বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আল্লাহর ন্যায়শাসন
একজন মহিলা দাউদ (আঃ) এর নিকট গিয়ে বললেনঃ ওহে
দাউদ, তোমার আল্লাহ কি অত্যাচারী না ন্যায় শাসক?
দাউদ (আঃ) বললেনঃ ধিক্ তোমায়, আল্লাহ সম্পুর্ণ
ন্যায়বান। তোমার ঘটনা কী তা বল।
মহিলা বললোঃ আমি বিধবা এবং তিন কন্যার জননী।
আমি সূতার কাজ করি এবং তা দিয়ে সংসার চালাই।
গতকাল একটা সুন্দর কাপড় তৈরী করি এবং যখন ওটা
বিক্রীর জন্য দোকানে নিয়ে যাচ্ছিলাম একটা পাখি
এসে ওটাকে নিয়ে চলে গেল, আর পেলাম না। শিশুদের
খাওয়ানোর জন্যও আমার কাছে কিছু থাকল না।
মহিলা যখন দাউদ (আঃ) কে এই ঘটনার বিবরণ দিচ্ছিলেন,
তখন কিছু আগন্তুক উপস্থিত হল। দাউদ (আঃ) দেখলেন
দশজন লোক এসেছে। ওরা সবাই ব্যবসায়ী এবং
প্রত্যেকের কাছে ১০০ দীনার রয়েছে। ওরা বললোঃ ও
আল্লাহর নবী, এই টাকাগুলি তাকেই দান করুন যার
প্রয়োজন খুব বেশি। দাউদ (আঃ) জানতে চাইলেন কি
কারণে ওরা এতো টাকা নিয়ে এসেছে।
বললোঃ ও আল্লাহর নবী, আমরা একটা নৌকা করে
যাচ্ছিলাম এমন সময় প্রচন্ড ঝড় এলো। আমাদের নৌকা
ফুটো হয়ে গেল এবং পানি ঢুক্তে লাগল। আমরা জীবণের
আশা প্রায় ত্যাগ করেছিলাম যখন নাকি একটা পাখী
আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল যার পায়ের মধ্যে ছিল কাপড়
আর সূতা, সেগুলো সে আমাদের উপর ফেলে দিল। সেই
সূতা আর কাপড়ের সাহায্যে আমরা আমাদের নৌকার
ফুটো বন্ধ করলাম এবং পরবর্তীতে সেই নৌকার পাড়ে
এলাম। এইসময় আমরা আল্লাহর প্রতি সন্তুষয়ি দেখানোর
জন্য প্রত্যেকে ১০০ দীনার করে দান করার প্রতিজ্ঞা
করলাম। সেই টাকা আপনাকে দিতে এসেছি। আপনি
যাকে যোগ্য মনে করেন তাকেই এটা প্রদান করুন।
দাউদ (আঃ) তখন মহিলাটির দিকে তাকিয়ে বললেনঃ রব
তোমাদের প্রতি দয়াবান এবং সর্বদা তোমাদের
সাহায্যে এগিয়ে আসেন, তোমরা এই মাটিতেই
চলাফেরা কর অথবা পানির মধ্যে। তা সত্ত্বেও তোরা
প্রশ্ন কর, আল্লাহ ন্যায় শাসক কি না!
দাউদ (আঃ) তখন মহিলার হাতে ১০০০ দীনার দিয়ে
বললেন, যাও খরচ কর।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now