বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

✪আজব কিপটে✪

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান SHUVO SUTRADHAR (০ পয়েন্ট)

X জলিল নামে এক বয়স্ক ব্যাক্তি ছিল যাকে মানুষ আজব কিপটে নামে চিনত। তার বউসহ দুই ছেলে ছিল। তিনি একদিন একটি ছাগল কিনার জন্য হাটে গেলেন...... আজব কিপটেঃ এই যে ভাই এই ছাগলের দাম কত? ছাগল বিক্রেতাঃ ভাইয়া এই ছাগলের দাম পাঁচ হাজার টাকা। আজব কিপটেঃ এটা তো রোগা ছাগল আর এত দাম! ছাগল বিক্রেতাঃ রোগা যদি হয় তাহলে কিনবেন কেন? আজব কিপটেঃ ভাইয়া কম টাকায় তো আর ভাল ছাগল পাওয়া যায় না তাই। ছাগল বিক্রেতাঃ ও তাই। তাহলে বলেন কত দিবেন? আজব কিপটেঃ ভাইয়া আড়াই হাজার টাকা দিব। ছাগল বিক্রেতাঃ এ কোন আজব কিপটে কম টাকা দিয়ে রোগা ছাগল! [ছাগল বিক্রেতা মনে মনে]। আাচ্ছা দিয়ে দিন। আজব কিপটেঃ এই নেন টাকা। ছাগল বিক্রেতাকে টাকা দিয়ে আজব কিপটে ছাগল নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে একটি নদী পার হতে হয় আজব কিপটেকে। নদী পার হতে মাথাপিছু দশ টাকা দিতে হয় সেটি হতে পারে পশু- পাখি। কিন্তু বস্তুর কোনো টাকা দিতে হয় না। তাই আজব কিপটে দশ টাকা বাঁচানোর জন্য তিনি ছাগলটিকে বস্তাবন্দী করে নৌকার মধ্যে তুলে নিলেন। যথারীতি তিনি নদীর অপর পারে দশ টাকা দিয়ে চলে গেলেন। তারপর তিনি বস্তাবন্দী মুখ খুললেন এবং দেখলেন ছাগলটি মারা গেল। কারন একদিকে ছাগলটি অসুস্থ অন্যদিকে ছাগলটি বস্তাবন্দীর জন্য শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ছিল না। সেই বিষয়টি আজব কিপটে পরিলক্ষিত করার সাথে সাথে মাথাঘোরে পরে গেলেন। এতটাকা ক্ষতি! তারপর থাকে কিছুলোক ধরে বাড়ি দিয়ে আসল। যখন তার জ্ঞান ফিরল তখন সে তার চারপাশে তার বউ ছেলেদের দেখলেন তারপরও...... আজব কিপটেঃ সবাই কি এখানেই আছ? আজব কিপটের ছেলেঃ হ্যা বাবা আমরা সবাই এখানে আছি। তোমি কি এখন শান্তি অনুভব করছ বাবা? আজব কিপটেঃ মুটুমুটি শান্তি। কিন্তু তোমরা সবাই এখানে পাশের ঘরে প্যান চলছে কেন! আমারে মাইরালা.... মৃত্যুর মুখে এইরকম এ তো আজব কিপটে! [আমার প্রকাশিত গল্পসমূহ সব আমার নিজের লেখা তাই দয়া করে আমার নাম ব্যাতিত লেখাগুলো কপিরাইট করবেন না]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ ✪আজব কিপটে✪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now