বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♦আইন্সটাইন ও তার ড্রাইভারের গল্প♦

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম।।। আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একবার আইনস্টাইনকে বললেন-- "স্যার, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে।" আইনস্টাইন তো অবাক!!! উনি বললেন-- "বেশ, এর পরের মিটিংএ যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি ওখানে আমার হয়ে ভাষণ দিয়ে দিও। আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব।" যেমনি বলা তেমনি কাজ। পরের দিন সভায় তো ড্রাইভার উঠে গেলেন স্টেজে। হুবহু আইনস্টাইন এর ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবেই গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন-- "স্যার, ঐ আপেক্ষিক তত্ত্বের যে সংজ্ঞাটা বললেন, সেটা আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন?" আসল আইনস্টাইন দেখলেন এ তো মহাবিপদ! এবার ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব বনে গেলেন। ড্রাইভার উত্তর দিলো-- "এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দেবে।" বিঃদ্রঃ- জ্ঞানী ব্যাক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হয়ে উঠবেন। আপনি যেমন মানুষের সাথে মিশবেন তেমনই আপনার চরিত্র গড়ে উঠবে। এই জন্যই বলে-- "সৎ সঙ্গে স্বর্গবাস। অসৎ সঙ্গে সর্বনাশ।" [ফেইসবুক থেকে কপি করা]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৩ জন


এ জাতীয় গল্প

→ ♦আইন্সটাইন ও তার ড্রাইভারের গল্প♦

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now