বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমাকে ছুঁয়ে দাও মা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X - মেঘের উপরে মেঘ। = তার উপর কি বাবা? - তার উপর আরো মেঘ। = তার উপর? - তার উপর স্বর্গ। = বাবা মা কি ওইখানেই থাকে? - হ্যাঁ মামনি, ওইখান থেকে তোমার মা সব সময় তোমাকে দেখছে। = মা কি ওখানে আমার জন্য খুব কান্না করে বাবা? - না মামনি একদম কান্না করে না। কেন বলতো? = তাহলে বৃষ্টি পড়ে কেন। মা তো মেঘের উপরে থাকে। কান্না করে বলেই তো মেঘ গুলো বৃষ্টি হয়ে যায়, না বাবা? - কান্না না মামনি। বৃষ্টি হয়ে মা তোমাকে একটু ছুঁয়ে দেয়। তোমাকে আদর করে দেয়। = কিন্তু বৃষ্টিতে ভিজলে তো আমার সর্দি হয়। - এই জন্যই তো আমি আছিরে সোনা। যেন তোমাকে বুকের উত্তাপে আগলে রাখতে পারি। = তোমার বুকে মাথা রাখলে মেঘের শব্দ পাই বাবা। - তাই। এখনো পাচ্ছ? = হ্যাঁ.....। তুমি যখন নিঃশ্বাস নাও মেঘের মতো ডাকে তোমার বুক। - আমার বুকেও যে মেঘ আছে মামনি। = মেঘের উপর? - মেঘের উপর মেঘ, তার উপর আরো মেঘ। = তার উপর কি বাবা? - তার উপর আরো মেঘ। = তার উপর? - তার উপর স্বর্গ। = বাবা মা কি ওইখানেও থাকে! - হ্যাঁ মামনি। ওখান থেকেই তোমার মা সব সময় তোমাকে দেখছে। = সব সময় দেখছে। এখনো? - হ্যাঁ। = বাবা মা কি তাহলে তোমার বুকেই থাকে? - হ্যাঁ রে সোনা। = তোমার বুক থেকে আমাকে কি করে ছোঁয় বাবা? - এই যে আমি নিঃশ্বাস ফেলি। সেই নিঃশ্বাসে তোমার মা মিশে আছে রে লক্ষ্মী। আমার নিঃশ্বাস তোমার গালে পড়ছে না সোনা? = হ্যাঁ বাবা। আচ্ছা বাবা? - কী? = মা তোমাকে ছোঁয় না? - ছোঁয় তো। = কি করে? - তোমার বুকেওতো তোমার মা আছে। তোমার নিঃশ্বাস এই যে আমার বুকে পড়ছে। তোমার মা ও আমাকে ছুঁয়ে দিচ্ছে সোনা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ আমাকে ছুঁয়ে দাও মা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now