বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আজব ভালোবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Dip Rahim (০ পয়েন্ট)

X – সরি রেহান আমি পারছি না – বাট হোয়াই রিয়া? – দেখ আমার অনেক ড্রিম ছিল বাট ইয়ু – কি আমি কি? – বাট তোমার জন্য আমার সব ড্রিম ভেঙ্গে গেছে – আমার কি দোষ বল রিয়া – রেহান তুমি বুয়েটে চান্স পাও নি । আমার অনেক ড্রিম ছিল বাবাকে বলব আমার বি এফ বুয়েটে পড়ে রিয়া কথা শুনে রেহান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল । রিয়া আক্ষেপের স্বরে বলতে থাকল, – রেহান এখন আমি আমার বাবাকে কি বলব? টেল মি রেহান। – বুয়েট কি সব কিছু? – রেহান তুমি বুঝতে পারছ না । আমার বড় আপুর হাজব্যান্ড আমেরিকা থেকে পি এইচ ডি নিয়ে এসেছে । মেঝ আপুর হাজব্যান্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার । আর ছোট আপুর বয় ফ্রেন্ড মেডিকেল ফাইনাল ইয়ারে পড়ছে… রিয়ার কথা শুনে রেহান ঠাণ্ডা গলায় বলল, – তো আমাকে তুমি কি করতে বল । যেহেতু আমি বুয়েটে চান্স পাই।নি । তুমি কি চাচ্ছ না রিলেশনটা কনটিনিউ করতে? রিয়া কান্না জড়ানো গলায় বলল, – রেহান তুমি আমাকে ভুল বুঝ না । আমি আমার আব্বুকে কি বলব? আমার আব্বুর মাথা খাট হয়ে যাবে । আব্বু তোমাকে মেনে নেবে না । – আমি বুয়েটে চান্স পাই নি দেখে তোমার আব্বু আমাকে মেনে নেবে না? রিয়া রেহানের প্রশ্নের কোন উত্তর দিল না । অন্য দিকে তাকিয়ে রইল । রিয়া চোখ জলে টলমল করতে লাগল । রেহান ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, – থাক রিয়া । আমাদের রিলেশান টা এখানে থেকে যাক । আমি যেহেতু বুয়েটে চান্স পাই নি । সো আমিও চাই না তোমার বাবা আমার জন্য ছোট হোক । কারন তোমার বাবা তো আমার বাবার মতনই… ভালো থেকো । রেহান মাথা নিচু করে হাঁটতে শুরু করল । পেছন থেকে রিয়া ডেকে বলল, – রেহান প্লীজ নিজের খেয়াল রেখ । রেহান রিয়া কথার কোন সাড়া দিল না । হাটতে থাকল । রিয়া জোর গলায় বলল, – রেহান আমার চেয়ে ব্যাটার মেয়ে তুমি তোমার লাইফে পাবা । ডোন্ট গেট আপসেট রেহান । আই ইউল প্রে ফর ইয়ু… রেহান কোন উত্তর দিল না । এক সময় রেহান দৃষ্টিসীমার বাইরে চলে গেল । এবং তার একটু পর রেহানের ফোন আসল রিয়া ফোনে, – সরি রিয়া। – সরি কেন? – আমি তোমাকে মিথ্যা বলেছি – মানে? – আমি আসলে বুয়েটে চান্স পেয়েছি । টপ টেনের ভেতর আমার পজিশন আসছে… ছোট এই মিথ্যাটা বলার জন্য সরি । ভালো থেকো । আমার চেয়ে ব্যাটার ছেলেই তুমি পাবা । আই ইউল প্রে ফর ইয়ু… রেহান লাইন কেটে দিল । রিয়া সাথে সাথে রেহানের ফোনে কল দিল । কিন্তু রেহানের নাম্বারটা বন্ধ পাওয়া গেল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

→ আজব ভালোবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now