বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন খলিফা হারুন অর রশিদ তৃষ্ণার্থ হয়ে তার খাদেমের কাছে পানি চাইলেন।এমন সময় বিখ্যাত এক বুজুর্গ ব্যাক্তি খলিফার পাশেই ছিলেন।খলিফা পান করতে উদ্যত হলেন এমন সময় বুজুর্গ ব্যক্তিটি বললেন-জনাব একটু থামুন। আমার একটি প্রস্ন আছে।খলিফা একটু অবাক হয়ে পাএ নামিয়ে নিলেন। বুজুর্গ ব্যক্তিটি বললেন-প্রচন্ড পিপাসার সময় এই এক পাএ পানির জন্য আপনি কি পরিমাণ সম্পদ খরচ করতে রাজি হবেন?খলিফা একটু ভাবলেন তারপর বললেন,পিপাসা যদি তীব্র হয়,জীবননাশের হুমকি দেখা দেয় তাহলে প্রয়োজনে আমার গোটা রাজত্ব দিয়ে হলেও আমার ঐ পানিটুকু চাই বুজুর্গ ব্যক্তিটি বললেন-ঠিক আছে পান করুন।খলিফা পানি পান করার পর বুজুর্গ লোকটা আবার জিজ্ঞেস করলেন হুজুর আরেকটি প্রস্ন আছে খলিফা বললেন বলুন। বুজুর্গ ব্যক্তিটি বললেন-আপনি যে পানিটুকু পান করলেন তা যদি আপনার শরীরে আটকে যায় তাহলে তা বের করার জন্য কি পরিমাণ সম্পদ খরচ করবেন।খলিফা বললেন-এই ধরনের যন্ত্রনা থেকে মুক্তি হতে প্রয়োজনে আমার গোটা রাজত্বদিয়ে দিব।
এবার বুজুর্গ লোকটি বললেন-তাহলে কি মূল্য এই রাজত্বের যা কেবল মাএ এক পাএ পনি পান করতে অথবা শরীর থেকে বের করতে বিসর্জন দিতে হয়।এই পানি আল্লাহ তায়ালার এত বড় নেয়ামত যে এর মোকাবেলায় আপনার বিশাল রাজত্ব খুবই সামান্য।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now