বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আল্লাহ এক

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X একদিন রাতে এক হুজুর নামাজ পড়িয়ে মসজিদ হতে বাসায় ফিরছিলেন, পথিমধ্যে এক বিধর্মী তাকে জিজ্ঞাসা করল যে, এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, তাহলে কি সৃষ্টিকর্তাও অসংখ্য ? হুজুর লোকটির কথা শুনে পাশের বাড়ি হতে তিনটা কলস নিলেন, তারপর একটি পুকুর হতে কলস তিনটা পূর্ন করে, চাঁদের দিকে মুখ করে মাটিতে রেখে লোকটির কাছে জিজ্ঞাসা করলেনঃ দেখতো চাঁদ কয়টা....! লোকটি দেখলো যে প্রতিটি কলসিতে একটি করে চাঁদের প্রতিচ্ছবি আছে, লোকটি বলল যে তিনটা চাঁদ আছে হুজুর। . কলসির সমস্ত পানি পুকুরে ঢেলে দিয়ে বললেন, আসলেই কি আকাশে তিনটা চাঁদ...? এবার বিশাল এই পুকুরে তাকিয়ে দেখতো, কয়টা চাঁদ দেখতে পাও...! লোকটি বলল, মাত্র একটা চাঁদ দেখা যায়। . হুজুর বললেন, মানুষ নামের প্রানীর চিন্তাশক্তি সীমিত, আর এজন্যই তুমি তিনটা চাঁদ দেখছো, কিন্তু বিশাল এই জলরাশি আর দূরের ঐ সীমাহিন আকাশের দিকে তাকিয়ে দেখতো....! তুমি কেবল একটিই চাঁদ দেখতে পাবে, আর মনে রাখবে, পৃথিবীতে অসংখ্য ধর্ম থাকলেও অসংখ্য এই মানুষের সৃষ্টিকর্তা কেবল একজন-ই। আর তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আ'লামীন। আর তার একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম। আকাশে যেমন চাঁদ একটাই তাই তার ছায়াও একটাই হবে। অতএব পৃথিবীতে অসংখ্য ধর্ম থাকলেও সত্য ধর্ম একটাই আর সেটা হল ইসলাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ এক আল্লাহ প্রেমীর মৃত্যু
→ আল্লাহর এক নিয়ামতের কাছে
→ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ...
→ যৌবনের ইবাদত আল্লাহ অধিক পছন্দ করেন
→ বান্দার যে আমল আল্লাহ কবুল করবেন না
→ দ্বীনদার স্বামী স্ত্রীর আল্লাহ তাআলার কাছে দোআ
→ এখনও সময় আছে,নিজেকে শুধরে নিন,আল্লাহকে ভয় করুন
→ কবিরা গুনাহ পর্ব ২ (১)আল্লাহর সাথে শিরক করা
→ আল্লাহর অপূর্ব সৃষ্টি মৌমাছি
→ আল্লাহর রাযি খুশির উদ্দেশ্যে যে বিনয়ী হয়, আল্লহ তায়ালা তার মর্যাদা বৃদ্ধি করেদেন
→ আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন
→ আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন
→ রাখে আল্লাহ মারে কে!
→ মহান আল্লাহই আমাদের সবচেয়ে বেশি কেয়ার করেন ভালোবাসেন।
→ আল্লাহ মন্দ কাজের দায় কেনো নেন না?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now