমার জন্ম ২০০২ সালের জুন মাসের ৩ তারিখে দুপুর প্রায় দেড়টার সময়। গ্রীষ্মের গরমে আম পাকার সময় আমার জন্ম হয়। (এজন্যই হয়তো আম আমার অনেক পছন্দের একটা ফল।) আমার নাম প্রভা আমার জন্মের আগে থেকেই ঠিক করা। আমার বাবা চেয়েছিলেন তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। কারণ ইসলাম ধর্মে প্রথম সন্তান মেয়ে হওয়াকে সুসংবাদ ঘোষণা করা হয়েছে। আর একারণে বাবা আমার জন্মের পূর্বে ধরে নিয়েছিলেন যে তার প্রথম সন্তান মেয়ে হবেই হবে। আর তাই নামও ঠিক করে রেখেছিলেন প্রভা। তবে আল্লাহ সেটা চাননি। তাই আমাকে ছেলে হতে হলো। আমি ছেলে হলেও বাবা খুশি, মাও। কারণ আমাদের বংশের মধ্যে ছেলেদের সংখ্যা খুবই কম। তবে বাবা আমার নাম প্রভা রাখবেনই। কারণ তার একটা দুঃখ যে তার প্রথম সন্তান মেয়ে হয়নি। এই দুঃখ মোচনের একটাই পথ, আর তা হলো আমার নাম প্রভা রেখে দেওয়া। আমার নামের প্রথম দুই অংশ মেহেদী হাসান রেখেছেন আমার বাবার নানী। পাঠক অবাক হচ্ছেন? তবে এটা সত্যিই। আমি আমার বাবার নানা-নানী দুজনেরই সান্নিধ্য পেয়েছি। আমার মেহেদী নামটি আরবী মাহদী শব্দের পরিবর্তিত বা বিকৃত রূপ। মাহদী অর্থ সুপথপ্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত । আরবী হাসান শব্দের অর্থ হচ্ছে ভালো বা উত্তম। এবং সংস্কৃত প্রভা থেকে আসা বাংলা প্রভা অর্থ হচ্ছে আলো। অর্থাৎ মেহেদী হাসান প্রভা নামের অর্থ হচ্ছে সুপথপ্রাপ্ত ভালো আলো বা ভালো সুপথপ্রাপ্ত আলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

→ আমার নামের ইতিহাস

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now