বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-------------------------
টুংটাং,,,,টুংটাং,,,,,,
দরজা খোলার শব্দ হল।
সামি আছে?
ভাইয়া'ত বাসায় নেই,
রোহান ঘড়ির দিকে তাকায়।
কিছু বলতে হবে?
অপলা প্রশ্ন করে।
না থাক,আমি ফোন করব।
রোহান চলে যেতে পা'বাড়ায়।
অাপনার হাতে ফুল?
হিমমমমম।
আজ'ত ভাইয়ার জন্মদিন না।
অপলা হাসতে থাকে।
রোহান বোকার মত তাকিয়ে থাকে অপলার দিকে।
কি সুন্দর হাসি,,,,,
মনে হচ্ছে ঝিনুকের খোলস ভেঙে মুক্তা ঝড়ছে।
রোহানের বুকে তখন আছড়ে পড়ছে ভালোবাসার ঢেউ।
সে নিজেকে ভুলে যেয়ে, অপলার দিকে তাকিয়ে থাকে।
হ্যালো,কি দেখছেন।
অপলার ডাকে সম্বিৎ ফিরে রোহানের।
আমি জানি আজকে সামি'র জন্মদিন নয়।
তাহলে ফুল?
তোমার জন্য অপলা।
আমার জন্য?
হ্যা,শুভ জন্মদিন অপলা।
অনেকটা অবাক হয় সে।
আপনি কি করে জানলেন
আজ আমার জন্মদিন।
তোমার কাছ থেকে।
অপলা এবার সত্যি অবাক হয়। হো হো হো করে হাসতে থাকে রোহান।
একটা গানের কলি গুন গুন করতে থাকে সে,,,,,,
এই নীল মনিহার
এই স্বর্ণালি দিনে
তোমায় দিয়ে গেলাম,
শুধু মনে রেখ।
অপলা মনে করার চেষ্টা করছে,,
গানটা টেলিফোনে কেউ তাকে অনেকবার শুনিয়েছে। তারপর একদিন মানুষটা হারিয়ে যায়।
সে'ত প্রায় দুই বছর আগের কথা। তার নাম'ত 'মাসবিন' ছিল,তাহলে?
কি ভাবছ অপলা? আমায় চিনতে পারছ না,আমি তোমার কথা বন্ধু 'মাসবিন'।
তাহলে রোহান কে?
আমার ভালো নাম মাসবিন রোহান। আমাকে ক্ষমা কর অপলা। আমি তোমায় না বলে চলে গিয়েছিলাম। তুমি জান আমি একজন গায়ক।গানই আমার সব। হঠাৎ পুনে থেকে ক্লাসিকাল গানের ওপর আমি একটা স্কলারশিপ পেয়ে যাই এবং এত দ্রুত সবকিছু এরেন্জ করতে হয়েছে যে তোমাকে আর বলার সুযোগ পাইনি।
গানই যদি সব হয় তাহলে আমার কাছে আসা কেন?
প্লিজ অপলা,আমাকে ক্ষমা কর। আমার প্রতিটা ক্ষন,প্রতিটা দিন তোমার কথা ভেবেই কেটেছে। তুমি আর গান ছাড়া আমার কোন চাওয়া নেই।
অপলার চোখের কোনে অভিমানের শিশির বিন্দু জমেছে। তা যে কোন সময় জল হয়ে গড়িয়ে পড়তে পারে। আবার যদি চলে যাও মাসবিন।
না অপলা,তোমাকে ছেড়ে জীবনেও আমি কোথাও যাবো না।
সত্যি বলছ।
প্রমিজ,,,,,,,।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now