বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার আমি

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X কেউ আপনাকে ভালো না বাসলেও, একটা মানুষ কিন্তু আপনাকে ঠিকই ভালোবাসে। কেউ আপনাকে পছন্দ না করলেও, একটা মানুষ কিন্তু ঠিকই আপনাকে পছন্দ করে। সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও, একটা মানুষ কিন্তু কখনই আপনাকে ছেড়ে চলে যায় নি। হতাশাগ্রস্ত হয়ে আপনি যখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন।কেউ আপনাকে খুঁজে বের করতে আসে নি।একজন কিন্তু তখনো আপনাকে খুঁজে বের করতে এসেছিল। পরীক্ষায় ভালো রেজাল্ট না করা, ভার্সিটিতে চান্স না পাওয়া, চাকরি না হওয়ার কারণে পুরো সমাজ যখন আপনাকে উচ্ছিষ্ট বোঝা হিসেবে ডাস্টবিনে ফেলে দিল।কেউ আপনাকে কুড়িয়ে নিতে আসে নি।একটা মানুষ কিন্তু তখনো ঠিকই আপনাকে কুড়িয়ে নিতে এসেছিল। কে সেই মানুষটা......? নিজের দিকে তাকান।হুম, আপনি নিজেই সেই মানুষটা! নিজেকে ভালোবাসতে শিখুন, জগতের অর্ধেক সমস্যার সমাধান পেয়ে যাবেন! পৃথিবী বড্ড একটা কঠিন, একিসাথে বড্ড একটা অদ্ভুত জায়গা! এখানকার মূল থিওরীটাই হলো, "everything is transactional".....কাউকে আপনি কিছু দিবেন, তাহলেই কেবল আপনিও কিছু পেতে পারেন।আদারওয়াইজনো চান্স। এখানকার কেউ ই আপানার আপন না।স্বার্থ ছাড়া কেউ ই আপানাকে ভালোবাসতে চাইবে না। আপনি নিজে ব্যতিত পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু, বান্ধবী কেউ-ই আপানাকে বিনা স্বার্থে ভালোবাসবে না। বিশ্বাস হয় না? একবার অন্ধ হয়ে দেখুন, টাকা পয়সা হারিয়ে দেওলিয়া হয়ে দেখুন, মরার অভিনয় করে দেখুন, বিপদে পড়ে দেখুন, গরীব হয়ে দেখুন, জটিল কোন রোগে আক্রান্ত হয়ে দেখুন, অ্যাকসিডেন্ট করে হাত-পা হারিয়ে অসহায় হয়ে দেখুন।হা হা হা।কি, এবার বিশ্বাস হলো তো? বাবা-মাকে সবচেয়ে আপন, নিঃস্বার্থপর মনে করা হয়।কিন্তু ক্ষেত্রবিশেষ আপনার আমার প্রাণপ্রিয় বাব-মা ও কিন্তু পর, স্বার্থপর হয়ে যেতে পারেন।এরকম হাজার হাজার উদাহরণ আছে! সবাই পর, স্বার্থপর হয়ে গেলেও একটা মানুষ কিন্তু কখনই পর, স্বার্থপর হতে পারে না।হুম, সেই মানুষটাও আপনি নিজেই। নিজেকে কখনই ধোঁকা দেবেন না, ভুলেও নিজর সাথে বেঈমানি করবেন না।নিজেকে ভালোবাসুন, নিজেকে নিয়ে ভাবুন, আয়নায় নিজেকে দেখতে শিখুন।তা না হলে, পৃথিবী আপনাকে অপরিচিত কোথাও পাঠিয়ে দেবে।সেখানকার সবাই-ই আপানার পরিচিত হওয়া স্বত্বেও কেউ-ই আপনাকে চিনবে না, চিনতে চাইবেও না ! বিঃদ্র : তবে হ্যাঁ, পৃথিবীতে আপন, নিঃস্বার্থপর মানুষও কিন্তু আছে।যারা কিনা আপনি নিজের জন্য নিজে যতটা করতে পারবেন তারা আপনার জন্য তার চেয়েও বেশী কিছু করতে পারবে, করেও।সেই মানুষগুলো না থাকলে এতো দিনে পৃথিবীর অস্তিত্বটাই হারিয়ে যেত।আনফরচুনেটলি, ভালো মানুষদের সেই সংখ্যাটা কিন্তু মারাত্মক রকমের সীমিত। এক জীবনে আপনি যখনই সেই আপন, নিঃস্বার্থপর মানুষগুলোর সন্ধান পাবেন, ঠিক তখন থেকেই তাদেরকে আঁকড়ে ধরে রাখতে চেষ্টা করবেন।আপনি লাকি, কারণ আপনার আশেপাশে বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ড, বাবা-মা, ভাই- বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন রূপি সেই ভালো মানুষগুলি আছে। সবাই না আপনার মত এতোটা লাকি হতে পারে না.....!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

→ আমার আমি
→ একটি সিগন্যাল ও আমার আমি
→ আমি মরবো না আমার বন্ধুকে মারবো
→ ☞মেহেদীর কাছে আমি বড় কিন্তু আমার কাছে সমবয়সী!☞
→ আমার আমিকত্ব।
→ অদ্ভুত আমি অদ্ভুত আমার সপ্ন
→ আমি আমার স্বপ্ন পুরণ করতো লড়েছি
→ আমার আমি
→ আমার তুমি~তোমার আমি
→ জীবন চলুক তার গতিতে, আমি চলব আমার গতিতে।
→ আমি আমার বাবুটাকে খুন করতে চাই—আদনান
→ আমার বউকে আমি মোটেই ভয় পাইনা....
→ আমার সে কার? আমি নাকি তার !
→ আমি আর আমার বউ এবং একজোড়া কানের দুল
→ আমি তোমার সাথে বেঁধেছি আমার প্রাণ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now