বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"আল্লাহর ভয়ে"

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md. Nurnobi(guest) (০ পয়েন্ট)

X গল্পঃ #আল্লাহর ভয়ে লেখকঃ Md. Nurnobi #পর্ব_০২ সালাম ও সিদ্রার আলোচনায় তাদের ক্লাসের আরো কয়েকজন শামিল ছিল তা তারা টেরই পায়নি। #সালাম বাসায় গিয়ে নামাজ পড়ে নিল। ভার্সিটি থেকে সালাম কে স্টাডি বিষয়ক কিছু কাজ দিল সালাম সেগুলো শেষ করে রাতে আমি ঘুমোতে গেল। সালামকে কারা যেন টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর সালাম চিৎকার করে বলছে আমাকে ছেড়ে দিন আমি এটা করতে পারব না। আমাকে ছেড়ে দিন। ধপ করে উঠে বসল সালাম। স্বপ্ন ছিল। কিন্তু এটা কেমন স্বপ্ন? সালাম ভয়ে ভয়ে ঘুমিয়ে পরল। সকালে উঠে সালাম কিছুতেই ভেবে পেল না এরকম স্বপ্ন কেন দেখল! এসব ভাবতে ভাবতে সালাম আজ আর ভার্সিটি গেল না। ওদিকে সিদ্রা ভার্সিটি গিয়ে দেখল অবাক কান্ড। তাদের ক্লাসে ৫ থেকে ৬ জন মেয়ে বোরকা আর হিজাব পরিহিতা। সিদ্রা বেশ ভালোই অবাক হল। হঠাৎই ওই মেয়ে গুলোর মধ্যে থেকে একজন সিদ্রার দিকে এগিয়ে এসে বলল অশেষ ধন্যবাদ আপনাদের। সিদ্রা কিছু বুঝতে পারল না। তারপর ও মনে মনে খুশি হল। ক্লাস শেষে ওই মেয়ে গুলো সিদ্রাকে ডেকে বলল কালকে আপনাদের কথা বার্তা শুনেই আমাদের এই পরিবর্তন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সিদ্রা এতক্ষণে বুঝতে পারল আসল ঘটনা। সিদ্রা বলল আপনাদেরকেও ধন্যবাদ বুজার জন্য। সিদ্রা মনে মনে ভাবল যাক একটা ভালো কাজ করা গেল। সিদ্রা এতক্ষণে খেয়াল করল সালাম ভার্সিটিতে আসে নি। কিছু হয়নি তো? সিদ্রা আর কিছু না ভেবে বাসার দিকে রওনা দিল। এদিকে সালাম কিছুটা চিন্তিত তার রাতের স্বপ্ন নিয়ে। সালামএর দিকে তাকিয়ে তার বাবা বলল তোকে চিন্তিত মনে হচ্ছে কেন রে? সালাম কিছু বলতে না গিয়ে ও রাতের ঘটনা তার বাবাকে খুলে বলল। তার বাবা বলল এই সামান্য ঘটনা নিয়ে এত চিন্তিত হওয়ার কি আছে? স্বপ্ন শুধু স্বপ্নই। সালাম হ্যা সূচক মাথা নাড়ল। পরদিন সালাম ভার্সিটি গেল আর ছুটির সময় খেল বড়সড় ধাক্কা। চার পাঁচটা ছেলে সহ একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে, সেদিন তুই কোন মেয়ের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছিলি! আর এখানে হুজুর গিরি দেখানো হচ্ছে? এসব কথা বলার জায়গা এটা নয়। সালাম বলল, কেন এখনে এসবের নিষেধের কিছু তো দেখছি না। ওদের মধ্যে একটা ছেলে এগিয়ে এসে সালামকে থাপ্পড় দিয়ে বলল আবার মুখ দিয়ে কথা বের হচ্ছে? এরপর থেকে আর এখানে বেশি বাড়াবাড়ি করলে খবর আছে! আমার দোষটা কোথায় এটা বলতে পারলে আপনারা যা বলবেন আমি তাই করব। তোকে কলেজ থেকে বের করে দিলে ভালো হবে না? এত কথা বলছিস কেন? যেটা বলছি সেটাই করবি। সালামঃ আপনাদের কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আর আমাকে কলেজ থেকে বের করার আপনারা কে? মেয়েটাঃ আমি এখানের অধ্যক্ষের মেয়ে। তোকে বের করতে দু মিনিটও সময় লাগবে না। সালামঃ ও তাই বলে এভাবে জুলুম করবেন! সালাম আর কিছু না বলে চলে গেল। এদিকে মেয়েটা বলল এই ছেলেটা বড্ড বাড় বেড়েছে। এর কিছু একটা করতে হবে। আমার বাবা কিছুই করবে না। ওনি কারো দোষ না পেলে কিছুই করবেন না। তাই আমাদের আগে দোষের ব্যাবস্থা করতে হবে। পরদিন সালাম ভার্সিটি এলে ছুটির পর কয়েকজন মিলে হঠাৎই তাকে একটা গাড়ীতে উঠিয়ে নিয়ে গেল। সালাম জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরে দেখে সে একটা ঘরে বন্ধি আর তার হাত পা বাঁধা। সালাম চিৎকার করে বলল আমাকে এখানে কে এনেছে? আমাকে কেন আটকে রেখেছেন? সালাম দেখল ঘরে প্রবেশ করল একটি মেয়ে আর সালাম তাকে কখনো দেখেনি। মেয়েটা এসে সালামের হাত পায়ের বাঁধন খলে দিল। সালাম বলল ধন্যবাদ আপনাকে। কিন্তু হঠাৎই মেয়েটা সালামের ওপর ঝাপিয়ে পড়ল সে কিছু বুঝে উঠতে পারেনি। সে এক ঝটকায় মেয়েটাকে ফেলে বেরিয়ে এল। বলল কি হচ্ছে এসব? মেয়েটা সালামে কাছে এসে কু প্রস্তাবের কথা বলল। সালাম বলল আমার কি মাথা খারাপ? এটা বলে সালাম বেরিয়ে যেতে চাইল কিন্তু ঘরে ঢুকল সেদিনের ছেলে গুলো। সালাম দেখেই বলল তাহলে আপনারাই আমাকে এখানে ধরে এনেছেন। ছেলেগুলো বলল, ঐ মেয়েটা যা বলছে তোকে তাই করতে হবে। সালামঃ কখনোই নয়। আমি এসবের চেয়ে আল্লাহর গজব আর আজাব কে বেশি প্রধান্য দিই। তাহলে তোকে এখানেই থাকতে হবে আজিবন। সালামকে আবার বেধে ওরা চলে গেল। সালাম কাঁদো কাঁদো অবস্থায় বলল এসব কি হচ্ছে? সালামের খুব কষ্ট হচ্ছিল। যে কোনো মুল্যে সে বের হতে চাইছিল ও। সে ভাবল যাই হয়ে যাক সে কখনো পাপ কাজ করবে না। আল্লাহর ওপর ভরসা। এভাবে রাত হয়ে গেল। ওদিকে সালামের বাবা মার চিন্তায় করুণ অবস্থা। অনেক খোজাখুজির পর শেষে বাধ্য হয়ে তারা পুলিশের শরণাপন্ন হল। পুলিশ তাদের খোজাখুজি চালিয়ে যেতে থাকল। কিন্তু সালামের কোনো খোঁজ পেল না। এদিকে সালামের নিখোঁজের খবর সিদ্রার কানে যেতে দেরী হল না। সিদ্রা তার ভার্সিটির বান্ধবীর কাছে গিয়ে খোঁজ জানতে চাইল কিন্তু কেউ কিছু বলতে পারল না। অবশেষে সিদ্রার মাথায় এল সেদিনের মেয়ে গুলোর কথা। যারা আড়ালে দাঁড়িয়ে সিদ্রা আর সালামের কথা শুনছিল। সিদ্রা অনেক কষ্টে তাদের ঠিকানা জোগাড় করে তাদের কাছে গেল। তাদের কে জিজ্ঞেস করল। সিদ্রাঃ আপনারা ঐ দিন যে ছেলেটাকে আমার সাথে কথা বলতে দেখেছিলেন তার কোনো খোঁজ কি জানেন? তাকে খুজে পাওয়া যাচ্ছে না। না। আমরা তো ওর কোনো খবর জানি না। তবে......... সিদ্রাঃ তবে কি বলুন? মানে, আজকে কলেজ ছুটির পর দেখছিলাম ওর সাথে নিহার ঝামেলা হতে। সিদ্রাঃ নিহা কে আর কি ঝামেলা? ওদের কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল আর আরো কিছু ঝামেলা হয়েছিলো। আর নিহা এই ভার্সিটির অধ্যক্ষের মেয়ে। সিদ্রাঃ ওরা কিছু করেনি তো সালামকে? হতে ও পারে। ওরা আগে ও এরকম করেছিল। আমি আগে ওদের বন্ধু ছিলাম। ( ওদের মধ্যে রিপা বলল) সিদ্রাঃ ওহ তাহলে ওরাই এরকম করেছে। কিন্তু এখন কিভাবে সালামকে খুঁজে পাব? রিপাঃ আমি কিছু সাহায্য করতে পারি। ওদের সম্পর্কে আমার ভালোই ধারণা আছে আমার। সিদ্রাঃ তাহলে আপনি আমার সাথে আসুন প্লিজ! রিপাঃ অবশ্যই যাব। যারা আমার উপকার করেছে তাদের সাহায্য অবশ্যই করব। সিদ্রাঃ ওরা কোথায় যেতে পারে? রিপাঃ আমাদের আগে ওর বাবার কাছে যেতে হবে। সিদ্রাঃ ওর বাবার কাছে কেন? রিপাঃ ওর বাবার কাছে জানা যেতে পারে নিহা কোথায় থাকতে পারে। সিদ্রা ও রিপা নিহার বাসায় গেল। রিপাঃ আঙ্কেল আসসালামু আলাইকুম। নিহার বাবাঃ আরে রিপা না! মডার্ণ একটা মেয়ে হঠাৎ এরকম হয়ে গেল কিভাবে? রিপাঃ আঙ্কেল আল্লাহ হেদায়েত দান করলে সি সম্ভব। আঙ্কেল নিহা কোথায়? নিহার বাবাঃ ওর খবর রাখা কি আর আমার পক্ষে সম্ভব? কত বুঝায় ওকে একটু ভালো ভাবে চল। ও কারো কথায় পাত্তা দেয় না। এখন কোথায় আছে কে জানে? তবে বলে গেছে ওর বাসায় ফিরতে রাত হতে পারে। সিদ্রাঃ ও কোথায় গেছে কিছু বলে গেছে? নিহার বাবাঃ না কিছু বলেনি। তবে যাওয়ার সময় সাথে করে বাসা থেকে কিছু খাবার দাবার নিয়ে গেছে। রিপাঃ আচ্ছা আঙ্কেল আমরা এখন তাহলে আসি। নিহার বাবাঃ আচ্ছা এসো। সিদ্রাঃ ও খাবার দাবার নিয়ে গেছে মানে এমন কোনো জায়গায় গেছে যেখানে তেমন দোকানপাট নেই। রিপাঃ ওও তার মানে ওরা ওখানে যেতে পারে। সিদ্রাঃ কোথায়? রিপাঃ আছে। আমরা কালকে যাব ওখানে খুজতে। ওখানে থাকতে পারে। সিদ্রাঃ কালকে? রিপাঃ হ্যা এখন ওখানে যাওয়া নিরাপদ না। তাছাড়া আমরা ওখানে একা যেতে পারব না। সিদ্রাঃ কিন্তু কোথায় জায়গাটা? রিপাঃ এটা এখন বলতে পারব না। তুমি যদি একা চলে যাও! আল্লাহর ওপর ভরসা রাখ। সালামের কিছু হবে না। ও তো কোনো দোষ করেনি। সিদ্রাঃ আচ্ছা। সিদ্রা বাসায় চলে এল। সিদ্রা খুবই চিন্তিত। সালামের কিছু হয়ে যাবে না তো! না আল্লাহ আছেন। নিজেকে এই আশ্বাস দিয়ে সিদ্রা ঘুমিয়ে পড়ে। এদিকে সালামকে এখনো দড়ি দিয়ে বেধে রাখা হয়েছে। সারাদিন কোনো খাবার দাবার ও দেয়া হয়নি। রাতেও কিছু দেয়া হয়নি। পুরো ঘর অন্ধকার। হঠাৎ আলো জ্বেলে কেউ ঢুকল। খাবারের একটা থালায় করে প্রায় পঁচা ভাত আর লঙ্কা। সালামের শুধু হাত খুলে দিল আর খাবার গুলো খেয়ে নিতে বলল লোকটা। সালাম খেতে আপত্তি করাতে তার মুখে খাবার ঠেসে দিতে লাগলো লোকটা। সালামের ঠোট ফেটে রক্ত বেরহতে লাগলো। লোকটা বলল খাবার খেয়ে নে। পরে এগুলোও জুটবে না। থালা রেখে লোকটা চলে গেল। ব্যাথায় সালামের চোখ দিয়ে পানি পরছে। হে আল্লাহ আমি কি দোষ করেছি যে আমাকে এই শাস্তি দিচ্ছ! সালাম ভাবে, এখান থেকে মুক্তি পাবে কিভাবে সে? হয়তো কোনো আশায় নেই। আমার বাবা মা নিশ্চয় অনেক চিন্তিত এখন। ভেবেই সালামের কান্না পায়। এসব নিশ্চয় আল্লাহর পরিক্ষা। আল্লাহই আমাকে উদ্ধার করবেন। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলে দুজন লোক প্রবেশ করল। সালাম এখনো খাবার খায়নি দেখে একজন রাগে তার মুখে অনবরত থাপ্পড় মারতে লাগল। সালামের দূর্বল শরীর থাপ্পড় গুলো সহ্য না পেরে অজ্ঞান হয়ে গেল। খুব ভোরবেলা সালামের জ্ঞান ফিরল। পেটের ক্ষিদে আর ঐ লোক গুলোর থাপ্পড়ে পুরো শরীর ব্যাথা করছে সালামের। চোখেও ঝাপসা দেখছে, ঠিকমতো দেখতে পারছেনা। হঠাৎ দরজা খুলে ভোরের মৃদু হাওয়া ঢুকতে লাগল। ঝাপসা চোখে ঠিক বুঝতে পারল না, তবে মনে হল দরজার সামনে সিদ্রা দাঁড়িয়ে আছে। চোখ মুখ চমকে ভালো করে দেখলো সিদ্রাই দাঁড়িয়ে আছে। আর সাথে আরো কয়েকজন পুলিশের ড্রেস পড়া লোক দাঁড়িয়ে আছে। পুলিশ তাড়াতাড়ি ভেতরে ঢুকে সালামের বাঁধন খুলে ফেলে। সালামের দাঁড়ানোর শক্তি ছিল না। দুজন পুলিশ তাকে কাঁধে করে গাড়িতে বসায়। সালাম দেখে ওই চার পাঁচ জন লোকও গাড়িতে আছে। হাতখড়া পড়ানো অবস্থায়। সিদ্র্ সালামকে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো? সালামঃ হ্যা। সিদ্রা পুলিশকে বলল গাড়ি কোনো হাসপাতালে নিয়ে যেতে। পুলিশ আগে থানায় গিয়ে লোকগুলোকে রেখে এসে একটা হাসপাতালে যায়। সালামের কিছু চিকিৎসা শেষে তাকে তার বাড়িতে নিয়ে যায়। সিদ্রা আর রিপাও যায়। সালামের বাবা সালামকে বুকে জড়িয়ে বলে তোর মতো ছেলেকে কে কেন কিডন্যাপ করল? সিদ্রা সব কিছু সালামের বাবাকে বুঝিয়ে বলল। পুলিশও সব শুনে নিহার বাড়ি যায়। গিয়ে দেখে নিহা বাড়িতে নেই। নিহার বাবা আছে। বাড়িতে পুলিশ দেখে হতভম্ব হয়ে পড়ে নিহার বাবা। পুলিশ নিহার কথা জিজ্ঞেস করাতে বললেন, সকালে কোথাও বের হয়েছে। নিহার বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে? তখন রিপা সব খুলে বলল নিহার বাবা কে। নিহার বাবা কাঁদো কাঁদো অবস্থায় বললেন আমার মেয়েটার এও করা বাকি ছিল!! সিদ্রা বলে উঠল হয়তো ওখানে গেছে, যেখানে সালামকে আটকে রেখেছিল! পুলিশ আর দেরি না করে ওখানে গিয়ে দেখে সিদ্রার ধারণা ঠিক। নিহা পুলিশ দেখে পাথরের মতো জমে যায়। পুলিশ ওকে ওখান থেকে আটক করে নিয়ে আনে। নিহার বাবা নিহাকে দেখে দু গালে দুটো থাপ্পড় দেন। পুলিশকে অনুনয় বিনয় করেন তার মেয়েকে ছেড়ে দিতে। কিন্তু পুলিশ বলে এটা সম্ভব নয়। তখন ওখানে সালামও এসে হাজির হয়। সালামও পুলিশকে বলল নিহাকে ছেড়ে দিতে। সিদ্রাও বলল জ্বি স্যার ওকে একটা সুযোগ দিন। পুলিশ আর উপায় না পেয়ে নিহার হাতখড়া খুলে দিল। নিহা ওর চোখ ভেজা অবস্থায় এক দোড়ে বাসার ভেতরে ঢুকে গেল। পুলিশও চলে গেল। নিহার বাবা সালাম আর সিদ্রাকে অসংখ্য ধন্যবাদ জানান। আর সিদ্রা রিপাকে জড়িয়ে ধরে থ্যংকস বলতে থাকে। রিপাঃ বন্ধু ত্বের মাঝে ধন্যবাদ আর দুঃখিত এই শব্দ গুলোর কোনো স্থান নেই। সিদ্রাঃ তুমি না থাকলে আজকে এই কাজ কিছুতেই সম্ভব হতো না। রিপাঃ আর তোমরা না থাকলে আমি আমার আসল পরিচয় খুঁজে পেতাম না। আল্লাহকে চিনতাম না। অনেক্ক্ষণ পর সালামের মুখ থেকে বেরিয়ে এল ' জাযাকাল্লাহু খায়রান সিদ্রাতুল মুনতাহা'। এবং আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করছি। পরের দিন ভার্সিটিতে এই খবর নিয়ে আলোচনা চলতেই থাকল। পুরো ভার্সিটিতে এই খবর ছড়িয়ে পড়ে। সবাই মনে করেছে নিহা নিশ্চয় ভার্সিটি আসবে না। কিন্তু সবার ধারণা মিথ্যে করে দিয়ে নিহা ভার্সিটি এল। নিহা সবাইকে আরো চমকে দেয়। কলেজের সবচেয়ে মডার্ণ আর আধুনিক মেয়েটি আজ এসেছে কালো পোশাকে মানে কালো বোরকা আর হিজাবে। ভার্সিটির সকলের চোখ কপালে। নিহা সিদ্রার কাছে গিয়ে বলল ' থ্যাংক ইউ সিদ্রাতুল মুনতাহা ফর চেঞ্জ মাই লাইফ এন্ড অলসো থ্যাংকস ইউর ফ্রেন্ড'। সিদ্রাঃ ধন্যবাদ আমাদের নয়। শুক্রিয়া জ্ঞাপন করুন আল্লাহর কাছে। কারন হেদায়েতও সবার তৌফিকে থাকে না। আর আল্লাহ আপনাকে সেটা দান করেছেন। আজ ভার্সিটির পরিবেশ ছিল নিশ্চুপ। আগের মতো হৈ হুল্লোড় কিছুই ছিল না। ছুটির পর সালাম, সিদ্রা আর বাকি সবাই যে যার মতো বাড়ি চলে গেল। পরের দিন দেখা গেল পুরো ভার্সিটি জুড়ে অন্যরকম এক পরিবেশ। কালো রঙে ভরে গেল। একজন মেয়েও বেপর্দায় নেই। ছেলেরা সবাই যথেষ্ট সভ্য পোশাক পড়ে এসেছে। সালাম আর সিদ্রা এসব দেখে মনে মনে প্রচন্ড খুশি হল। (সমাপ্ত) গল্পটি আমার নিজের লিখা। এতে শুধুমাত্র সতর্কতা আর বার্তা দেয়ার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ "আল্লাহর ভয়ে"
→ "আল্লাহর ভয়ে"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now