বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার নাম মো:-সাফায়েত হোসেন সরণ।সরণ নামটা আমার ডাকনাম।জিজেতে অনেকেই আমার এই নামের কথা জানে না।অবশ্য আমি নিজেই কখনো কাউকে আমার এই নামের কথা বলি নি।আমার বাসা রাজশাহী তে।আমি এবার এইচ.এস.সি পরিক্ষা দিবো।অবশ্য করোনার জন্য পরিক্ষা স্থগিত হয়ে আছে।যাই হোক আজ আমার চিরায়ত বিভিন্ন টপিকের গল্প থেকে বেড় হয়ে আজ জিজে সম্পর্কে কথা বলবো।জিজেতে আমার পথচলা এবং জিজেতে আমার কয়েকজন বন্ধু সম্পর্কে বলবো।তো জিজেতে আমি আছি প্রায় এক বছর ধরে।কিন্তু লগ ইন করেছি আমি দুই মাস হলো।আমি ফ্রি বেসিক এ বিভিন্ন ফ্রি সার্ভিস দেখতে দেখতে কিছুটা কাকতালীয় ভাবেই জিজে আমার সামনে চলে আসে।তারপর জিজেতে প্রবেশ করি।জিজেতে প্রবেশ করে বিভিন্ন গল্প পড়ি।গল্পগুলো আমার অনেক ভাল লাগে।তারপর জিজের একটা অপব্যাবহার আমি করে ফেলি।আমি জিজে তে লেখা গল্পগুলো কপি করে লেখকের অনুমতি না নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করে ফেমাস হতে চেয়েছিলাম।এই জন্য আমি জিজের সকলের কাছে ক্ষমাপার্থী।পরে অবশ্য আমি আমার ভূল বুঝতে পারি এবং আমি সিদ্ধান্ত নেই যে এই রকম কাজ আর করবো না বরং আমি নিজে গল্প লিখবো।অবশ্য এই কপি করে গ্রুপে পোস্ট করার আগেই আমি প্রথম গল্প লিখা শুরু করি দশম শ্রেণীতে থাকতে।তখন আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা কে গল্প আকারে লিখতে চেষ্টা করতাম।একটা লিখলে আবার অনেকদিন পর আরেকটা লিখতাম।তারপর ছেড়েই দিছিলাম গল্প লিখা।এরপর জিজের দেখা পাইলাম আর ভূল করলাম সেটা উপরে তো বলছি।ভূল করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বিভিন্ন বিষয়ে কাল্পনিক আকারে গল্প লিখবো এবং মাঝে মধ্যে সত্য ঘটনাও পাড়লে গল্প আকারে লিখবো।এরপর জিজে তে গল্প পড়া চালু রাখলাম কিন্তু কিছুদিন পর জিজেও ভাল লাগলো না আর।তারপর কয়েক মাস জিজেতে প্রবেশ করি নি।অবশেষে করোনা ভাইরাসের জন্য লকডাউন শুরু হয়ে গেলে আবার জিজেতে প্রবেশ করি।আর পরিক্ষা স্থগিত হওয়ার কারণে আমি সময় পাইলাম গল্প লিখার।দুই একটা গল্প লিখলাম।ভাবলাম জিজেতে একাউন্ট খুলে গল্প সাবমিট করি।তো যেই ভাবা সেই কাজ একাউন্ট খুলে জিজেতে গল্প দিলাম।এখন পর্যন্ত ৪১ টা গল্প আমার প্রকাশিত হয়েছে।এই জন্য জিজের পরিচালক কে জানাই অনেক অনেক ধন্যবাদ।আর যারা আমার গল্প পড়ে এবং মন্তব্য করে সবাইকেই অন্তর থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।আমার কাছে জিজে সেরা।বর্তমানে জিজেই সবচেয়ে সেরা গল্প পড়া এবং গল্প লিখার সাইট।এখানে যারা গল্প লিখে সবাই খুব ভাল লেখক।নিজের প্রতিভা বিকাশের জন্য জিজে খুব ভালো একটা সাইট।জিজের আরো উন্নতি হক এটাই আমার চাওয়া।
এখন আমি আমার জিজেতে একাউন্ট খোলার পর যাদের সাথে পরিচিত হয়েছি তাদের কথা বলবো।জিজেতে আমার একাউন্ট খোলার দুই মাস হয়েছে।এর মধ্যে আমার বন্ধু খুব কমই হয়েছে।এখনো আমি অজানাই সবার কাছে।তাও কয়েকজনের কথা বলি।
১.প্রথমে বলি হ্নদয়ের কথা।হ্নদয় এর সাথে জিজের বার্তায় প্রথম কথা হয়ে।ওর গল্প গুলো আমার খুব ভালো লাগে।খুব ভালো লেখে সে।আমার কোনো এক গল্পে মন্তব্য করছিল।সেখান থেকে বার্তায় কথা হয় তাও ইমুজি ব্যাবহারে নিয়ম জানতে চেয়ে।তারপর আর সেভাবে কথা হয় নি।
২.সুস্মিতা আপুজির সাথেও বার্তায় কথা হয়েছে কয়েকবার।সেও আমার গল্প কমেন্ট করছে সেখান থেকে পরিচয়।কিন্তু তারপর আর সেভাবে কথা হয় নি।
৩.ফাবিহা আপুজি আমার অনেক ভাল বন্ধু।প্রায় কথা বলি আমরা।সে খুব ভাল লেখে। কিন্তু এখন গল্প লেখা ছেড়ে দিয়েছে।নতুন গল্প পাই না আর ওর।অনেক বার বলছি লিখতে তাই আবারো অনুরোধ করে বলছি গল্প লিখতে।
৪.শিখা আপুজির সাথেও কয়েকদিন পর পর কথা হয়।তাও সে আমার ভাল বন্ধু।অনেক ভাল লাগে ওর কথা গুলো।একটু মজাও করে।আর সে অনেক ভাল লেখিকা।
এবার সর্বশেষ যার কথা বলবো তার কথা সবার প্রথমে বলার দরকার ছিল।কিন্থ সবচেয়ে ভালো আর কাছের যে সে একটু শেষে আসলেই বেশি ভাল আর আকর্ষণীয় হয়।
৫.এই দুই মাসে আমার সবচেয়ে ভাল ও কাছের বন্ধু হয়েছে সে হলো রুবাইয়া।আমরা দুজনেই এইচ.এস.সি পরিক্ষা দিবো।তাই আমরা সমবয়সী এবং আমরা একে ওপরকে তুই করে বলি।প্রতিদিন জিজের বার্তায় আমরা আড্ডা দেই।অনেক অনেক কথা হয় আমাদের।রুবাইয়া অনেক ভালো লেখে।ওর লেখা আমার অনেক ভাল লাগে।আমার কোনো এক গল্পে মন্তব্য করে সে সেই থেকে আমাদের পরিচয় হয়।রুবাইয়া অনেক ফ্রি মাইন্ডের মেয়ে।প্রাণ খুলে কথা বলে।এই দিকটা রুবাইয়ার আমার অনেক ভালো লাগে।জিজেতে এসে আমি এত ভালো ফ্রেণ্ড পাবো সত্যি ভাবি নি।রুবাইয়ার সাথে আমার ফোন কলেও কথা হয়েছে।কথা বলে আমার অনেক ভাল লেগেছে।আর এভাবেই আমাদের ফ্রেণ্ডশিপ যেন সারাজীবন টিকে থাকে এটাই আমার চাওয়া।
পরিশেষে আবারও বলছি জিজের অনেক অনেক উন্নতি হোক।আরো ভালো ভালো গল্প জিজেতে প্রকাশিত হোক।জিজে হয়ে উঠুক গল্প পড়া ও লেখার এক অন্যতম সেরা ভাণ্ডার।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now