বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন ১০০০ জন নাবিক নিয়ে একটি জাহাজ দূর্ঘটনায় গভীর সমুদ্রে তলিয়ে যায়। জাহাজের ৯৯৯ জন নাবিক মারা যায়। শুধুমাএ ১ জন বেঁচে থাকে। বেঁচে থাকা লোকটি সকালে নিজেকে একটি নির্জন দ্বীপে আবিষ্কার করেন। যতদূর চোখ যায় শুধুই নীল জলরাশি।লোকটি আশেপাশে তাকালেন কিন্তু লোকটিকে সাহায্য করতে পারবে এমন কোনো নৌযান দেখতে পেল না। এদিকে লোকটির কাছে ছিল না কোনো খাবার বা বিশুদ্ধ পানি। তখন লোকটি জঙ্গলের ভেতর ডুকে অনেক কষ্টে কিছু ফল জোগাড় করে। তারপর রাতে থাকার জন্য নারকেল পাতা দিয়ে একটি কুড়েঘর তৈরি করে। দিন গিয়ে রাত হয় রাত গিয়ে সকাল হয়, এভাবে কাটতে থাকে লোকটির সময়। তিনি আশায় থাকে কেউ এসে তাকে রক্ষা করবে।কিন্তু কই কেউ তো আসে না। তখন লোকটি আকাশের দিকে তাকিয়ে বলে " হে সৃষ্টিকর্তা তুমি কি আমাকে দেখনা " এটা বলে লোকটি কান্না করতে থাকে। ঘরে খাবার ছিলনা বলে লোকটি বনে যায় খাবার জোগাড় করতে। এসে দেখে তার কুড়েঘরে আগুন জ্বলছে। রাতে কুড়েঘরের সামনে লোকটি আগুন জ্বালিয়েছিল, সেখান থেকে কুড়েঘরে আগুনের উৎপত্তি।তখন লোকটি আকাশের দিকে তাকিয়ে আবার বলে" হে সৃষ্টিকর্তা তুমি আর কি কেড়ে নিবে, পরিবার থেকে দূরে রেখেছ, এখন কুড়েঘর টাও পুড়ে পেললে " লোকটি কান্নায় ভেঙে পড়ে।লোকটি তখন কুড়েঘর বানানোর জন্য নারকেল পাতা আনতে বনে যায়। এসে দেখে অনেক গুলা জাহাজ দ্বীপের কাছে। জাহাজের লোকগুলা লোকটিকে বলে " তোমার কি কোনো সাহায্য দরকার"। লোকটি সব খুলে বলল। তারপর জিজ্ঞেস করলো আপনারা আমার সন্ধান কিভাবে পেলেন। তখন লোকগুলা জানালো আগুন দেখে আমরা বুঝতে পেরেছি কেউ বিপদে পরেছে। তখন লোকটি আল্লাহর কাছে কৃতজ্ঞতা শিকার করে।তিনি বুঝতে পারলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now