বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমাদের বসন্ত বরণ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shahrima Jannat (০ পয়েন্ট)

X প্রতিটা তরুণ-তরুণীরই ইচ্ছে থাকে, জীবনে একবার হলেও হিমু-রুপা সাজা।আমরাও তার ব্যাতিক্রম ছিলাম না। আমাদেরও ইচ্ছে হয়েছিলো হিমু-রুপা সাজে নিজেদের সজ্জিত করা। ঠিক করলাম পহেলা ফাল্গুনে হিমু আর রুপা সেজে বসন্ত বরণ করবো। এই উদ্দেশ্যে নাফি আমাকে একটি নীল শাড়ি কিনে দিলো আর ও একটা হলুদ পাঞ্জাবি নিলো। অবশেষে অনেক প্রতীক্ষা শেষে পহেলা ফাল্গুন এলো।নাফির সাথে দেখা করার জন্য আমি রুপার মতোই একটি নীল শাড়ি পরলাম, যত্ন করে চুল বাঁধলাম, চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে উপস্থিত হলাম নির্ধারিত স্থানে। কিন্তু নাফির দেখা নেই। অপেক্ষা করতে লাগলাম ওর জন্য। দেখলাম শত শত তরুণী প্রেমিকের হাত ধরে হাঁটছে। সন্ধ্যায় নিশ্চিত হলাম নাফি আসবে না। অনেক রাগ, অভিমান, কষ্ট নিয়ে বাসায় ফিরলাম। রাতে দেখলাম নাফি ম্যাসেজ পাঠাইছে, "বেবি আমি আসতাম, রেডি হওয়ার পর মনে হইলো হিমুতো রুপার সাথে দেখা করে না। শুধুই রুপাকে অপেক্ষা করায়।" অনেক কষ্টে রাগ সামলালাম।সেদিনের পর থেকে আর জীবনেও হিমু-রুপা সাজার নাম নি নাই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ আমাদের বসন্ত বরণ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now