বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আদর্শ শাসন, আদর্শ বিচার

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মানসূর আহমাদ (০ পয়েন্ট)

X ওসমানী সালতানাতের ৪র্থ সুলতান 'প্রথম বায়েযীদ' (১৩৮৯-১৪০২ খৃষ্টাব্দ)। ইসলামের মহানুভবতা রক্ষায় যাঁর অসামান্য অবদানের কারণে তাঁকে 'ইসলামের বজ্র-কড়ক' উপাধি দেয়া হয়েছিল। যিনি ছিলেন ইউরোপের খৃষ্টানদের জন্য সাক্ষাৎ জমদূত! . . সুলতান প্রথম বায়েযীদকে কোনো এক বিষয়ে আদালতে প্রসিদ্ধ আলেম ও বিচারপতি 'শামসুদ্দীন ফানারী' র সামনে সাক্ষ্যপ্রদানের জন্য তলব আসল। . . সুলতান যথাসময়ে আদালতে উপস্থিত হলেন। আদালতে বিচারপতির সামনে কাঠগড়ায় দন্ডায়মান হলেন। স্বাভাবিকভাবেই একজন সাক্ষীর মত হাত বেধে দাড়ালেন। . . বিচারক মহোদয় সুলতানের দিকে চোঁখ তুলে তাকালেন। চোঁখ পাকিয়ে সুলতানের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে রইলেন! অতঃপর বললেন, 'আপনার সাক্ষ্য গ্রহন করা সম্ভব নয়। কারণ, আপনি জামাতের সহিত সালাত আদায় করেননা। আর যে ব্যক্তি শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো ওযর ব্যতিত জামাত পরিত্যাগ করবে, সাক্ষ্যদানের ক্ষেত্রে তাকে মিথ্যুক প্রতিপন্ন করা হবে!' . . জনাকীর্ণ আদালতের উপস্থিত ব্যক্তিবর্দের মাথায় বিচারপতির এই কথা বজ্রাঘাত করল! ইহা নিছক কোনো কথা- ই নয় শুধু; সুলতানের বিরুদ্ধে বিরাট এক অপবাদও বটে! উপস্থিত লোকেরা অপেক্ষা করতে লাগল যে, কবে সুলতানের এক ইশারায়ই বিচারকের মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়বে ধড় থেকে! কিন্তু নাহ, সুলতান কিছুই বললেননা, বরং শান্ত হয়েই দাড়িয়ে রইলেন! অতঃপর ক্ষীপ্র গতিতে কাঠগড়া থেকে বেরিয়ে গেলেন! . . ঐ দিনই সুলতান তাঁর রাজপ্রাসাদের সন্নিকটে একটি মসজিদ নির্মাণের ফরমান জারি করলেন। অতঃপর যখন মসজিদ নির্মাণের কাজ শেষ হল, মসজিদে জামাতের সহিত সালাত আদায় করতে শুরু করলেন! . . আল্লাহু আকবার! কী শাসন আর কী শাসকই না আমরা হারালাম! বদনসীব এই উম্মাহর! বদনসীব! বদনসীব! . . (রাওয়াঈয়ু মিনাত তারীখিল উসমানী, ১৭)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ আদর্শ শাসন, আদর্শ বিচার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now