বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাস্তা দিয়ে যাওয়ার পথেই দেখা হল ইশিকার সঙ্গে।থেমে গিয়ে বললাম,"কই যাচ্ছিস রে ইশি?"
"এইতো সায়মাদের বাড়িতে।"
"ওহ।যা।"
"তুই কই যাচ্ছিস?"
"এইতো শাকিলের কাছে।আমার গণিত খাতা ওর কাছে।সেটা নিতে যাচ্ছি।আচ্ছা যা।"
আমি শাকিলের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ডাকতে থাকলাম।
"শাকিল,এই শাকিল।বাড়িতে আছু নাকি নাই?"
শাকিল বের হয়ে বলল,"কি হয়েছে ইভা?"
"আমার গণিত খাতা দে।"
"গনিত খাতা?কিসের গণিত খাতা?"
"শয়তান আমার গণিত খাতা নিয়ে বলতেছিস কিসের গণিত খাতা।তাড়াতাড়ি দে।আন্টিরে কিন্তু বলব তুই এরকম করছিস।"
"আম্মু তো বাড়ি নাই।বাড়িতে একা।"
তখনি সাদ ভাইয়া ওই দিক দিয়ে যাচ্ছিল।আমাদের কথাবার্তা দেখে আমাদের কাছে এসে বলল,"এই কি হয়েছে?ঝগড়া হচ্ছে কেন?"
আমি বললাম,"সাদ ভাইয়া আরেকদিন শাকিল আমার গণিত খাতা নিছে আর এখন বলে যে আমার কোনো খাতা নেয় নাই।"
"সাদ ভাইয়া আমি সত্যি বলছি ওর কোনো খাতা নেয় নাই।"
আমি বললাম,"সাদ ভাইয়া কিছু একটা করুন।"
শাকিল বলল,"আমি নেই নি।"
সাদ ভাইয়া হেসে হেসে বলল,"উহঃ।তোমাদের ব্যাপার আমি মেটাতে পারবো না।ঐযে দেখ বকুল আসছে।একটা কাজ কর।ওকে বল।"
সাদ ভাইয়া চলে গেল।আমি বকুল ভাইয়াকে ডাক দিলাম।বকুল ভাইয়াকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে এলো।বলল,"কি হয়েছে?"
আমি বললাম,"বকুল ভাই এই শয়তান আমার গণিত খাতা নিয়ে আর দিচ্ছে না।"
শাকিল বকুল ভাইয়ার পাশে দাঁড়িয়ে বলল,"ভাইয়া এই ইসরাতনি মিথ্যা বলছে।"
শাকিলকে মারতে মারতে বললাম,"এই শয়তান আমি মিথ্যা বলছি।দাঁড়া তোরে দেখাচ্ছি।"
এই বলে শাকিলের শার্টের কোলার ধরে বললাম,"আমার খাতা দে।"
শাকিল বলল,"কোলার ছেড়ে দে।"
আমি বললাম,"তুই আগে দে।"
শাকিল বলল,"এই দেখ বকুল ভাইয়া নাই।"
আমি শাকিলের শার্টের কোলার এখনো ছাড়িনি।দেখলাম বকুল ভাইয়া নাই।শাকিল বলল,"দেখ তোর মার দেখে বকুল ভাইয়া ভয়ে চলে গেছে।"
সুহান এদিকে এসে বলল,"হেরে ইভা এর শার্টের কোলার ধরে আছ কেন?"
আমি সুহানের দিকে তাকিয়ে বললাম,"ওর কাছ থেকে আমার গণিত খাতা আদায় করতেছি।"
সুহান বলল,"গণিত খাতা কিসের গণিত খাতা?"
শাকিল বলল,"হুমম।কিসের গণিত খাতা।"
আমি শাকিলকে মারতে মারতে বললাম,"কিসের গণিত খাতা।সাধারণ গণিত খাতা।আমার তো চোদ্দটা গণিত বই না।একটা বই।"
সুহান বলল ,"আরেকটা খাতা কেনে লেখ?"
আমি রেগে রেগে বললাম,"আরেকটা খাতা কিনে লেখমু?ওই খাতায় যে অনেক ইম্পরট্যান্ট জিনিস আছে।"
আমি শাকিলের কোলার ধরে টেনে টেনে তার বাড়ির মধ্যে নিয়ে গেলাম গণিত খাতা নেওয়ার জন্য।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now