বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের বিবর্তন.........
দুনিয়া তার নিজস্ব নিয়মে চলছেই এবং কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে
এর ধারাবাহিকতায় প্রতিনিয়ত আমাদের সমাজে চলছে পরিবর্তন , বিবর্তন ।।
যেমন ধরুন আপনার ছোট বেলার জীবন আর এখনকার জীবন ...
আমার ছোট বেলায় যখন গ্রামে যেতাম কতইনা সুন্দর ছিল গ্রামের প্রকৃতি
আগে গ্রামে লাইট ছিলনা , ছিলনা কারেন্ট , বিশাল বিশাল দালান , বড় বড় মার্কেট , বাস গাড়ি । ঘরে ঘরে মবাইল , টেলিভিসান , আধুনিকতা এসব কিছুই ছিলনা
কিন্তু ছিল ফসলের হাসি , খেজুরের রস , নানা বাড়ির সন্ধ্যা বেলার চিতই পিঠার বাহার , সকালের ভাপা পিঠা , বিলের বড় বড় কই কাতলা মাছ , পদ্ম ফুল , বিলের ভিতর নৌকা নিয়ে শাপলা তোলা ,
খালের ভিতর ডুব দিয়ে খালি হাতে মাছ ধরার প্রতিযোগিতা , দুপুরে খালের ভিতর লাফা লাফি ডিগবাজী । গাব, ডালি, আম, আমরা, গাছে লবন নিয়ে উঠে আয়েস করে খাওয়া , সন্ধ্যা বেলায় জোনাক জ্বলা রাতে কাজিন/ভাবিদের নিয়ে ভূতের গল্পের আড্ডা , চোরপুলিশ খেলা , গোধূলির মায়াবি সময়ে গ্রামের মেঠো পথে হাটা , পিঠা বানানোর জন্য ঢেঁকি তে চাল ভানা কিছুই নেই ।।
গ্রাম হয়তো অনেক আধুনিক হয়েছে কিন্তু গ্রামের সেই চিরচেনা রূপ হারিয়েছে ...
কতদিন যে খেজুর রসের পিঠা খাইনা ...
গ্রাম খুব টানে কিন্তু গ্রামে আগের সেই রূপটা আর পাইনা...
গ্রামে গেলে সব সময় হাতে একটা লাঠি থাকতো সারাদিন খালি পায় ঘুরে বেরাতাম... মাছ ধরতাম ...কত মজা করতাম ।।
এখন গ্রামেও যান্ত্রিকতা চলে আসছে...
—¤÷(`[¤*([সাদ আহমেদ] )*¤]´)÷¤—
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now