বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"আমাবস্যার রাতে"

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Reza Mahmud (০ পয়েন্ট)

X আসলে আমি ভূতে বিশ্বাস করিনা। তবে আমার এক বন্ধু নাকি ভূতের খপ্পরে পরেছিলো। তাই তার মুখ থেকে যে ভাবে শুনলাম ঠিক সে ভাবেই লিখলাম। তখন খুব মাছ পাওয়া যেত ধানক্ষেতে। একদিন আমি ভাবলাম রাত্রে মাছ ধরতে যাবো। তাই তরিগরি করে কিছু খেয়ে ছুটলাম। সেদিন ছিলো আমাবস্যার রাত। তবে সেটা আমার খেয়াল ছিলোনা। আমার সাথে ছিলো ১টা টর্চ,১টা ব্যাগ আর ১টা দাও যা দিয়ে মাছ মারা হয়। তখন রাত ১১টা প্রায়, আমি অনেক হাটলাম কিন্তু মাছ পেলাম মাত্র ২-৩ টা টাকি মাছ। ভাবলাম আরো কিছুক্ষণ হাটি। কারন মাছ না পেলে একটু লজ্জাবোধতো হবেই। হাটতে হাটতে হঠাৎ একটা ইয়া বড় বোয়ালের দেখা পেলাম। ভাবলাম এটাকে ধরতে পারলে সবাই খুশি হবে। তাই ছুটলাম তার পিছু পিছু। অনেকবার আঘাত করলাম মাছটাকে কিন্তু বশে আনতে পারছিনা। তবে পিছু ছাড়লাম না। আনুমানিক ঘন্টাখানিক তাড়া করার পর দিলাম ১ঘা। আর ধরে ফেললাম মাছটাকে। আমিতো খুব খুশি। আজ সবাইকে দেখাব। কিন্তু চারপাশে চেয়ে দেখলাম কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় এলাম? ভূতে পেল না তো? উল্টো দিকে ফিরে দেখলাম,না ঠিকই তো আছি ঐযে বাজারের GP টাওয়ারটা দেখা যাচ্ছে। আমাদের বাড়িটা টাওয়ারের উল্ট দিকে,তাই ভাবলাম বাড়ির দিকে যাই। প্রায় ঘন্টাখানিক হাটলাম কিন্তু বাড়ির দিকে আগাচ্ছি না। অনেক হাটাহাটির পর দেখি আমি সেই টাওয়ারের সামনে। একটু ভয়লাগলো আর আমি শেষ সিগারেটটা জ্বালিয়ে আবার হাটা শুরু করলাম। ঠিক একই ঘটনা আবারও। ভয়টা আরো বেড়ে গেল। এবার ভাবলাম রাস্তা দিয়ে গেলে সহজ হবে,তাই রাস্তার দিকে হাটলাম। তাতেও কম হাটলাম না। হাটতে হাটতে হঠাৎ আমার বন্ধু রাজুর দেখা পেলাম। কি ব্যপার এতো রাতে বাড়ির সামনে বসে কি করছিস? :ঘুম আসছিলনা তাই বসে আছি। তুই কোথায় যাচ্ছিস? :বাড়িতে যাব কিন্তু ভয় লাগছে! : আচ্ছা চল,এগিয়ে দিয়ে আসি। ভয়টা একটু কাটলো। কিন্তু ওকে ঐঘটনা বললাম না। হয়তোবা ভয়ে আমাকে এগিয়ে নাও দিতে পারে। :কি মাছ পেয়েছিস? :দেখছনা কতো বড় বোয়াল ব্যাগে? :কৈ দেখি? কি ব্যপার? মাছটা কোথায় গেল? রাজু বলল তুই আমার সাথে মজা করছিস? তোর ব্যাগে কোন মাছই ছিলনা। তখন বুঝলাম নিশ্চয়ি আমাকে ভুতে পেয়ছে। : রাজু একটু তাড়াতাড়ি চল। দ্রুত হাটা শুরু করলাম। কাল কলেজে যাবি? কি ব্যপার, কথা বলছিস না কেন? রাজু? কোথায় গেল?------ হঠাৎ চারদিকে আযান পড়ে গেল। কিন্তু রাজুকে আর দেখতে পেলাম না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ "আমাবস্যার রাতে"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now