বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটি ছেলে একটি মেয়েকে প্রচন্ড ভালবাসতো।কিন্তু মেয়েটা
ছেলেটাকে ভালবাসতনা!
.
তাই ছেলেটা একদিন মেয়েটার কাছে গিয়ে বলল,,,
আমি তোমাকে ভালবাসি,তুমি কেন বুঝো না?
তোমার খারাপ লাগবে বলে আমি তোমার পিছু নেই না।তোমার খারাপ লাগবে বলে আমার কথাগুলো শোনার অনুরোধও করিনা!
কিন্তু আজ অনুরোধ করছি আমার কথাগুলো শোনার জন্য।কারন আমি আর থাকতে পারছিনা!
ঠিকমত খেতে পারছিনা!
যেদিন থেকে তোমায় দেখেছি ঘুমাতে পারছিনা!
ঘুমানোর সময় তোমার কথা ভাবতে ভাবতে চোখে জল চলে আসে!
শুধু ভাবি তুমি কেন বুঝতে পারনা আমি তোমায় কতটা ভালবাসি?
তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই?
.
মেয়েটি কিছু না বলে চলে গেলো।
কয়েকদিন পর ছেলেটা মেয়েটিকে আবার বলল,
তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে জানো?
তাই বার বার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করে।তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে!
.
মেয়েটি বলল,আমার সঙ্গে এইসব নাটক করা বাদ দাও!
ছেলেটি বলল,আমার
মুখের কথা মিথ্যে হতে
পারে।কিন্তু এই চোখের জল মিথ্যে নয়!
আর নাটকের কথা বলছ তো,ঠিক আছে তোমাকে দুই বছর ধরে ভালবেসে
যাওয়া যদি নাটক হয়!
তো এই নাটক আমি সারা জীবনের জন্য করে যাব।তোমায় ভালবাসি,তোমাকেই
ভালবাসব!
আর একটা কথা,আমার
এই চোখের জল একদিন তোমাকে কেউ কাঁদাবে আর সেদিন হয়তো আমি আর থাকবো না!
.
একদিন রাত্রে মেয়েটি ছেলেটির বন্ধুর কাছ থেকে ছেলেটির নম্বর নিয়ে ফোন করে বলল,
আমি নীলা!
কে তুমি,আকাশ?
.
ছেলেটি,মানে আকাশ
খুশি হয়ে বলল,
তুমি আমাকে ফোন করেছ নীলা?
আমি খুব খুশি হয়েছি,বলো কি বলবে!
.
মেয়েটি বলল,
তুমি আমাকে সত্যি ভালবাস?
ছেলেটি বলল,হ্যাঁ!
মেয়েটি বলল,তাহলে তুমি আমার একটা কথা রাখবে?
ছেলেটি বলল,বলো কি কথা রাখব।
মেয়েটি বলল,তুমি আমাকে ভুলে যাও আর আমি চাই,তুমি কখনও আমায় দেখার চেষ্টা করবেনা!
কারন,আমার বিয়ে ঠিক হয়ে গেছে!
তাই আমি এইসবের মধ্যে জড়াতে চাইনা!
ছেলেটি বলল,ঠিক আছে।তবে তোমাকে আমি আর একটি বার দেখতে চাই।
মেয়েটি বলল,বলো কখন দেখা করবে?
ছেলেটি বলল,কাল সকাল ৮টার সময় কলেজের বড়
বটগাছটার কাছে?
মেয়েটি বলল: ঠিক আছে।আমি আসব........
.
পরের দিন মেয়েটি সেখানে গিয়ে দেখে ছেলেটি ফাঁসি দিয়েছে!
আর সেখানে একটা বড় কাগজে রক্ত দিয়ে লেখা আছে
"আজ আমি ভীষন খুশি।কারন আমার প্রিয় মানুষটির দেওয়া কথা আমি রাখতে পেরেছি"!
কারণ আমি হয়তো জীবিত অবস্থায় কোন দিন তোমাকে ভুলে যেতে পারব
না।আর অন্য সবার মত
হয়তো ভূলে থাকার নাটক ও করতে পারবনা।
তাই আমার এ পথে আসা!
তোমার নতুন জীবনে শুভেচ্ছা রইল!!!
তোমার কাছে আমার একটা অনুরোধ,আমার জন্য যেন তোমার চোখের এক বিন্দু জল ও নষ্ট করোনা!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now