বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আজ সন্ধায় খবর আছে!(২)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Opu Ahasan (০ পয়েন্ট)

X রাত কথন প্রায় ১২ টা । "হ্যালো" মীমের গম্ভীর কণ্ঠস্বর । " হ্যালো । ভাল আছো ?" " এতো রাতে ? কোন দরকার ছিল ?" (কি আশা করেছিলাম আর কি উত্তর এলো ।) "না মানে খোজ খবর নেবার জন্য ফোন দিলাম ।" " অপু কিছু মনে করো না আমার খুব মাথা ধরেছে । পরে কথা বলি ?" " হ্যা হ্যা কোন সমস্যা নাই । পরে কথা হবে ।" বলেই ফোন কেটে দিলাম । নিজের গালে চড় মারতে ইচ্ছা হল কষে । এমন নিজে সেধে কেউ অপমানিত হতে যায় ! আর মীমকে ফোন দেবো না বলে ঠিক করলাম । হয়তো আর ফোন দেওয়া হতো না যদি না ! যদি না পরদিন সকালে মীম ফোন দিতো ! পরদিন সকালে মীমের ফোনেই ঘুম ভাঙ্গলো । " এখনও ঘুমাচ্ছ?" আমি কিছু বললাম না । বুঝতে চেষ্টা করছি ও কেন সকাল সকাল ফোন দিলো । " আমি একটু ঘুমাই বেশি ।" " অপু আমি আসলে সরি বলার জন্য ফোন করেছি ।" " সরি ? তুমিতো সরি বলার মত এমন কোন কাজ কর নি ।" "না কাল রাতের ব্যবহারের জন্য আমি সরি ।" (আমি খানিকটা অবাক হলাম ।) মীম বলল "আমার ওভাবে ফোন রাখা একদম ঠিক হয় নি । তোমার নিশ্চই খারাপ লেগেছে । আসলে কাল বিকাল থেকে আমার মেজাজটা খুবই খারাপ ছিল । এই জন্য । আই ডিডেণ্ট মিম দ্যাট । প্লিজ তুমি কিছু মনে কর না ।" (ভদ্রতা করে কিছু বলতে হয় ।) তাই বললাম "ইটস ওকে । তবে আমার কিন্তু সত্যি খারাপ লেগেছিল ।" " অপু আমি সরি তো বললাম ।" " না ঠিক আছে । বললাম আর কি ।" মীম কিছুক্ষন কোন কথা বলল না । তারপর আমি বললাম "তো আমি কি এখন তোমাকে ফোন করতে পারি ?" " অবশ্যই । যখন ইচ্ছা ।" তারপর যেন সব ঠিক হয়ে গেল । ঐ দিন রাতে মীমই আমাকে ফোন দিলো । এর পর থেকে আমাদের রিলেশন ভাল হয়ে গেল । মধুরও । প্রতিদিনই আমরা কথা বলতে লাগলাম । প্রথমে ফোনে তারপর সরাসরি । দেখা হত কথা হত । ঘোরাঘুরিও হত । সবকিছুই ভাল চলছিল এমন সময়ই এই আহাম্মকেল মত কাজটা করলাম । কেবল কার্ড দিলেও না হয় কথা ছিল । কার্ডের মধ্যে কাব্যিক বিদ্যা প্রয়োগ না করলেই কি হত না !! আযান দিয়ে দিয়েছে । আমি টিএসসির সামনে দাড়িয়ে আছি । মীমের আসার কথা এখনই । জানি না ও কি বলবে । যদি অপমান করে ? নাহ ! ও এমন টা করবে না । চিন্তাটা মাথা থেকে বের করে দিলাম । ও এমন মেয়েই না । তবুও মন থেকে অস্বস্তি ভাবটা গেল না কিছুতেই । জানি না কি বিব্রতকর অবস্থা আমার জন্য অপেক্ষা করছে । অল্প কিছুক্ষনের মধ্যেই মীম চলে আসল । রিক্সায় করে । ওর হল এখান থেকে মাত্র ২/৩ মিনিটের হাটার পথ । তবুও রিক্সায় । রিক্সা আমার সামনেই থামলো । আমি খানিকটা অস্বস্তি নিয়েই ওর দিকে তাকালাম । ওকে রিক্সা থেকে নামতে না দেখে আমি বললাম, "নামবে না ?" " তুমি উঠে আসো ।" আমি ওর পাশে বসলাম । রিক্সা চলতে শুরু করল । "আমরা কোথায় যাচ্ছি ?" " চল, গেলেই দেখবা ।" আমি চুপ হয়ে যাই । আবার সেই অস্বস্তিটা ফিরে আসে । ও যে কি বলবে কে জানে ? আল্লাহ মান ইজ্জত রক্ষা কইরো । মীম বলল " কি এতো ভাবছো ? আর এরকম জড়সড় হয়ে বসেছো কেন ? ইজি হয়ে বসো । আর তোমার কি আনইজি লাগছে কোন কারনে ।না । আনইজি লাগবে কোন ? আনইজি লাগার কোন কারন নাই ।" কিন্তু আমার কণ্ঠস্বরে কিছু ছিল । মীম হেসে ফেলল । আমিও খানিকটা হাসলাম বোকার মত । রিক্সা থামল লেক পাড়ের কোন একটা রেস্টুরেন্টের সামনে । কোন দিন আসিও নাই আমি এদিকটায় । আর কি এক বিদ্গুটে নাম রেস্টুরেন্টার, ঠিক মত উচ্চারনও করতে পারলাম না । " এখানে কেন ?" ও কেবল হাসলো । আমি বললাম "আজকের দিনে এরকম জায়গা গুলোতে খুব ভীড় থাকে ।" ও আবার হাসলো । বলল "এসো তো ।" এসব রেস্টুরেন্টে ঢুকতে আমার খানিকটা ভয়ই লাগে । আল্লাহই জানে cost কেমন হবে । মানিব্যাগে যা আছে তা দিয়ে মান সম্মান টিকবে ? কে জানে ? আবারও নিজের উপর খুব রাগ হল । কেন যে ঐ কাজটা করতে গেলাম । আজ আমার সত্যি সত্যি খবর আছে । হয় মীম বাঁশ দেবে নয়তো এই রেস্টুরেন্টের ম্যানেজার বাঁশ দিবে ! ভয়ে ভয়ে রেস্টুরেন্টে ঢুকলাম । ভেবেছিলাম খুব ভীড় হবে । কিন্তু একদম ভিড় নাই । অল্প কিছু জুটি বসে আছে প্রত্যেক টেবিলে । আর সব থেকে যে জিনিসটা আমার ভাল লাগলো সেটা হল আলো । সন্ধ্যা হলে যেমন আলো হয় চারিদিকে সে রকম আলো । বলতে হয় অদ্ভুদ এক আলো আধারির খেলা । মীম এক ওয়েটার কে যেন কি বলল । ওয়েটার টা আমাদের কে পিছনের দিককার একটা টেবিল দেখিয়ে দিল । টেবিলে বসতে বসতে বললাম "একদম ভীড় নেই তো ! আমি তো ভেবেছিলাম অনেক ভীড় হবে ।" মীম আবার হাসলো । বলল "এটার কথা সবাই জানে না । আর এখানে আসার আগে বুকিং দিতে হয় ।" আমি খানিকটা অবাক হলাম । আমার সাথে দেখা করার জন্য এতো আয়োজন ! মীম আমার মুখোমুখী বসে । এতোক্ষন পর মীম কে ভাল করে দেখার সুযোগ পেলাম । অন্য দিনের থেকে আজ ওকে একেবারেই অন্য রকম লাগছে । ও কখনই সাজগোজ সচেতন ছিল না । আজ ও বেশ ভালই সেজেছে । আর এই আলো আধারী পরিবেশে ওকে অদ্ভুদ সন্দর লাগছে । এতোক্ষন পর আমার মনে হল না আমি কোন ভুল করি নি । ওকে কার্ডটা দেওয়া মোটেই ভুল হয় নি । "অপু ! কি হল কথা বলছো না কেন ?" " তোমাকে দেখছি ।" মনে হল যেন ও খানিকটা লজ্জা পেল । "আজ তোমাকে সত্যিই অন্য রকম সুন্দর লাগছে ।" এবার ও সত্যি সত্যিই লজ্জা পেল । আমি খানিকটা চুপ করে থেকে আবার বললাম "মীম তুমি রাগ কর নি তো ?" " কেন ? রাগ করবো কেন ?" " না তোমাকে ও কার্ডটা দিলাম । তুমি হয়তো ভাবো নি !" মীম কিছু সময় নিলো । তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল "ভাবি নি ঠিক । তবে মনের মধ্যে এমন একটা ইচ্ছা ছিল আমার অনেক দিন থেকেই ।" (আমি যেন আকাশ থেকে পড়লাম । বলে কি এই মেয়ে !) "মনে আছে তোমার আমি যখন মেডিক্যালে চান্স পেলাম না , তুমি আমাদের বাসায় গিয়েছিলে দেখা করার জন্য , আমি তখন কাঁদছিলাম । তোমাকে দেখে মনে হল যে হয়তো তুমি আমাকে বিদ্রুপ করার জন্য এসেছো কিন্তু তোমার কথাগুলো শুনে আমার খুব ভাল লেগেছিল । আমার তখন মনে হয়ছিল সত্যিই তো এখন আমি কার সাথে কম্পিটিশন করবো ? কার সাথে তর্ক করবো ? কার সাথে ঝগড়া করবো ? নিজেকে কেন জানি সেদিন বড় একা একা লাগছিলো । তারপর তোমার সাথে একসাথে ঢাকা আসা । ফোনালাপ । গল্প । সব কিছুই যেন স্বপ্নের মত ।" একটানা কথা বলে মীম খানিকটা দম নিলো । আমি তাকিয়ে আছি ওর দিকে । এক বুক বিশ্ময় আর ভাল লাগে নিয়ে । বার বার মনে হচ্ছে এই মেয়েটা আমাকে ভালবাসে । চমৎকার এই মেয়েটা আমাকে ভালবাসে । " এমন করে কি দেখছো আমার দিকে ?" (মীম অন্য দিকে মুখ ঘোরালো ।) "মীম একটা সত্যি কথা বলব ?" " বল ।" " আমার মনে হয়েছিল যে তুমি আমাকে খুব ঝাড়ি মারবে ঐ কাজটা করার জন্য । কিন্তু এখন মনে হচ্ছে সাহস করে ঐ কার্ডটা না দিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত !" " ক্ষতি ?" " হু । তোমাকে পেতাম কিভাবে ?" " এখনও পাও নি বুঝছো ।" " পাই নি ?" বলে ওর হাত ধরলাম । ও হাত সরিয়ে নিলো না । নিজেও আমার হাতটা ধরলো আরো ভালভাবে । "অপু এই যখন ধরেছো বল যে কোন দিন এই ছেড়ে দেবে না !" " ভয় পেয় না । আমি ছেড়ে দেবো না ।" কতক্ষন এভাবে ছিলাম কে জানে ওয়েটার মেনু এগিয়ে দিয়ে বলল "স্যার কি আনবো ?" মেনু আর প্রাইস লিস্ট দেখে আমার আবার সেই ভয়টা ফিরে এল । আজ সন্ধ্যায় সত্যিই আমার খবর আছে । (সমাপ্ত) (বানান ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন) "বাই আপু তানবির"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৫৬ জন


এ জাতীয় গল্প

→ আজ সন্ধায় খবর আছে!(২)

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now