বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আলম

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ১. আলম আর আমি একই মেস এ থাকি! খুব ভালো ছেলে সে! কার বন্ধু দেখতে হবেনা? . কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় সে আমার জিনিষপত্র ছাড়া চলতে পারে না! . সকালে উঠেই আমার পেস্ট দিয়ে দাঁত না মাজলে তার দিন শুরু হয় না, তবে আল্লাহর অশেষ রহমতে তার নিজের ব্রাশ ইউজ করে! দাঁত ব্রাশ শেষ, তারপর চা আমার কাপেই ঢেলে খাবে, তিনদিন আমার "নিচ কাপড়" পড়ছে পোলায়!!! . নতুন কোন শার্ট বা গ্যান্জি অথবা প্যান্ট কিনে আনলাম, সকালে উঠে তা খুঁজেই পাব না। এফবি তে ঢুকে দেখা যাবে অলরেডি সে আমার কাপড় পড়া অবস্থায় ছবি আপলোড করেই দিছে! এই হলো আলম! আমার দোস্ত! . ও হ্যা, তার আর আমার বাড্ডে একেবারে বছর, তারিখ আর মাসে পুরো মিল, জাস্ট আমার জন্ম ফজরের সময় হওয়ায় আমি এত্ত ভালো আর ও বিকেলে হওয়ায় এইরাম #বিপ বিপ! . কাল আলম তার দুই টিউশানীর বেতন পাইলো, বেতন আনার সময় ও তার পরনে আমার সেন্ডেল ছিল। বেতন নিয়া আসলো ভালো কথা, বললাম খাওয়াইতে, খাওয়ায় না। এত্ত করে বলছি, শোনেই না। তার নাকি জিএফ এর সাথে ডেট আছে পরদিন, অনেক টাকা খরচ হবে। . বেটা কতবড় বিপ বিপ, গার্লফ্রেন্ড এর জন্য খরচ করতে পারবে আর আমার জন্য পারবে না! মন খারাপ করে শুয়ে পড়লাম রাতে। . ২. আজ সন্ধ্যায় দোস্ত মেসে ফিরলো স্তব্ধ চেহারা নিয়া, খুব মন খারাপ ভাব চেহারাতে, দেখে মনে হচ্ছে যে, অনেকবার বাথরুমে যাবার পরেও বাথরুম হয়নাই এমন! . আমি আবার দোস্তরে খুবই ভালোবাসি, জিজ্ঞেস করলাম কি ব্যাপার। যা জবাব দিলো তার সারমর্ম এইটুকু " তার গার্লফ্রেন্ড একা আসার কথা ছিলো উন্দালে ( উন্দাল ইজ এ হেভ্ভি রেস্টুরেন্ট অব সিলেট) , কিন্তু সে একা না এসে ছয়টা বান্ধবী নিয়ে আসছে সাথে! যার ফলে দোস্তর পকেটে বিল দেবার পর বাসায় ফেরার টাকা ছাড়া আর কিছু ছিলো না। " . ইশশশ... আজ কালকের মেয়েরা কেমন যেন! প্রেমিকের একটু দুঃখ কষ্ট বুঝার ট্রাই করে না! কি দরকার ছিলো এত্তগুলা বান্ধবী নিয়ে আসার?! . দোস্তরে শান্তনা দিয়ে বাইরে এনে চা খাওয়ালাম, আমরা আবার বেশী মর্ডান হইনাই, এইসব দুঃখ কষ্ট যাই হোক, সিগারেট খাই না, চা তেই চলে। দোস্তর জন্য অনেক শান্তনা থাকলো! . বি.দ্রঃ গতকল্য মধ্যরাত, প্রায় তিনটা। এফবি লগআউট দিয়ে গিয়ে চুপিচাপি আলমের মোবাইল হাতে নিলাম। লাস্ট কথা হওয়া নাম্বার দেখে বুঝলাম ইনি ই আলমের উনি। ব্যাস, আমি আর কিছু করিনাই,ছোট্ট একটা মেসেজ পাঠালাম " আমার মন খুব #ফুরফুরে, কাল আসার সময় তুমি চাইলে আমার শ্যালিকা সম্প্রদায় কে সাথে নিয়ে আসতে পারো, লাভ ইয়্যু! " . সাথে সাথে অনেকগুলা ১৮+ ইমু সমেত মেসেজ পেলাম। অতঃপর দুটো মেসেজ ই ডিলেট করে জায়গায় মোবাইল রেখে চলে এসেই ঘুম! . ব্যাটা সকালেও আমার শার্ট পড়ে গেছিলো! কত্ত খারাপ না সে? কিন্তু আমি এজন্য তারেরে কিচ্ছু বলিনি, আমরা আমরাই তো !!! . #চৌধুরী_আদি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৩ জন


এ জাতীয় গল্প

→ সম্রাট আওরঙ্গজেব ডাকনাম বাদশাহ আলমগীর
→ আলমের ঘুম ভাঙল খুব ভো৷ [ আগুনের পরশমনি ]
→ আলম
→ ড.মাকসুদুল আলম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now