বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
----------------------
চুমকি,,,,তুমি জানো,
কি???
তোমাকে নিয়ে একটা গান আছে।
সত্যি বলছ,,,,,
হুওওওও
শুনবে, শাওন গাইতে থাকে---
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে,
হার মেনেছে,দিনের আলো
রাগলে তোমায় লাগে
আরও ভালো।
(চুমকি রেগে লাল হয়ে যায়।)
শাওনের চোখে চোখ রাখে সে।
(শাওন মাথা চুলকায়)
সত্যি এটা একটা গান।
মাম্মী-পাপাদের আমলের।
পাপা কে গাইতে শুনেছি।
ঐ সময়ের হিট,বাংলা ছবির গান।
বাংলা ছবি। ছিঃ রাবিস!
চুমকি বাড়ীর পথে পা বাড়ায়।
শাওন তার হাত ধরে বলে,
যেওনা চুমকি।
আমাকে যেতে দাও শাওন।
ওকে আই এম সরি।
এই দেখ আমি কানে ধরেছি,
আর জীবনেও তোমার নাম নিয়ে ক্ষ্যাপাব না।
হি-হি-হি-হি।
শাওনের মনের মেঘ কেটে যায়।
চুমকি এমনই,,,,,,
শাওনের চোখে বিশাল একটা আকাশের মত,
যার রঙ ক্ষনে ক্ষনে বদলায়।
তবুও সে চুমকি কে ভালোবাসে। শুধু এই জনমে নয়। হাজারটা জনম যদি হয়,সেই জনমেও সে চুমকিকে ভালোবাসবে।
শাওন দেখ, দেখ---
কি?
হলুদ গোলাপ।
কত্ত বড়।
সত্যিই'ত হলুদ গোলাপ।
চুমকি তুমি এখানে একটু দাড়াও। আমি আসছি।
এই সাবধান কিন্ত।
সবচেয়ে বড় ফুলটা ছিঁড়ার জন্য হাত বাড়ায় শাওন। আর অমনি এত্ত বড় একটা কাঁটা তার হাতে বিঁধে যায়। সে ভ্রূক্ষেপ করেনা।
শুধু ওওও বলে একটা শব্দ করে। কিন্ত হাল ছাড়েনা।
ফুলটা ছিড়তে পারে সে।
এই নাও তোমার হলুদ গোলাপ।
সেকি! তোমার হাত থেকে রক্ত ঝড়ছে শাওন।
বাদ দাও,কিচ্ছু হবে না। হাসতে থাকে শাওন।
চুমকির দু'চোখ বেয়ে ঝর্না নেমেছে।
তুমি কাঁদছ?
চুমকি কে তুমি কি মনে কর?
পাথরের মূর্তি? তাতে কোন প্রান নেই? তোমার রক্ত ঝড়ছে দেখে, চুমকি র হৃদয়ে কোন অনুভূতি হবে না। সামান্য চুমকির মাঝে তুমি কি দেখেছ। কেন এত ভালোবাস আমাকে?
(শাওনের শার্টের কলার খামচে ধরে চুমকি।)
আমি তোমাকে ভালোবাসি। ধ্রুবতারার মত সত্য।
ঐ আকাশকে ভালোবেসে যেমন হাজারটা তারা অন্ধকারকে আলো দিয়ে বেড়ায়।তেমনি করে আমার বুকের হৃৎপিন্ডটা,তার সমস্ত মাধুরী দিয়ে তোমার মুখে হাসি ফোঁটাতে চায়।
শাওন,,আমার শাওন,,
চুমকি তার শাওনের বুকে মুখ লুকায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now