বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আহা প্রেম

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এম.এ আব্দুল্লাহ শেখ (০ পয়েন্ট)

X আহা প্রেম কিছুই ভালো লাগছে না আজ রোহানের! অফিসে একগাদা কাজ! মাথাটা ঝিমঝিম করছে ভীষণ! এক কাপ কফি পেলে মন্দ হতো না! ডেস্ক ছেড়ে উঠে দাঁড়িয়ে পিয়ন মতিনকে খোঁজে সে! সারা ফ্লোর ফাঁকা! সবাই লাঞ্চে! রোহান ছোট করে একটা নিশ্বাস ফেলে নিজের টেবিলে ফিরে আসে! ঠিক তখন অনেকটা হেলেদুলে অপলা এসে দাঁড়ায় রোহানের সামনে! কী রোহান ভাই, কেমন আছেন? অপলা দেখতে তুখোড়! মাস তিনেক হলো অ্যাকাউন্টস অফিসার হিসেবে জয়েন করেছে! রোহানের বেশ ভালো লাগে ওকে! কিন্তু খুচরো আলাপ জমেনি কাজের চাপে! রোহান ভাই, কথা বলছেন না কেন? অপলার চোখেমুখে আকুতি! রোহান খেয়াল করে! অপলা পরেছে আজ কালো টি-শার্ট! নীল জিনস! চুলটা পেছন দিকে পনিটেইল করে বাঁধা! অপূর্ব দৈহিক গড়নের সঙ্গে পোশাকটা অন্য রকম সৌন্দর্য ছড়াচ্ছে! শরীর থেকে ম-ম করছে দামি পারফিউমের গন্ধ! কী বলব? চলেন ভাইয়া, লাঞ্চ করে আসি! রোহান নরমভাবে বলে, না না, আজ না! আরেক দিন! অপলা আর দাঁড়ায় না! একটু অভিমানী ভঙ্গিতে সে চলে যায়! রোহান কাজে মন দেয়! কিন্তু মনে মনে ঠিকই অনুতাপ হয় তার! লাঞ্চের বাটি নিয়ে পিয়ন মতিন সামনে এসে দাঁড়ায়! তার হাতে নীল একটা খাম! সে মিনমিন করে বলে, ‘স্যার, আপনার একটা চিঠি! জিপিও থেকে এসেছে!’ রোহান চিঠিটা দেখে বিস্মিত হয়! এই সময়ে তাকে নীল খামে চিঠি লেখার তো কেউ নেই! তবু ভীষণ কৌতূহলী হয়ে খামটা খোলে রোহান! কম্পিউটারে প্রিন্ট করা একটা চিঠি! ‘ভালোবাসা, আমাকে তোমার বুকের ধ্রুব ছন্দময়তায় বেঁধে রাখো,/ চিরদিন! ভালো থেকো—অ’ রোহান ‘অ’ দেখেই বুঝে যায় অপলা! ভেতরে ভেতরে তার কী রকম টেনশন হয়! কিছুটা উত্তেজনা! সে টিপটিপ করে উঠে আসে রুমের বাইরে! দূর থেকে অপলার ডেস্কটা খেয়াল করে! অপলাকে দেখা যায় না! না দেখা যাক! অসুবিধা নেই! কাল এসে জমিয়ে কথা বলা যাবে! অপলাকে একটা ইমেইল লেখে রোহান! ‘অপলা, সাহস নিয়ে চিঠি পাঠানোর জন্য অনেক কৃতজ্ঞতা! আমিও দিনের পর দিন সংসার নিয়ে ভীষণ বিরক্ত! চলো, কাল আমরা কোথাও বসব!’ মেইলটা পাঠিয়ে চিঠিটা বুকপকেটে রেখে অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় সে! ঠিক তখন ওর স্ত্রী অজন্তা অফিসেএসে হাজির! তার মুখ হাসি হাসি! হাতে ফুলের গোছা! হাসতে হাসতে অজন্তা বলে, নিশ্চয়ই ভুলে গেছো কাল আমাদের ম্যারেজ ডে! চিঠি পেয়েছ? চমকে দিয়েছি না? রোহান ডেস্কে শীতল হয়ে বসে থাকে! মিনমিন করে বলে, ‘হ্যাঁ হ্যাঁ, ভীষণ চমকে গেছি! ভীষণ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ আহা প্রেম
→ আহা প্রেম
→ আহা প্রেম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now