বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কিংবদন্তী সম্রাট আলেক্সান্ডা তার মৃত্যুশয্যয় সামরিক বাহিনীর সকল জেনারেলদের কে ডেকে তার তিনটি শেষ ইচ্ছার কথা ব্যক্ত করে বলেছিলেন তোমরা আমার এই ইচ্ছা গুলোর কথা লিখে রাখবে আর আমার মৃত্যুর পর তা যথাযথ ভাবে পালন করবে। তার শেষ তিনটি ইচ্ছা ছিলঃ ১ রাজ্যর সেরা চিকিৎসকেরা তার কফিন বহন করবে।
২ আমার সকল ধন-সম্পদ (নগদ অর্থ,সোনা-রুপা, রত্নাঅলঙ্কার) আমার কফিনের সাথে কবরস্থানে নিয়ে যাবে। আমাকে কবরস্থ করার উদ্দেশ্যে মৃত্যু শোভাযাত্রায় অংশ- কারিদেরকে খোলা ময়দানে এসব সম্পদরাজি ছড়িয়ে-ছিটিয়ে খুলে-মেলে দেখাবে!
৩ আমার হাত দুটি উন্মুক্ত অবস্থায় কফিনের বাহিরে বের করে রাখবে,যাতে সকলেই আমার দুটি শূন্য হাত দেখতে পায়! আলেক্সান্ডারের অতীত চিন্তা কর্ম,লক্ষ-উদ্দেশ্যের সাথে বিপরীত ধরনের ইচ্ছার কথা শুনে একজন জেনারেল অতি কৌতুহলে প্রশ্ন করলেন এই আশ্চার্যজনক সিদ্ধান্তের ব্যাপারটা কি আমাদের কাছে ব্যাখ্যা করবেন? মহামতি আলেক্সান্ডার তার উত্তরে বললেনঃ ১ সেরা চিকিৎসকেরা লাসের কফিন বহন করার অর্থ হলো,মানুষ বুঝতে পারুক মৃত্যু মানুষের অমোঘ নিয়তি। দুনিয়ার কোন চিকিৎসা ব্যবস্থাই মৃত্যু ঠেকাতে পারেনা। ২ অর্যিত সম্পদ ছড়িয়ে-ছিটিয়ে,খুলে-মেলে দেখানোর অর্থ হলোঃ সবাই দেখুক আমি পুরো দুনিয়া জুড়ে অভিযান চালিয়ে যে বিপুল ধন-সম্পদ আরহণ করেছিলাম মৃত্যু কালে সে সম্পদের কিছুই আমার সাথে যায়নি। সমুদয় সম্পদরাজি পৃথিবীতেই থেকে গেছে।
৩ কফিনের বাহিরে দুটি শূন্য হাত প্রদর্শনের অর্থ হলোঃ মানুষ দেখুক শূন্য হাতে এই পৃথিবীতে আমার আগমন হয়েছিল এবং শূন্য হাতেই আমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি।বিপুল সম্পদরাজি আমার করতলগত ছিল কিন্তু এইসব আপাত মুল্যবান উপকরণের কোনটাই সম্পদ নয়। দুনিয়ার প্রকৃত সম্পদ হলো 'সময়'! কারন সময় সিমীত,চেষ্টার মাধ্যমে সম্পদ বাড়ানো যায় কিন্তু কোন ভাবেই সময় বাড়ানো যায় না! কারো জন্য যদি কিছুটা সময় ব্যয় হয়, তাহলে জীবনের একটি অংশকে তার জন্য ছেড়ে দেওয়া হয়,যেটা আর কোনদিন ফিরে পাওয়া যায় না! সময় হলো সবচেয়ে বড় সম্পদ, এবং এটাই আমাদের জীবন।
সংগৃহীত...............................
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now