বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
আল্লাহ্ তাঁর মহব্বতের ইজ্জত রক্ষা করেন
"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Marufa (০ পয়েন্ট)
X
একবার এক মুসলমান আর এক ঈসায়ী পরস্পর সফরসঙ্গী হলো। উভয়ের গন্তব্যস্তল এক ছিল বলে তাঁরা চিন্তা করল, আমরা যদি একত্রে সফর করি, তাহলে সফর আরামদায়ক হবে। গন্তব্যে পৌঁছতে দুই দিনের দূরত্ব বাকি থাকতেই তাদের খাবার ফুরিয়ে গেল। দুজন ই বেশ ভাবনায় পড়ে গেল। এখন কি হবে?? পথে আহারের ব্যবস্থা কিভাবে হবে?? অনেকক্ষণ চিন্তার পর মুসলমান ব্যক্তি প্রস্তাব দিল--- একদিন আপনি দু’আ করবেন, যেন গায়েবীভাবে খাবারের ব্যবস্থা হয়ে যায় আর একদিন আমি দু’আ করব। ঈসায়ী এই প্রস্তাবে রাজী হলো। তবে বলল, আগে আপনি দু’আ করুন; আমি পরে করব। কথা অনুযায়ী মুসলমান ব্যক্তি সাথী থেকে সরে নিরিবিলি বসে আল্লাহর কাছে দু’আর জন্য হাত তুলল। তাঁর দু’আ শেষ হতে না হতেই এক ব্যক্তি গরম গরম খাবার নিয়ে এসে উপস্থিত হলো। এতে মুসলমান ব্যক্তি এই ভেবে খুশি হলো যে, আল্লাহ তাঁর ইজ্জত রক্ষা করেছেন। অতঃপর উভয়ে সেই খানা খেয়ে ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় দিন ঈসায়ী লোকটির পালা ছিল। বাহ্যত তাকে খুব স্থিরচিত্ত ও প্রশান্ত মনে হচ্ছিল। সেও দু’আর জন্য হাত তুলল। তাঁর দু’আর পরে এক ব্যক্তি খানা নিয়ে এল। এতে ঈসায়ী লোকটির আনন্দের সীমা থাকল না। কিন্তু মুসলমান ব্যক্তি তাঁর দু’আ কবুল হতে দেখে খুবই পেরেশান হলো। খানা খেতে তাঁর মন চাচ্ছিল না।
ঈসায়ী লোকটি মুসলমানের সংকোচ দেখে বলল, আসুন, খাবার খান; তাহলে আপনাকে আমি দুটি সুসংবাদ শোনাব। দুজনে আহার করল। খানা খেয়ে মুসলমান লোকটি বলল, বলুন আপনার সুসংবাদ কি?? ঈসায়ী বলল, প্রথম সুসংবাদ হলো, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আর দ্বিতীয় সুসংবাদ হলো, আমি দু’আ করেছিলাম, হে আল্লাহ! যদি আপনার দরবারে এই মুসলমানের কোনো সম্মান-মর্যাদা থাকে, তাহলে আমাদের খানা প্রদান করুন। ফলে আল্লাহ তা’আলা আপনার উসিলায় আজ খানা প্রদান করেছেন।
##আল্লাহর প্রকৃত বান্দা ও প্রিয়পাত্র যারা হয়, আল্লাহর কাছে তাদের অনেক অনেক মর্যাদা থাকে। আল্লাহ তাঁর মহব্বতের ইজ্জত রক্ষা করেন। তাঁর মহব্বতকারীদের তিনি বেইজ্জতি করেন না।##
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now