বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
FriendsPages(20)Menu
Dhiraj Chakma > অনুবাদ গল্প
আদর্শ লাখপতি
অস্কার ওয়াইলড
সম্পদ ব্যাতিত একজন পুরুষের সুন্দর চেহারা মূল্যহীন । গরীবেরা হবে সাধারণ এবং বাস্তবিক জ্ঞান সম্পন্ন । আর কারো মনে কৌতুহল জাগানোর জন্যে একটা ভালো আয়ের উৎস তো থাকা চাই ই চাই।আধুনিক জীবনের এই সত্যগুলো হুগো কখনই উপলব্দি করে নি । বেচারা হুগো! আমাদের স্বীকার করতেই হয় যে,সে খুব চালাক কেউ ছিল না।কিন্তু তার বাদামী বর্ণের চুল,একহারা গরণ এবং সবুজ চোখের কারণে সে খুব আকর্ষণীয় ছিল।সে ছেলে এবং মেয়েদের মাঝে সমান জনপ্রিয় ছিল এবং তার মধ্যে অর্থ উপার্জনের গুণটি ছাড়া আর সব গুণাবলিই ছিল। তার পিতা মৃত্যুর সময় তার জন্য রেখে গিয়েছিলো এক খানি তলোয়াড় এবং 'পেনিনসুলা যুদ্দ্বের ইতিহাস' নামক পনের খন্ডের একটি বই।হুগো প্রথমটিকে আয়নার উপরের দেয়ালে ঝুলালো এবং দ্বিতীয়গুলোকে শেলফ এ রাখল।সে জীবিকা নির্বাহ করতো তার এক বৃদ্দ্ব চাচীর বরাদ্দকৃ্ত বাৎসরিক দুইশ্ত পাউন্ড বৃত্তির উপর। সে সবকিছু চেষ্টা করেছিল। সে শেয়ার কিনেছিলো এবং ছয় মাস পর সে তা বিক্রী করেছিল; কিন্তু এতো অভিজ্ঞ লোকের ভিড়ে সে কিভাবে সফলতা পেতে পারে? সে কিছুদিন চা বিক্রেতার কাজ করলো কিন্তু কিছুদিন বাদেই সে ক্লান্ত হয়ে পড়ল। এরপর সে ওয়াইন বিক্রির চেষ্টা করলো কিন্তু কেউই তার কাছ থেকে কিনল না। অবশেষে সে কিছুই হলো না, হলো একজন সুদর্শন,অকর্মণ্য বেকার যুবক।
ব্যাপারটি আরো জটিল হলো তখনি যখন সে একজনের প্রেমে পড়ল। যে মেয়েটিকে সে ভালোবাসতো তার নাম ছিলো লরা মেরটন,একজন প্রাক্তণ সেনা কর্মকর্তার মেয়ে যিনি তার মেজাজ এবং স্বাস্থ্য দুটোই ভারতে থাকাকালীন হারিয়েছেন এবং কোনোটাকেই আর কখনো ফেরত পাননি।হুগো তাকে এতটাই ভালোবাসত যে সে তার পায়ে ও চুমু খেতে রাজী ছিল এবং লরা ও তাকেই ভালোবাসতো।তারাই ছিল তখন লন্ডনের সবচেয়ে সুদর্শন যুগল যাদের কোনো অর্থই ছিল না। এমনকি লরার পিতাও হুগোর প্রতি অনুরক্ত ছিলো তবে বিয়ের ব্যাপারে কোনো কথা শুনতে রাজী ছিলো না।
তিনি বলতেন,"ছেলে,তুমি যখন নিজেই দশ হাজার পাউন্ড উপার্জন করতে সক্ষম হবে তখনই কেবল আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে"।
এক সকালে হুগো তার এক ঘনিষ্ঠ বন্ধু এলান ট্রেভর এর সাথে দেখা করতে গেল। ট্রেভর ছিলো একজন চিত্রকর।অবশ্যই অনেকে সেই পেশায় নিয়োজিত ছিলো তখন।কিন্তু ট্রেভর ছিল একজন শিল্পী এবং শিল্পীরা ছিলো দুর্লভ।সে ছিল অদ্ভুত কঠিন এক লোক,যার দাগে ভরা মুখ এবং অযত্নে বেড়ে ওঠা লাল দাড়ি ছিলো।কিন্তু সে যখন তার তুলি হাতে নিতো তখন সে হয়ে উঠতো একজন সত্যিকারের চিত্রকর এবং তার ছবিগুলো অনেক জনপ্রিয় ছিলো।সে যখন প্রথম হুগোর সাথে পরিচিত হই তখন সে হুগোর মনোমুগ্ধকর সৌন্দর্যে আকৃষ্ট হয়।সে প্রায়ই বলতো যে,'একজন চিত্রকরের সাথে কেবল সেসব লোকেরই পরিচয় থাকবে যারা একইসাথে দেখতে সুন্দর এবং বোকা,আরো হলো সেসব লোকেরা যারা দেখতে সুদর্শন এবং আলাপচারিতায় প্রশান্তি লাভ হয়।কিন্তু সে যতই হুগোকে জানতে লাগল সে তাকে তার দয়ালু,প্রেরণাদায়ী চরিত্র ও চিন্তামুক্ত প্রকৃতির জন্য পছন্দ করতে লাগল।তাই সে তাকে বলল যখন খুশী তার কাছে আসার জন্য।
যখন হুগো আসলো,সে দেখতে পেলো ট্রেভর একটি অসাধারণ প্রমান সাইজ এর ছবিতে শেষ ছোয়া দিতে ব্যাস্ত। ভিখারিটি নিজেই রুমের কোণায় একটি উচু প্লাটফর্মে দাঁড়িয়ে আছে।সে ছিল একজন ক্লান্ত বৃদ্ব লোক যার চেহারায় রয়েছে দুঃখের অভিব্যাক্তি।তার কাধে ঝোলানো ছিলো একটি পুরান বাদামী কোট,পুরোটাই ছিল যেটি ছেড়া এবং গর্তে ভড়া,তার জুতা ছিলো পুরাতন এবং তালি মারা এবং একটি হাতে সে একটি শক্ত লাঠি ধরে রেখেছিলো যখন অন্য হাতটি ভিক্ষার জন্য বাড়ানো ছিলো।
"কি অসাধারণ মডেল"হুগো ফিসফিস করে বললো তার বন্ধুর সাথে হাত মিলানোর সময়।
"অসাধারণ মডেল?"জোর গলায় ট্রেভর বলল,"আমিও সেরকম ই
মনে করি!এ ধরনের ভিখারি প্রতিদিন পাওয়া যায় না।ঈশ্বরের কৃপা!রেম্ব্রান্ট ও হইতো তার ছবি আকতেন!"
"বেচারা বৃদ্ব!"হুগো বলল"।কত দুঃখীই না তাকে লাগছে!কিন্তু মনেহয় তোমরা চিত্রকররা তার চেহারায় অর্থ দেখতে পাও।
"নিশ্চিতভাবে,"ট্রেভর উত্তর দিলো,"একজন ভিখারিকে তো তুমি সুখী দেখার আশা করো না,নয় কি?"
"একজন মডেল তার ছবি আকানোর জন্য কত টাকা পায়?"আরামদায়ক একটা চেয়ার বসতে বসতে জিজ্ঞেস করলো হুগো।
"ঘন্টায় এক শিলিং"
"এবং তুমি একটা ছবির জন্য কত পাও,এলান?
"ওহ,এই ছবির জন্য আমি কমছে কম দুই হাজার পাউন্ড পাবো"।
"যাই হোক,আমি মনে করি একজন মডেলের ও একটা শেয়ার পাওয়া উচিত"হুগো বললো;"সে তো তোমার সমান পরিশ্রম করে"।
"আজগুবি যত্ত সব!দেখ একটি ছবি আকা কি পরিশ্রমের ব্যাপার,আর সারা দিন ছবির সামনে দাঁড়িয়ে থাকা!সেটা খুবই সহজ,এটা বলা তোমার জন্য খুবই সহজ কিন্তু তুমি এখন কথা না বললেই ভালো হয়;আমি এখন ব্যস্ত। একটা সিগারেট ধরাও, আর চুপ থাক কিছুক্ষণ"।
কিছুক্ষণ বাদে একজন চাকর এসে ট্রেভরকে বললো যে ছবির ফ্রেম প্রস্তুতকারক তার সাথে কথা বলতে চায়।
ট্রেভর চলে যাওয়ায় ভিখারীটি কিছুক্ষণের জন্যে জিরানোর সুযোগ পেলো।হুগো যা ভেবেছিলো ঠিক ততটাই দুঃখী দেখাচ্ছিলো তাকে।ভিখারিটি কত টাকা পকেটে আছে দেখার জন্য পকেট হাতরালো।কেবল একটি পাউন্ড এবং কিছু শিলিংই সে খুজে পেল।"বেচারা বৃদ্ব,"সে চিন্তা করল,আমার চেয়েও তার এটির প্রয়োজন কিন্তু আমার নিজের ও কয়েক সপ্তাহ টানাপোড়েন যাবে",অতঃপর সে রুমের অপর পাশে গেলো এবংভিখারীটির হাতে পাউন্ডটি গুজে দিলো।
বৃদ্বটি লাফিয়ে উঠলো এবং একটি মলিন হাসি তার ঠোটে খেলে গেলো।"ধন্যবাদ, স্যার,"সে বললো,"ধন্যবাদ"।
তারপর ট্রেভর আসল এবং হুগো প্রস্থান করলো,সে যা করেছে তা নিয়ে সামান্য চিন্তা করতে লাগলো।এরপর সারাটা দিন সে লরার সাথে কাটালো,যে কিনা সামান্য বিরক্ত ছিল তার উপর যে সে একটা পাউন্ড দিয়ে এসেছে, যার কারণে হুগোকে হেটেই বাড়ি ফিরতে হোলো।
সেই রাত্রে সে ক্লাবে গেল এবং ট্রেভরকে স্মোকিং রুমে খুজে পেলো।
"তো এলান তুমি কি ঠিকঠাক ভাবে ছবিটা শেষ করেছিলে?"
"আঁকা এবং ফ্রেম দেয়া দুটোই শেষ!"ট্রেভর উত্তর দিলো;"যাই হোক যে বৃদ্ব মডেল তুমি দেখেছিলে সে তোমাকে খুব পছন্দ করেছে।আমার তাকে তোমার সম্পর্কে সব বলতে হয়েছে-যে তুমি কে,তুমি কোথায় থাকো,তোমার আয় কত,তুমি কি আশা করো..."
"প্রিয় এলান,"হুগো বলল,"তাকে যদি আমি বাসায় যাবার সময় দেখা পেতাম।কিন্তু,নিশ্চয়,তুমি রসিকতা করছো।বেচারা বৃদ্ব!আমি যদি তার জন্য কিছু করতে পারতাম।আমার মনে হয় এত দুঃখী হওয়াটা কারো জন্যে নিশ্চয় ভয়াবহ।আমার বাসায় পুরাতন কাপড়ের স্তুপ আছে,তুমি কি মনে করো সে এগুলো পছন্দ করবে?তার কাপড়্গুলো শতচ্ছিন্ন অবস্থায় ছিলো"।
"কিন্তু তাকে ওভাবে অসাধারণ লাগছিলো,"ট্রেভর বলল,"আমি তাকে কখনই ভালো কাপড়ে আঁকতে চাইবো না।কিন্তু আমি তাকে তোমার প্রস্তাবের ব্যাপারে বলবো।"
"এলান"হুগো গম্ভীরভাবে বললো,"তোমরা চিত্রকরেরা হৃদয়হীন হও"।
"একজন চিত্রকরের হৃদয় থাকে তার মাথায়,"ট্রেভর উত্তর দিলো;"এবং আমাদের ব্যাবসা হচ্ছে আমরা যেভাবে পৃথিবীকে দেখি তা দেখানো,এটিকে আরো ভালো বানানো নয়।এখন আমাকে বলো লরা কেমন আছে।বৃদ্ব মডেল লোকটি তার ব্যাপারে অনেক কৌতুহলী ছিলো।"
"তুমি এটা বলছো নাতো যে তুমি তাকে তার ব্যাপারে বলেছো?হুগো বলল।
"অবশ্য়ই আমি বলেছি।সে তার নির্দয় পিতা,কোমল লরা এবং দশ হাজার পাউন্ড সম্পর্কে সব কিছু জানে।"
"তুমি আমার ব্যাক্তিগত সকল কিছু বৃদ্ব ভিখারীকে বলেছো?হুগো আর্তনাদ করলো।
"বন্ধু আমার,"ট্রেভর মুচকি হেসে বললো,"বৃদ্ব ভিখারীটি,যা তুমি তাকে ডাকছো,তিনি হলেন ইউরোপের সর্বোচ্চ ধনীদের একজন।তিনি যদি কাল পুরো লন্ডনটাই কিনে নেন,তাও তার ব্যাংকে টাকা পড়ে থাকবে। প্রত্যেকটি শহরে তার একটা করে বাড়ি রয়েছে,তিনি সোনার প্লেটে ভাত খান,এবং তিনি যদি চান তো রাশিয়াকে ও যুদ্দ্বে যাওয়া থেকে থামাতে পারেন"।
"তুমি কি বলছো?"হুগো আর্তনাদ করলো।
"যেটা আমি বললাম"ট্রেভর বলল,"যে বৃদ্ব লোকটিকে তুমি আজ দেখেছিলে তিনি ছিলেন ব্যারন হসবার্গ।তিনি আমার একজন খুবই ভালো বন্ধু,আমার সব ছবি ও সেই ধরনের জিনিষগুলো কিনেন,এবং একমাস আগে তিনি আমাকে তার একটি ভিখারী হিসেবে ছবি একে দিতে বলেন।এখানে বিস্ময়ের কোনো কিছুই নেই।এই ধনী লোকদের কিছু অদ্ভুত রুচি থাকে।কিন্তু আমাকে অবশ্য়ই বলতে হবে যে তাকে ওই পুরাতন কাপড়্গুলোতে ভালো মানিয়েছিলো।"
"ব্যারন হসবার্গ!"হুগো কাতরালো।"হা ঈশ্বর!আমি তাকে একটি পাউন্ড দিয়েছি!"হতভম্ব হয়ে চেয়ারে বসে পড়ল হুগো।
"একটি পাউন্ড দিয়েছো!"ট্রেভর বলল এবং অট্টহাসিতে ফেটে পড়লো।"প্রিয় বন্ধুবর তুমি এটিকে আর কখনই দেখবে না।তার কারবার হলো অন্য লোকের টাকা নিয়ে।"
"আমার মনে হয় এটি তোমার আমাকে বলা উচিত ছিলো,এলান,'হুগো উত্তেজিত হয়ে বলল,"এবং আমাকে এত বড় বোকা বনতে হোতো না।"
"হুগো তোমাকে কি বলবো,"ট্রেভর বললো,"আমি কখনই কল্পনাও করিনি যে তুমি এত অসতর্কতার সাথে তোমার টাকা দিয়ে আসবে।তুমি যদি একজন সুন্দর মডেলকে চুমু দাও তা আমি বুঝবো কিন্তু কুৎসিত কাওকে তোমার টাকা দিয়ে আসাটা নয়।তাছাড়া,আমি জানতাম না যে হসবার্গ তখন তার সত্যি পরিচয় কাউকে জানাতে পছন্দ করতেন কিনা।তুমি জানো যে তিনি তার সাধারন পোশাকে ছিলেন না!"
"তিনি আমাকে কত বোকায় না ভাবছেন হয়তোবা!"হুগো বলল।
"মোটেই না।তুমি যাবার পর তিনি খুব উৎফুল্ল ছিলেন এবং নিজে নিজেই হাসছিলেন।আমি তখন বুঝতে পারিনি তিনি কেনো তোমার ব্যাপারে এত আগ্রহী ছিলেন,কিন্তু এখন আমি সব বুঝতে পারলাম।তিনি তোমার পাউন্ডটি রেখে দিবেন,যার বিনিময়ে প্রতি ছয় মাস পর পর সুদ দিবেন,এবং তিনি ডিনারের পর বলার মতন এক গল্প পেলেন।"
"আমি একটা দুর্ভাগা শয়তান,"হুগো বলল।"সবচেয়ে ভালো যে কাজটা এখন আমি করতে পারি তা হলো বাসায় গিয়ে ঘুমানো,এবং এলান,এই ঘটনাটা তুমি কাওকে বোলো না।নাহলে আমি আর কাওকে মুখ দেখাতে পারবো না।"
"গর্দভ!এটা তোমার দয়ালু চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায়,হুগো।আরেকটা সিগারেট ধরাও,এবং এবার লরার কথা বল মন খুলে"
কিন্তু হুগো থাকতে অস্বীকৃতি জানালো;এবং বাসার দিকে হাটা ধরল যা দেখে ট্রেভর না হেসে পারলো না।
তার পরবর্তী সকালে,সে যখন সকালের নাস্তা করছিলো,তখন তার চাকর তারজন্য একটা চিরকুট নিয়ে এলো যেটাতে লেখা,"জনাব গুস্তাভ নাউদিন,ব্যারন হসবার্গের তরফে।"
"মনে হয় তিনি চান কালকের ঘটনার জন্য আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি,"হুগো স্বগোতক্তি করলো,এবং অথিথিকে পাঠিয়ে দিতে বলল।
একজন সোনালী রিমের চশমা আর ধুসর চুলের বৃদ্ব ভদ্রলোক রুমে প্রবেশ করে বললেন,"আমি কি জনাব হুগোর কুশল জানতে পারি?"
হুগো বললো যে সেই জনাব হুগো।
"আমাকে ব্যারন হসবার্গ পাঠিয়েছেন,"সে বলে যেতে লাগলো।"ব্যারন............"
"আমি দুঃখিত,স্যার,আপনি মাননীয় হসবার্গকে জানাবেন যে আমি খুবই দুঃখিত"দ্রততার সাথে হুগো বলল।
"ব্যারন,"মুচকি হেসে বৃদ্ব ভদ্রলোক বলল,"আমাকে পাঠিয়েছেন আপনাকে এই চিঠিটা দেয়ার জন্য";এবং খামটা হুগোর হাতে দিলো।
খামের উপরে লেখা ছিলো"হুগো এরস্কিন এবং লরা মেরটনকে একজন বৃদ্ব ভিখারীর বিয়ের উপহার"।খামের ভিতরে থেকে বেরোল একটি দশ হাজার পাউন্ডের চেক।
translated by dhiraj
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now