বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
----------------
এই যে শুনুন,,,,
রাজকুমার হকচকিয়ে পিছন ফিরে চায়। মনে হল হাজার ভোল্টের শক্ খেয়েছে সে। বিনয়ের সাথে বলল,আমায় বলছেন।
হিমমমমম। এখানে আপনি ছাড়া আর কেউ 'ত নেই।
আমি কি আপনাকে কোন হেল্প করতে পারি।
আমি সুকন্যা।
জানি আপনি টিভি আর্টিস্ট।
সুকন্যা অবাক হয়। ছেলেটা কি নির্লিপ্ত ভঙিতে উত্তর দিল।
তাকে ভালো করে দেখছেওনা।
ছেলেটা কিন্ত ডেম স্মার্ট। অনেকটা র্যাম্প মডেল দের মত।
আপনার নাম।
ওওওও, আমি রাজকুমার।
নাইস,,,
কি? আমি না আমার নাম?
রাজকুমারের মায়াবী চোখের যাদুকরী চাহনীতে,,,,,,
ক্রাশ খেল সুকন্যা।
সে কি করবে বুঝতে পারছে না।
পাশাপাশি হাটছিল তারা। রাজকুমার অবশ্য কিছুটা এগিয়ে তার থেকে।
আমার গাড়ীটা র ব্যাটারী হঠাৎ ফল করেছে।
রাজকুমার মৃদু হেসে বলল,আমি কিন্ত মটর মেকানিক নই?
সুকন্যা তার সেন্স অব হিউমার দেখে মনে মনে খুশি হয়।
আমি কি সে কথা বলেছি।
রাজকুমারের হৃদয় গহীনে তখন
চলছে উথাল-পাতাল ঢেউ। সে নিজেকে বিশ্বাস করতে পারছে না। সুকন্যা এই সময়ের হার্ট-থ্রব নায়িকা। তার পাশে। সে যে সুকন্যার বিশাল বড় ফ্যান।
গুলশান এভিনিউতে আমাকে তিনটার ভিতরে পৌঁছাতে হবে।
স্যুটিং আছে,রাজকুমার জিজ্ঞাসা করে।
হিমমমম।
আমার সাথে বাইক আছে।
সত্যি,,,,,,
আমাকে পৌঁছে দিবেন।
হিমমমম।
তবে চলুন।
কোথায়?
রাস্তার ঐপারে।
আমি কিন্ত রাস্তা পার হতে পারি না।
ওকে আমার হাত ধরুন।
কিছুটা সংকোচ নিয়ে,
সুকন্যা রাজকুমারের হাত ধরল।
আহ্।কি নরম হাত। রাজকুমারের হৃদয়ের উথাল-পাতাল ঢেউ তখন আছড়ে পড়ছে পৌরুষ বুকে।
খুব সাবধানে রাজকুমার তাকে বাইকের কাছে নিয়ে গেল।
হেলমেটটা তার হাতে দিয়ে বলল,এটা পড়ে নিন।
কিন্ত আপনি?
রাজকুমার হাসি মুখে বলল,আমার লাগবে না।
সুকন্যা কৃতজ্ঞ দৃষ্টিতে রাজকুমার কে দেখে। তার হৃদয় গভীরে তখন ভালোবাসার বীজ রোপিত হয়।
অবশেষে গুলশান এভিনিউতে বাইক এসে থামল।
সুকন্যা চোখের ইশারায় বিদায় নিল।
কিছুদূর যেতেই রাজকুমার বলল, সুকন্যা,,,,অটোগ্রাফ প্লিজ।
সুকন্যা সত্যি অবাক হয়। রাজকুমারের বাড়িয়ে দেওয়া ডায়রীতে সে লিখে ---
ডিয়ার রাজকুমার,
আমি তোমার হতে চাই।
সুকন্যা।
০১৭৬৭xxxxxx.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now