বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
✿ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মরক্ষা ✿
হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে
মদীনার পানে এগিয়ে যাচ্ছিলেন। মক্কাবাসীরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে
ধরে নিয়ে আসার জন্য সর্বত্র গোয়েন্দা নিয়োগ
করেছিল এবং এ ঘোষণাও দেয়া হয়েছিল যে, যে
ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে ধরে এনে দিতে পারবে তাকে একশত
উট পুরস্কার দেয়া হবে। ফলে মক্কার প্রায় সকল
মানুষই, এ কাজে ঝাঁপিয়ে পড়েছিল।
এমতাবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চেনে
এমন এক লোকের সাথে দেখা হয়ে যায়। কিন্তু ঐ
ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়াসাল্লামকে চিনত না। আগত ব্যক্তিটি আবু
বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো,
আপনার সাথী লোকটি কে? আবু বকর রাদিয়াল্লাহু
আনহু চাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়াসাল্লাম এর পরিচয় কেউ না পাক, শত্রুরা তার
অবস্থান সম্পর্কে অবগত না হোক। এমতাবস্থায়
তিনি যদি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়াসাল্লাম এর পরিচয় দিয়ে দেন তবে মারাত্মক
হুমকির মুখোমুখি হওয়ার আশঙ্কা থেকে যায়। আর
যদি পরিচয় না দেয়া হয় তাহলে অসত্য বলা ভিন্ন
অন্য কোনো উপায় থাকে না। তাই আবু বকর
রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কৌশলে বললেন, "তিনি
আমার পথ প্রদর্শক, যিনি আমাকে পথ
দেখান।" [বুখারী: ৩৯১১] এখানে প্রশ্নকারী
উত্তর শুনে ভাবল, সাধারণত ভ্রমনের সময় যেমন
পথপ্রদর্শক থাকে ঐ লোকটিও তাই। কিন্তু আবু
বকর রাদিয়াল্লাহু আনহু মনে মনে অর্থ করলেন যে
তিনি আমায় দ্বীনের পথ দেখান, জান্নাতের এবং
মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য অর্জনের পথ দেখান।
এখানে লক্ষ্যণীয় যে, সরাসরি মিথ্যা বলা থেকে
কিভাবে নিজেকে হিফাজত করা হয়েছে। এখানে এমন
শব্দ বলা হয়েছে যাতে উপস্থিত সমস্যাও দূর হয়ে
গেল এবং অসত্যও বলা হলো না। সার কথা এই যে,
কেউ যদি ইচ্ছা করে যে সে অসত্য বলবে না তাহলে
আল্লাহ তাকে সাহায্য করেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now