বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আগামিকাল নিবাচ

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X আগামিকাল নিবাচন। কাজেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসন জরুরি। এই চিন্তা করেই বোধ করি তার মামা অরিন্দম এসে অনুপমকে জড়িয়ে ধরল। মিথ্যে আবেগ সৃষ্টি করে অনেক কাঁদলো। শেষটায় আশ্বাস দিল নির্বাচনে পাশ করতে পারলে তিন গুণ সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। মামার দরদভরা আবেগের কাছে গলে গেল অনুপম। বোধ করি সকল রাজনীতিবিদরাই নির্বাচনের আগে এমনি আশ্বাসের ফুরঝুরি ছড়ায়। ভোটের লোভে এ সময় নিকটাত্মীয়দের কাছে নত হতে দেশের সেরা রাজনীতিবিদরা পর্যন্ত দ্বিধাবোধ করেন না। অনুপম মামার হাত কোনভাবেই ছাড়তে পারলো না। মামাকে যে সে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে এবং তার যে এই মুহূর্ত থেকে মামার ওপর কোন রাগ কিংবা অভিমান নেই তারই প্রমাণস্বরূপ তাকে মামার সাথে নির্বাচনী প্রচারণায় বেরিয়ে যেতে হল। পরের দিন। সকাল থেকেই মানুষ দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছে। কালো টাকার ছড়াছড়িও হচ্ছে বেশ। এ যেন এক অপেন সিক্রেট ব্যাপার! পূর্ব প্রতিশ্রুতি মতো অনিন্দিতা দুপুর হতেই পার্কে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার ছোট বোন অনামিকাই পার্কে যাওয়ার জন্য সব ব্যবস্থা পাকা করে দিয়েছে। বয়সে দুজনেই তারা প্রায় পিঠাপিঠি। এ কারণে সে শুধু বোনই নয়, বান্ধবী হিসেবেও সকল দায়িত্ব পালন করে থাকে। অনিন্দিতা হাঁটছে। আঁকাবাঁকা মেঠো পথ। হেমন্তের আকাশ। বেশ ঝলমলে রোদ। নির্বাচনী হাওয়া বিরাজ করায় রাস্তাভর্তি মানুষ খোশগল্পে মেতে ওঠেছে। তবুও কে কোথায় যাচ্ছে কেউ একেবারে নিজস্ব মানুষ ছাড়া কিংবা নিতান্তই প্রয়োজন ছাড়া কেউ কাউকে জিজ্ঞেস করছে না। ভোটকেন্দ্র থেকে ফিরলেই মনে করে ভোট দিয়ে এসেছে। সুতরাং তাকে নতুন করে জিজ্ঞেস করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করার মতো মনমানসিকতা গ্রামের একেবারে গণ্ড মূর্খটিও পর্যন্ত মনে করে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ আগামিকাল নিবাচ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now