বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আবুলের কাণ্ডকারখানা-১
[লেখক: মো: হাবিবুর রহমান]
##
আবুল বেকার যুবক। নিজ রিজাল্টের কারণে এখন পর্যন্ত চাকরি পায়নি।
শিক্ষাজীবনে খুব পাজি ছিলো সে। এখনো তার স্বভাবে তেমন একটা পরিবর্তন দেখা যায়নি। সম্প্রতি সে 'আর-এস কোম্পানি'-তে চাকরির আবেদন করেছে। কোম্পানির একজন বললো যে আপনার সিভিটা ভালো হয়েছে, আমরা চেস্টা করবো আপনাকেই চাকরিটা দেওয়ার।
##
আবুল প্রতিরাতে একটা কাজ করে টাইমপাস করে। কাজ নয়, মহাকাজ বলতে হবে। আর সে মহাকাজটা হলো প্রতিরাতে Wrong Number-এ ফোন দেওয়া। এর পেছনে একটা আশাই কাজ করে, "যদি লাইগা যায়"। আজও এক অপরিচিত নাম্বারে ফোন গেলো। অপাশ থেকে ভেসে এলো এক মেয়ের কন্ঠ।
মেয়ে: কে?
আবুল: আমি।
মেয়ে: আমি কে?
আবুল: আপনি কে সেটা আমি বলতে হবে?
মেয়ে: দেখুন, আমার সাথে ফাজলামি করবেন না। নাম বলুন।
আবুল: নাম।
মেয়ে: আবারো ফাজলামি করছেন? এবার কিন্তু ফোন রেখে দিবো।
আবুল: ওকে ওকে, বলতেছি, আমি আবুল, ইয়ে মানে, শফিক।
মেয়ে: এ নামে তো কাউকে আমি চিনিনা।
আবুল: Cow কে চিনবেন কিভাবে আমিতো Man.
মেয়ে: দুর, ফোন রাখছি।
আবুল: প্লিজ প্লিজ, ফোন রাখবেন না।
মেয়ে: তাহলে কি করবো?
আবুল: কল কাটবেন।
মেয়ে: আপনার কি এসব করা ছাড়া আর কোন কাজ-কর্ম নাই?
আবুল: আছে, অনেক আছে, খাওয়া ঘুমানো, ইত্যাদি।
মেয়ে: এগুলা কাজ?
আবুল: না, কর্ম।
মেয়ে: আপনি যদি 'আর-এস কোম্পানি'-র লোক হতেন, তাইলে আপনার গলা টিপে ধরতাম।
আবুল: কি কোম্পানি বললেন, আবার বলুন, কাইন্ডলি।
মেয়ে: অহ, এখন বুঝতে পারছি। আপনিই হলেন সেই গাধা, মিস্টার আবুল। নিজের নাম শফিক বলে আমাকে বোকা বানাতে চাইছিলেন, আমি 'আর-এস কোম্পানি'র হেড। সো, আপনার চাকরির আবেদন এই মুহূর্তে বাতিল করলাম। (বলেই ফোন রাখলো মেয়েটা)।
আবুল ৪২০ ফোল্টের সক খেলো। সে শপথ নিলো, জীবনে আর Wrong শব্দটা মুখেও আনবেনা। কারণ, তার জীবনের রঙ আজ এর কারণেই উড়ে গেছে।
(এই শিরোনাম দিয়ে আমি আরো কয়েকটা হাসির গল্প লিখবো। আপনাদের গল্প পছন্দ হলে প্লিজ কমেন্ট করে জানাবেন।)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now