বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমাদের জীবনটাই অন্যরকম(পর্ব২)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X আমি শাকিলের ঘরে গেলাম।শাকিল বলল,"আমার কোলার ছেড়ে দে।" "আগে খাতা দে।" "দেখ আমার কাছে খাতা নাই।" আমি দেখলাম তার ঘরে একটা লাঠি।আমি তাকে ছেড়ে দিয়ে লাঠি হাতে নিয়ে মারতে থাকলাম।শাকিল বলল,"এই থাম।এমনি এমনি মারতেছিস ক্যান?" "এমনি এমনি মারতেছি না।খাতা দে।" শাকিল ধমক দিয়ে বলল,"নাই।"আমি তাকে মারতে থাকলাম।দুই চারটা মার খেয়ে বলল,"দিচ্ছি।এবার তো থাম।" আমি থেমে গেলাম।শাকিল খাতাটা বের করে দিল।খাতাটা হাতে নিয়ে আরেকটা মেরে বললাম,"মিথ্যা বলার জন্য আরেকটা।" শাকিলের বাড়ি থেকে বের হলাম।বাড়ি যাওয়ার সময় দেখা হলো আলমামুন ভাইয়ার সাথে।বললাম,"মামুন ভাইয়া কেমন আছেন?" "ভালো আছি।কই গেসিলা?" "আর বলেন না।মারামারি সহ করে এসেসি।" "কেন?কার সাথে?" "শাকিলের সাথে।আরেকদিন শাকিল আমার গণিত খাতা নিয়ে আর বলতে চাচ্ছে না আমার খাতা ওর কাছে।তারপর শার্টের কোলার ধরে টেনে টেনে ওর ঘরে নিয়ে যেয়ে লাঠি পিঠা করলাম।তারপর খাতাটা দিল।" "বাহ বাহ।এখন বাড়ি যাচ্ছিলে?" "হুম।" "যাও।" যেতে যেতে দেখলাম সজিব ভাইয়া।আমাকে দেখে বলল,"কি ইভা।দিনকাল ভালো চলতেছে?" "আমারতো দিনকাল ভালো চলতেছে।বউ ডাকাতি করতে যাবেন না?" "হুম।যাবো।রেডি হন।" "আমি তো রেডি।" "আমি এখন যাই সজিব ভাইয়া।আমার কাজ আছে।" আমি বাড়ি এলাম।আমি,সায়মা,শাকিল একই স্কুলে একই ক্লাসে পড়ি।পরদিন স্কুলে গেলাম।সায়মা আর আমি একই ব্রেনসে বসেছি।হঠাৎ দেখলাম আমার ডাইরী পাচ্ছি না। "এই সায়মা আমার ডাইরী দেখছু?" "গানের ডাইরী?" "হুম।" "নাতো।" "তালে কই গেলো?" খুঁজতে খুঁজতে দেখলাম শাকিলের হাতে।আমি শাকিলের কাছে যেয়ে বললাম,"এই আমার ডাইরী দে।" "দেবো না।দেবো না।দেবো নারে।" "দে।বলতিছি দে।" "দিমনা।" "দিবু না তোর বাপ সহ দিবো।" তখনি শাকিলের বাবা শাকিলকে ডাক দিল।আমি বললাম,"আঙ্কেল শাকিল আমার ডাইরী দিচ্ছে না।" আঙ্কেল বললেন,"শাকিল ডাইরী দিয়ে দে।" শাকিল ডাইরী দিয়ে দিল।তার বাবা বললেন,"তোর মা আজকে বাড়ি নাই।এই নে চাবি।" শাকিলের বাবা চাবি দিয়ে চলে গেল।শাকিল বলল,"আসলেই তোর কথা কবুল হয়।বাপের নাম বলছু বাপ চলে এসেছে।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now