বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আজগর আলী রিকশা চালায়

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আজগর আলী রিকশা চালায়। আজ খুব সকালে বের হয়েছে রিকশা নিয়ে। যেভাবেই হোক আজ বেশি ইনকাম করতে হবে। . সন্ধ্যায় বাড়ি ফিরতেই ছোট্ট ছেলেটা চেঁচিয়ে উঠে, “আব্বা, আনছ?” -“হ বাবা আনছি, এই নে”। ছেলে বাংলাদেশের একটা জার্সি কিনতে দিয়েছিল। জার্সি পেয়ে বাবাকে জড়িয়ে ধরে। . ঘরে ঢুকতেই দেখে বউ শরিফা চুল বেঁধে বসে আছে। দেখেই বলে- “চলেন, যাই।” . শরিফার পরনের শাড়িটা পুরনো হয়ে ছিঁড়ে গেছে। দেখতে খারাপই লাগে। একটা শাড়ি কিনে দেওয়া দরকার। এই জন্য আজকে বলে রেখেছিল তাকে নিয়ে মার্কেটে যাবে। . দুজনে গেল হকার্স মার্কেটে। শাড়ি তো কিনলই, সাথে একটা কানের দুলও কিনে দিল। এরপর বাড়ি ফিরে এল। . বাড়ি ফিরেই আজগর আলী তড়িঘড়ি করে বেরোয়। শরিফা জিজ্ঞাসা করে, “কই যান আবার?” “বাহিরে যাচ্ছি, কাম আছে। ফিরতে দেরি হইব”- বলেই রিকশা নিয়ে বেড়িয়ে পরে। . রিকশা চালাচ্ছে, তো চালাচ্ছেই। রাতের খাবার এখনো খায়নি। মালিকের কাছ থেকে এক দিনের কথা বলে সাতশ টাকা ধার নিয়েছে। বউ এর শাড়ি, বাচ্চার জার্সি কিনে দিয়েছে। যেভাবেই হোক কাল রাতের মধ্যে টাকা শোধ করতে হবে... . মধ্যরাতে বাসায় এসে একটু ঘুমিয়েই আবার খুব ভোরে রিকশা নিয়ে বের হয়। সকালে বাচ্চা জার্সি পরে মাঠে খেলতে যায়। সবাইকে দেখিয়ে দেখিয়ে বলে, “দেখ, আমার আব্বা কিনে দিছে।” . শরিফাও হাসি-হাসি মুখ নিয়ে আশেপাশের ভাবিদের তার স্বামীর দেওয়া শাড়ি ও কানের দুল দেখাতে ব্যস্ত হয়ে পরে। . ওদিকে আজগর আলি একটা রাস্তার ধারের দোকানে বসে মোটা শুকনো রুটি চিবুচ্ছে। দেনার চিন্তায় মাথা ঘরছে। . হঠাৎ তার সামনে বউ-বাচ্চার হাসি-হাসি চেহারা ভেসে উঠল। সব কিছু ভুলে মনটা পরিতৃপ্তটায় ভরে গেল। আনমনেই একটু হেসে আবার রিকশায় চড়ে বসল। . এটাই হল পুরুষ মানুষের জীবন। তাদের বেশিরভাগ স্যাক্রিফাইস আড়ালেই থেকে যায়, এমনকি স্ত্রী-সন্তানও জানেনা। একজন পুরুষের ইনকাম থেকে শুরু করে সব কিছুই শুধুমাত্র তার স্ত্রী-সন্তানের জন্যই হয়ে থাকে। . গরীব হোক বা ধনী হোক, দুর্বল হোক বা সবল হোক, a father is always a king to his daughter, a hero to his son.... gj . . . কার্টেসি - ডা: তারাকী হাসান মেহেদী


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭১ জন


এ জাতীয় গল্প

→ আজগর আলী রিকশা চালায়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now