বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আকাশ কুসুম যাত্রা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X আবির বাবা তোর ফোন বাজছে। দেখ তো কে ফোন করেছে? (এই সময় আবার কে ফোন দিল) - মা আমি ব্যস্ত আছি দেখো তো কে ফোন দিল? : সারাদিন মোবাইল আর কম্পিউটার। মোবাইলের চার্জ শেষ এখন কম্পিউটার নিয়ে পরে আছো। - আপাতত আম্মুর কথা শোনার সময় নাই। আজকেই মিশন টা শেষ করতে হবে। কে ফোন দিল দেখার টাইম নাই। -- হ্যালো, তুমি কোথায়? আজকে স্যার আসবে না। তুমি তাড়াতাড়ি বের হও। আমার ফোনের চার্জ শেষ তাই আমার এক বান্ধবীর নাম্বার দিয়ে ফোন দিলাম। : আবির কোথায় যাবে মামনি? -- আন্টি, আসসালামু আলাইকুম! : ওয়া আলাইকুমুস সালাম। কে লিজা নাকি? -- হ্যাঁ। আন্টি আপনি কেমন আছেন? : আমি ভাল আছি তুমি কেমন আছো? -- আলহামদুলিল্লাহ ভাল আছি। আন্টি আবির কোথায়? : আবির তো অসুস্থ। -- কি হয়েছে আবিরের?? : উতলা হয়ো না। জ্বর আসছে, ঘুমাচ্ছে রুমে। -- আন্টি জ্বর কি খুব বেশী!! : ১০১° ডাক্তার বলেছে কয়েকটা দিন বিশ্রাম নিতে। -- ১০১!! আমাকে তো কিছুই বললো না। : তুমি জানো না আমার ছেলেটা একটু চাপা স্বভাবের। তুমি কোন চিন্তা করো না। -- আচ্ছা আন্টি আমি রাখছি। : হ্যাঁ, আবির বলেছিলো তোমাকে নাকি দেখতে ইচ্ছা করছে? কিন্তু তুমি এখন কিভাবে আসবে! -- আবির আমাকে দেখতে চেয়েছে। আচ্ছা আন্টি আমি এখনই আসছি। : আচ্ছা সাবধানে এসো। - মা তুমি এতখন কার সাথে কথা বলছিলে?কে ফোন করছে? : লিজা..! - লিজা..! লিজা কেন ফোন করবে। তুমি না বললে অপরিচিত নাম্বার? : কেন অন্য কোন নাম্বার দিয়ে ফোন করতে পারে না নাকি? - তা ঠিক আছে কিন্তু ওর তো এখন প্রাইভেটে থাকার কথা? : বাহ! বেশ ভালোই তো খবর রাখা হচ্ছে। - আমার বেস্ট ফ্রেন্ড আমি খবর রাখবো না তো কে রাখবে। : আচ্ছা শুনি আর কি কি খবর রাখা হয় বউমার? - মা তুমি না কখন যে কিসব বলো না। লীজা আমার বেস্ট ফ্রেন্ড। আর কিছুই না। : হইছে শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। লীজা আমাকে সব বলছে। - কি বলছে লীজা? : কি ব্যাপার মুখ শুকিয়ে গেছে কেন? - কই না তো। : আপনাদের কেলোর কীর্তির কথা। আচ্ছা মেয়েটা দেখতে কেমন? বাবা - মা কি করে? - এমন ভাবে বলছো মনে হয় ছেলের বিয়ে দিয়ে দিবে। : দিবো না কেন, অবশ্যই দিবো। অনেক দিন যাবত তোকে ফলো করতেছি কিন্তু ধরতে পারি নাই। কিন্তু আজ হাতে নাতে ধরা পড়েছো। - মা তোমাদের উকিলদের একটাই দোষ। কথায় কথায় সন্দেহ করা। : আচ্ছা আজ লীজা বাসায় আসলে সব প্রমান হয়ে যাবে। - কি? লীজা বাসায় আসবে কেন? : আমার ছেলের বউকে আমার দেখতে ইচ্ছা হইছে তাই আসবে। - মা তুমি এসব কি বলতেছো? : আমি লীজাকে বলছি তুই অসুস্থ। তোমাকে দেখতে চাচ্ছে। - মিথ্যাটা কেন বললে? : আর কতদিন এ রকম পালিয়ে বেড়াবি? - মা তুমি না। আমার ফোন দেও। : জ্বি না। তা হচ্ছে না। - মা প্লিজ। : তুমি কি চাও তোমার বাবার সাথে আমি সবকিছু শেয়ার করি। - আম্মু। . কলিং বেলের শব্দ। জানিনা কে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা-বিল্লাহি আলিউল আজীম। মা যাই দেখে আসি কে আসছে। এখানে চুপ করে বসে থাকো। -- আন্টি আসসালামু আলাইকুম : ওয়া আলাইকুমুস সালাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি মিষ্টি দেখতে। এসো মা ভিতরে এসো। দেখ আবির কে এসেছে। বসো মা। দেখ না তুমি আসার কথা শুনে সুস্থ হয়ে গেছে। -- এখন কেমন লাগছে? - হ্যা খুবই ভাল। তা খালি হাতে আমাকে দেখতে এসেছো? -- না মানে আন্টি বলছে তুমি অসুস্থ। তাই তাড়াহুড়া করে চলে আসছি। - মহাভারত জয় করে ফেলছো। : থামবি তুই। মেয়ে তার মায়ের কাছে আসছে। এটাই অনেক। লীজা আসতে কোন অসুবিধা হয় নাই তো। -- না আন্টি। : আমাকে আবির সব বলেছে। আর তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। - আম্মু..! : বাবা কি করে তোমার? -- জ্বি আন্টি ডাক্তার। : আর তোমার মা? -- শিক্ষিকা। : হুম বুঝলাম। কিন্তু তোমাদের এসব কতদিন ধরে চলছে? -- জ্বি আন্টি পাচঁ বছর ধরে। : পাচ বছর তারপরও এত লুকোচুরি। ইশ লজ্জায় মুখ লাল হয়ে গেছে। -- আন্টি আজ তাহলে আমি আসি? : কেন বসো, আবির আমি আর দেরি করবো না। ওর ফ্যামিলির সাথে কথা বলবো। - মা তুমিও না!! থামবে এবার। : তোমরা বসো আমি চা নিয়ে আসি। -- আবির এগুলো কি হচ্ছে!? - যা হবার তাই হচ্ছে। -- সব হচ্ছে তোমার কারনে। তোমার জ্বর আসার আর সময় পেলো না। - কে বলছে আমার জ্বর। সব উকিল সাহেবের চালাকি। -- যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অবশেষে বিয়ে ফাইনাল। এতোদিন আন্টিকে বলো নি কেন? - আমাকে কি পাগলা কুত্তায় কামরাইছে নাকি। যে বিয়ে করবো। বিয়ে কারা করে জানো? -- কারা? - যাদের সুখে থাকতে ভূতে কিলায়!! -- কি বললে তুমি। আজ তোমার খবর আছে? - ছাড়ো লিজা আমার লাগছে তো। কি করছো। ছাড়ো না প্লিজ। . আবির, এই আবির। পাগলের মতো বকবক করছিস ক্যান। উঠ কতো বেলা হয়েছে। আর কত ঘুমাবি? - অ্যাঁ....! : অ্যাঁ না হ্যাঁ। উঠ তাড়াতাড়ি। - উঠছি....! এমন ভাবে ডেকে তুলছো মনে হচ্ছে ভারত - পাকিস্তানের যুদ্ধ লাগছে, এবং একজন সৈন্য কম পড়ছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১২ জন


এ জাতীয় গল্প

→ আকাশ কুসুম যাত্রা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now