বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমাদের জীবনটাই অন্যরকম(পর্ব৪)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X আমার ডাক শুনে রেহনুমা আপু কানের মধ্যে থেকে ইয়ারফোন সরাল।বলল,",এস।বস।" আমি বিছানায় আপুর গা ঘেষে বসলাম।আপু বলল,"কি খবর ইভা?" "এমনি।ইশিকার বাড়িতে যাচ্ছিলাম।তা ভাবলাম একবার তোমার সাথে দেখা করে যাই।" "ওহ।" "আপু।" "হুম বল।" "গালে একটা পাপ্পি দাও তো।অনেকদিন ধরে তোমার পাপ্পি খাই না।" "ওহ।আচ্ছা।একটা চুমুই তো চাইছ আর কিছু না।এই নাও।" এই বলে গালে একটা চুমু দিল।আমিও একটা পাপ্পি দিলাম।বললাম,"আমি এখন যাই।" এই বলে চলে গেলাম।ইশিকার বাড়িতে এসে ডাক দিলাম।ইশিকা ভেতরে আসতে বলল।ভেতরে গেলাম।ইশিকা বাসায় একা।সোফায় শুয়ে পড়লাম।বললাম,"এই ইশিকা আন্টি কই গেসেন?" "মার্কেটে।আম্মুর একটা ওড়না কেনার জন্য।এই ইভা ডেইরী মিল্ক খাবি?" "হ।খামু।দে দে।" ইশিকা ডেইরী মিল্ক দিল।আমার খুব ভালো লাগে ডেইরী মিল্ক।ভাইয়া বাড়িতে আসলে ডেইরী মিল্ক আনতে বলি।সন্ধ্যায় বাড়ি আসলাম। পরদিন স্কুলে গেলাম।সায়মা আর আমি একই ব্রেনসে।আসলে আমরা একই সাথে বসি। "এই সায়মা তোর জন্য একটা জিনিস আনছি।" "কি জিনিস রে ইভা?" ব্যাগ থেকে একটা পায়েল বের করে বললাম,"এইটা।পছন্দ হয়?" "ভেরি নাইস।" এই বলে সায়মা যখনি হাতে নিমে তখনি শাকিল পায়েলটা কেড়ে নিল।আমি বললাম,"তুই এইটা দিয়ে কি করবো?" শাকিল বলল,"নিলাম।ভবিষতে বউকে দিমানি।" আমি বললাম,"দে বলছি।" ,"না।দিব না।" আমি শাকিলের সামনে গেলাম।বললাম,"দিবু না?" ,"না।" আমি জুতা খুলে একটা মারলাম।শাকিল বল,"এই জুতা দিয়ে মারতেছিস ক্যান?" "পায়েল দে।পায়েল দে।" শাকিল দিল দৌড়।আমি তার পিছনে জুতা হাতে নিয়ে তাকে মারার জন্য আর পায়েলটা নেওয়ার জন্য পিছে পিছে দৌড়রাচ্ছি।পায়েলটা ফেলে দিল।আমি পায়েলটা তুললাম।তারপর ক্লাসে যেয়ে সায়মার কাছে গেলাম।সায়মা আমাকে দেখে হাসতেছে।বললাম,"হাসিস ক্যান?" "তোদের দুজনের ঝগড়া মনে হয় জীবনেও ছাড়বে না।" "এই নে পায়েল।" সায়মা হাসি থামিয়ে পায়েলটা পায়ে পড়লো।সায়মা বলল,"তোদের দুজনের মারামারি দেখে খালি আমি হাসি না।যাদের চোখে পরে তারাই হাসে।" আমার পিঠে কে যেন মারলো।আমি তাকিয়ে দেখে শাকিল।আমি মারতে যাবো।কিন্তু সায়মা আমাকে আটকে রাখলো।ক্লাসের বাইরে নিয়ে গেল।সায়মা হাসছে।আমি বললাম,"তোরা দুইজন মনে হয় জীবনেও এক হতে পারছ না।" সায়মা জোরে জোরে হাসছে।সায়মা হেসেই যাচ্ছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now