বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আলো আঁধার

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saiful (০ পয়েন্ট)

X জীবন জগতের কোথাও বাতিল জালিম অপশক্তির অবৈধ কতৃত্ব মেনে নেয়া যায় না। আদর্শিক প্রতিরোধ অব্যাহত রাখা ঈমানী দায়িত্ব । আর কেবলাভূমি প্রাণকেন্দ্রের মর্যাদা ও সুরক্ষা আমাদের জীবনের সর্বোচ্চ বিষয় । দয়াময় আল্লাহ তায়ালা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের ধারা কারবালা কলেমার ধারা কলেমার মুক্তির অঙ্গীকারে এগিয়ে যেতে হবে সম্মিলিতভাবে আলোর পথে আধার মুক্তির সাধনায় । আমরা এখানে যে আলো ও আঁধারের উল্লেখ করেছি তা দিবস রজনীর প্রাকৃতিক আলো আঁধার নয়, এ-র চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আলো - আঁধার, আত্মা ও জীবনের আলো - আঁধার, সত্যের আলো - মিথ্যার আঁধার, জ্ঞানের আলো - মিথ্যার আঁধার, কল্যাণের আলো - অকল্যাণের আঁধার, মুক্তির আলো - বিণাশের আঁধার । আলো ও আঁধার উভয়ই অনেক ব্যাপক, গভীর এবং বিশাল বিষয়। আলো ও আঁধার উভয়ই জীবনের ওপর বাস্তব কার্যকরী, জীবনের দিক ও গতি নিয়ন্ত্রণকারী এবং জীবনের চালিকাশক্তি হিসেবে পরস্পর বিপরীত শক্তি হিসেবে ক্রিয়াশীল । আলো ও আঁধার উভয়েরই উৎস আছে, কেন্দ্র আছে, স্তর ও পদ্ধতি আছে, শাখা - প্রশাখা আছে, পথ ও পদ্ধতি আছে এবং ধারক ও বাহক আছে । জীবনের বিভিন্ন স্তরে আলো ও আঁধারের বিভিন্ন পর্যায় ও রূপ আছে, যা সবসময় যেমন এক নয়, সে সবের উৎস - কারণ - ক্রিয়া ও পরিণতিও এক নয়। জীবনের আলো আঁধার অবশ্যই বুঝতে হবে এবং এজন্য আলো ও আঁধারের উৎস ও পথ অবশ্যই চিনতে হবে । আলো কল্যাণ, আঁধার অকল্যাণ । আলোর উৎস আলোকিত করতে চায়, আলোর দিকে নিতে চায় আর আঁধার আঁধারে নিমজ্জিত করে আঁধারের গ্রাসে বিণাশ করতে চায় । আলো বন্ধু এবং জরুরী আর আঁধার শত্রু এবং ধ্বংসাত্মক । আলোর সাথে যুক্ত না থাকলে আঁধার তাকে গ্রাস করবেই । আঁধারের গ্রাসে চলে গেলে উপলব্ধি শক্তি হারিয়ে যায়, আত্মা অন্ধ হয়ে যায়, ফলে আঁধারে যে নিমজ্জিত তা বুঝতেও পারে না । আলোর পথে, আলোর মধ্যে থাকলেই কেবল আঁধার চিনা যায়, না হয় নয় । আলো - আঁধার তথা সত্য মিথ্যা উভয়েই বিপরীত কিন্তু পূর্ণ জীবন কাঠামো আছে । আত্মা ও জীবনের সব স্তর তথা রাজনীতি - রাষ্ট্রব্যবস্হা - বিশ্বব্যবস্হা সবকিছুই আলো আঁধারের কোনো না কোনোটার ভিত্তিতে চলছে । তবে জীবনের সব স্তরের ভিত্তি ব্যক্তি জীবনের আত্মিক উপলব্ধি । আত্মিক উপলব্ধি সত্যের আলোকে আলোকিত প্রজ্ঞাময় থাকলে তাকে কোনো আঁধার - মিথ্যা - মূর্খতা গ্রাস করতে পারে না । আলো অবিনশ্বর, চিরকল্যাণ আর আঁধার নশ্বর যা অলীক সবার ক্ষতি করে একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু দুনিয়ায় আলো - আঁধারের ধারা টিকে থাকা প্রাকৃতিক নয়, অছিলা ও কাজ নির্ভর । আঁধারের মূর্খতার চেতনা মানুষকে এমনভাবে অন্ধ করে দেয় যে সে নিজেকে চিনতে পারে না, যে আঁধারের হাতিয়ার বস্তুগত অন্ধত্ত্ব । সত্যের আলকময় আত্মিক উপলব্ধির অক্ষমতা তাকে আঁধার জীবনকাঠামোর অংশ করে তোলে । একটা মানুষ যখন কেবল লিংগ - ভাষা - গোত্র - বর্ণ - রাষ্ট্র ইত্যাদি বস্তুর ভিত্তিতে নিজের আত্মা, স্বত্ত্বা ও জীবনের মূল পরিচয় নির্ণয় করে তখন সে আসলে আঁধারে থেকে যায়, মানবস্বত্তাও হারিয়ে ফেলে, বস্তু তার উর্দ্ধে চলে যায়, সে বস্তুভিত্তিক বস্তুবাদী হয়ে যায়, জীবনের সত্য হারিয়ে উপলব্ধির ভিত্তি হয়ে যায় মিথ্যা - আঁধার - মূর্খতা । আর ব্যক্তিজীবন থেকে মতবাদ ও রাষ্ট্রে এবং মতবাদ ও তদভিত্তিক রাষ্ট্র থেকে ব্যক্তিজীবনের আঁধার চক্রে জীবন ঘুরতে থাকে । বস্তুবাদের আঁধারে নিমজ্জিত হলে বস্তুবাদী আঁধার প্রতিবন্ধী দৃষ্টিভঙ্গী তৈরী হয়, ফলে বস্তুর উর্দ্ধে মানবস্বত্ত্বা যেমন উপলব্ধিতে অক্ষম হয়ে হারিয়ে ফেলে, তেমনি তাওহীদ রেসালাতও বুঝতে পারে না, আল্লাহতায়ালার নূর ও রাসূলকেও নিজেদের মতো মানুষ কিংবা মৃত মনে করে আঁধার কুফরের ধারক হয়ে থাকে । আলোর ভিত্তিতে আত্মা ও জীবনের রূপরেখা তৈরী হতে হবে । আলো না থাকলে আঁধারেই থাকবে এটাই বাস্তবতা । আত্মা ও জীবনের মূল আলো একমাত্র রেসালাতের আলো, যে আলো ইলাহিয়াত থেকে আগত আলো, ইলাহিয়াতে সংযুক্ত আলো, যা জীবন ও জ্ঞানের অন্য সকল আলোর উৎস, সকল আঁধার থেকে যে আলো রক্ষা করে বাঁচিয়ে রাখে এবং গন্তব্যে পৌঁছে দেয় । এভাবে রেসালাত কেন্দ্রীক তাওহীদ ভিত্তিক জীবন চেতনার আত্মার আলো আর এ-র বিপরীত বস্তুবাদী নাস্তিক্যবাদী চেতনায় চরম আঁধার, অন্য সকল আঁধারের উৎস । ================= #আল্লামা_ইমাম_হায়াত ( ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের #পূণরূজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নী আন্দোলনের #প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের #প্রবর্তক)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ আলো আঁধার
→ আঁধারে আলো
→ আঁধার রাতের আলো (শেষ)
→ আঁধারে আলো
→ শার্লক হোমস ০৭. আঁধারে আলো
→ আঁধার ছোঁয়া আলো

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now