বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আম আটির ভেঁপু-২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X গঙ্গা যমুনার ঘর আকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপরা ছুইয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কি না! এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঠালতলা হইতে ডাকিল, অপু... ও.অপু । সে এতক্ষণে বাড়ি ছিল না,কোথা হইতে এইমাত্র আসিল । তাহার স্বর একটু সর্ততামিশ্রিত । মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়া লুকাইয়া ফেলিল । পরে বলিল,কি,রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল,আয় এদিকে,শোন । দুর্গার বয়স দশ-এগারো বৎসর হইল । গড়ন পাতলা পাতলা,রং অপুর মতো অতটা ফর্সা নয়,একটু চাপা । হাতে কাচের চুড়ি,পরনে ময়লা কাপড়,মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে,মুখের গড়ন মন্দ নয়,অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর । অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল,বলিল,কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা ! সেটা সে নিচু করিয়া দেখাইল,কতকগুলি কচি আম কাটা । সুর নিচু করিয়া বলিল,মা ঘাট থেকে আসে নি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল_উহু দুর্গা চুপিচুপি বলিল,একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুসি জারাবো । অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল,কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল,পটলিদের বাগানে সিদুরকৌটোর তলায় পড়ে ছিল,আন দিকি একটু নুন আর তেল! ।।।।।।।।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ আম আটির ভেঁপু-২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now