বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
""" আগে জানতাম না আমি পাপী """
আমার সাদাকালো পোশাক নেই,
আমি শহীদ মিনারে ফুল দিতে যাইনি।
শহীদ মিনার নাকি মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতীক,
কি জানি, আগে জানতাম না।
কথা বলব না,
কোন ভাষায় বলবো?
আমি তো আমার ভাষা জানি না!
যে ভাষায় লিখছি, সেটার নাম নাকি বাংলা।
কিন্তু আমি এর প্রয়োগ জানি না।
আজ শুনলাম এই ভাষা নাকি ১৯৭১ এর শত মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জন করা ভাষা।
তবে কি আমি বই পড়ে ভুল শিখলাম? আমি তো জানতাম ১৯৪৭ এর দেশ বিভাগের কথা, জানতাম আমি সেই সময় উর্দু নামক ভাষাকে এই দেশের রাষ্ট্রভাষা করার পরিকল্পনা, আমি জানতাম ১৯৫২ এর ২১শে ফেব্রুয়ারি একটি আন্দোলনে ১৪৪ ধারা ভঙ্গের অপরাধে শত শত ব্যক্তির উপর গুলিবর্ষণের কথা আর তার কারণ ছিল নাকি মাতৃভাষা! কারণ ছিল মাতৃভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার স্পৃহা।
কি জানি! হয়তো ভুলই জেনেছি। শেখ মুজিব আজ যেখানে ভাষা সৈনিক, সেখানে সালাম, বরকত, রফিক আর জব্বার এর নাম মনে রাখার কি দরকার?
তবে কি জানেন? আমি জানতাম শেখ মুজিব ছিলেন বঙ্গবন্ধু! ছিলেন একজন সংগ্রামী নেতা যিনি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে মানুষকে দিয়েছিলেন প্রেরণা আর যুগিয়েছিলেন সাহস স্বাধীনভাবে বাঁচার।
সে অন্য ইতিহাস। তবে সেটাও মনে হয় ভুল পড়েছি। কারণ আজ জানলাম শেখ মুজিব নাকি ভাষা সৈনিক!
বর্তমানের কথাই সত্য। কারণ এখন মানুষ বেশি জানে। সব জানে। কারণ তারা GOOGLE USE করে।
মুনির চৌধুরী, ডঃ মুহম্মদ শহিদুল্লাহ, রঙ্গলাল সেন, আব্দুল মতিন, রফিক উদ্দিন আহমেদ এবং আরও অনেকে অনেক ভুল বলেছেন। তাদের বই বা তাদের আত্মজীবনী পড়া একদমই ঠিক হয়নি।
আসুন, আমরা যারা সেই বইপাপী, তারা নিজেদের স্মৃতি বর্জন করে আজকের জ্ঞানী প্রজন্মকে স্বাগত জানাই যারা নিজেরা সাদাকালো পোশাক পড়ে একজন অ- জ্ঞানী পুরনো আমাদের পেছনে ফেলে শহীদ মিনার নামক প্রতীকে ২১শে ফেব্রুয়ারি উৎসবে গিয়ে SELFI তুলে “HEY! WE R BANGALI, HAVING FUN IN SHAHID MINAR” লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে জানিয়ে তারপর ফুল দেয়।
আমি কিছু জানি না বলে আমাকে ক্ষমা করবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now