বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আবার দেখা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Fahamul Haque (০ পয়েন্ট)

X কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে!! আজ স্টেশনে রোদেলার মতো একজন কে দেখলাম!! এই মেয়েটাকে যখনই দেখি তখনই আমার ভিতর এই পরিবর্তন গুলো শুরু হয়!! আর কিছু ধুলোমাখা অনুভুতি জেগে উঠে! যেগুলা খুবই পুরাতন কম করে হলে ৫-৭ বছরের!! রোদেলা ছিলো রাজের ছোট বোন!! আর রাজ আমার স্টুডেন্ট লাইফের সব থেকে ক্লোজ ফ্রেন্ড!! ক্লাসের সবাই আমাদের দুজন কে মানিক জোর হিসাবে চিনত!! এতো ক্লোজ ফ্রেন্ড হওয়া সত্তেও!! আমি জানতামই না যে রাজের কোন বোন আছে!! আসলে এতো ক্লোজ ফ্রেন্ড হওয়া সত্তেও ওদের বাসাই খুব কমই যাওয়া হয়েছিলো!! আর আমিও কখোনও ওদের ফ্যামেলি নিয়ে মাথা ঘামাইনি!! রোদেলার সাথে প্রথম কথা হয় কেমন যেন উল্টা পাল্টা ভাবে!! কিছু একটা দরকারে রাজ কে ফোন করি ও হয়তো ফোন থেকে দুরে ছিলো!। দু বার বাজার পর ওপাশ থেকে একটা মেয়ে কন্ঠ সালাম দেই!! আমি ফেবেছিলাম রাজের আম্মু ফোন ধরছে!! তাই আন্টি সম্মধন করে রাজের খোজ চাই!! সে খানিকক্ষন চুপ থেকে রাজের খোজ টা দেই!! আর শেষে আমাকে আঙ্কেল ডেকে হাসতে হাসতে ফোনটা কেটে দেই!! এই ছিলো প্রথম কথা বলা!! ওকে প্রথম দেখি রাজদের বাড়িতেই!! তখোন ও হয়তো ইন্টার পরিক্ষা দিবে! রাজকে নিয়ে বের হবার কথা ছিলো! ওদের বাসাই ঢুকতেই রোদেলা দরজা খুলেদেই!! আর সেই থেকে শুরু এই অনুভুতির!! ৩৪ বছরের এই দীর্ঘজীবনে কম মেয়ে দেখিনি!! তাদের ভিতর অনেকেই হয়তো খুব বেশিই সুন্দরি তবে তাদের কে দেখেও কখোনও এই রকম অনুভুতি হয়নি যেমনটা রোদেলাকে দেখে হয়েছিলো!! আমি সুধু একবার ওর দিকে তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিয়েছিলাম!! এর পর ওকে বলেছিলাম রাজ কে ডেকে দিতে!! রোদেলা কিচ্ছুক্ষন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দৌরে উপরে উঠে গেলো!! এর পর রাজ নিচে নেমে আমার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে রোদেলাকে ডাকদিলো! তার পর বল্লো!! কিরে রোদেলা তুই বল্লি কোন আঙ্কেল আমার জন্য ওয়েট করছে...?? কোথাই তোর আঙ্কেল.? রোদেলা তখোন তার ঠোটে দুষ্ট একটা হাসি ফুটিয়ে আমার দিকে আঙ্গুল নির্দেশ, করে বল্লো ঐ তো!! আমি তখোন লজ্জাই মাটিকে গেথে যাওয়া অবস্থাই মাথা নিচুকরে দারিয়ে আছি!! এটা ছিলো শুরু!! এর পর অনেক ভেবে রোদেলা সেদিন আন্টি ডাকার জন্য সরি বলতে রাজ দের বড়িতে যাই.. গতো বারের মতো রোদেলা দরজা খুলে দেই!! আমাকে দেখেই একটু হেসে বলে আরে আঙ্কেল যে!! ভাইয়াকে ডেকে দিবো!! আমি একবার ওর চোখের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেল্লাম!! কেন জানি ওর চোখের দিক বেশিক্ষন তাকিয়ে থাকতে পারি না!! কেমন যেন ঘোরলাগা ভাব এসে যাই !! আমি ওকে বল্লাম রোদেলা আমি দুঃখিত!! ও অবাক হয়ে তাকাল!! কিছুক্ষন তাকিয়ে থেকে পেছন ঘুরে ভারি পা ফেলে উপরে উঠেগেলো!! এর পর অনেক দিন হয়ে গেলো রোদেলার সাথে আমার কোন দেখা হয়নি!! ইভেন কথাও না!! হঠাৎ একদিন একটা আননোন নাম্বার থেকে কল আসল!! যেটা কিনা রোদেলা ছিলো!। কল ধরতেই ও নিজের পরিচয় দিয়ে আমাকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বল্লো!! আমি বুঝতেছিলাম না!! হঠাৎ কেনো ও কল করে আমাকে ডাকল!! রেস্টুরেন্টে পৌছান মাত্রই ও আমার হাত ধরে রিকসাই তুলে সোজা কাজি অফিসে নিয়ে গেলো!! এর মাঝে ওর কথা থেকে যেটুকু বুঝলাম তা হলো!! বাসা থেকে ওর বিয়ে ঠিক করেছে!! আর ও আমাকে ভালোবাসে!! আমার মাথাই কিছুই আসছিলো না!! ওর সাথে আমার মাত্র দুইবার দেখা হয়েছে!! ভালোবাসা তো দুরে থাক এখোনও ঠিকভাবে কথাও হয়নি আমাদের!! এর ভিতর বিয়ে মানে!!! হ্যা এটা সত্যি ওকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিলো আমি ওর প্রেমে পরে গেছিলাম!। কিন্তু এ কথা তো সুধু আমি জানি আর কাউকে ইভেন রাজকেউ তো আমি এ বিষয়ে কিছু বলি নি! সে তাকে যতই ভালোবাসি আমার ফাইনাল পরিক্ষা চলছে। চাকরিতো দুর এখোন ও বাসা থেকে মেস খরচ আনতে হয়!! এই সময় বিয়ে!!! চার পাশের সব কিছু কেমন জানি উলট পালট লাগছিলো!! রিকসা থেকে নেমেই রোদেলা দিকে শন্ত ভাবে তাকাই!!! এই প্রথম মেয়েটার চোখের দিকে আমি এতোক্ষন ধরে তাকিয়ে আছি!! আমি যে কথা গুলো ওকে বলতে চাই তা মুখে বলা অসম্ভাব!! তাই চোখ দিয়ে ওকে সব বোঝাতে চেষ্টা করলাম!! আমি জানি না ও বুঝলো কিনা!! কিন্তু ও আমার হাত টা ছেরে দিলো!! আর আমিও কেন জানি হাটতে হাটতে মেসে ফিরে আসলাম!! রাতে রাজ ফোন দিয়ে বল্লো আগামি শুক্রবার ওর বোনের বিয়ে আমি যেন অবশ্যই থাকি!! আমি চুপ করে সুধু ওর কথা গুলো শুনে গেলাম!! আর কিচ্ছু করার ও নেই আমার!! এর পর আমার পরিক্ষা শেষ হলো!! সিম কার্ড টা খুলে নষ্ট করে ফেল্লাম!! আর মেসের কাউকে কিছু না জানিয়েই বাসাই চলে আসলাম!! এর পর জিবন যেভাবে গাড়াই!! তার সাথে সেভাবে গড়াতে গড়াতে আজ আমি ৩৪ বছরের বুড়ো!! জীবন চরকিতে ঘুরতে ঘুরতে কতো কিছু পেলাম হারালাম কোন হিসাব নেই!! হ্যা তবে আমার মন থেকে রোদেলার স্থান টা কেউ নিতে পারে নি!! বাবা মা অবশ্য কম চেষ্টা করেন নি আমাকে বিয়ে দেবার জন্য!!! কয়েক বার আমার নিজের ও মনে হয়েছে!! রোদেলা তো নিজের মতো বিয়ে করে সুখে সংসার করছে! তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি!! কিন্তু!! কেন জনি ঠিক হয়ে উঠেনি!! ! চোখ বন্ধকরে এসব ভাবছি হঠাৎ পাশ থেকে একটা বাচ্চা কন্ঠে চাচ্চু ডাকে আমার ভাবনাই চ্ছেদ পরলো!! চশমা মুছে সামনে তাকাতেই দেখি ৩ -৪ বছরের একটা পিচ্চি মেয়ে আমার দিকে তাকিয়ে আছে!! আরো অবাক হয়ে খেয়াল করলাম!! এর চোখ দুইটা একদম রোদেলার মতো!! এটা অবশ্য আমার মনের ভুল ও হতে পারে!! রোদেলাকে দেখি না অনেক দিন হয়েছে!!! তার চোখ যদিও আমার মনে খুব বেশি প্রভাব ফেলেছিলো!! তার পরও!! এতোদিন পর তার তার চোখ মনে রাখার মতো কোন কারন নেই!! আমি ওয়েটিং রুমের সিট থেকে উঠে একপা গেড়ে বাচ্চা টার সামনে ঝুকে বাচ্চা টাকে উদ্দেশ্য করে বল্লাম আমাকে বলছো মা!! বাচ্চাটা একটু রাগ রাগ মুখ করে আমার দিকে তাকিয়ে বল্লো আমাকে মা ডাকবে না!! আমি আশ্চার্য হয়ে দেখছি!! এ মেয়েটার চোখ যে সুধু রোদেলার মতো তা নয়!! এর এই রাগি রাগি চেহারাটা হুবহু!! রোদেলার মতো লাগছে!! পাশ থেকে একটা মহিলা কন্ঠ আমাকে উদ্দেশ্য করে বলে উঠল " কেমন আছেন!! আমি চোখ তুলে তাকাতেই কিছুক্ষনের জন্য স্থির হয়ে গেলাম!! আমি যদি চিনতে ভুল না করি তাহলে আমার সামনে যে মহিলা টা দাড়িয়ে আছেন সে হলো সয়ং রোদেলা!! আমি তার প্রশ্নের ধারে কাছে দিয়েও গেলাম না!! উল্টো বল্লাম!। বাচ্চা টা তোমার... এজন্যই এতোমিল!! বাচ্চাটার চোখ একদম!!! আর রাগলে হুবহু তোমার মতো লাগে!! রোদেলা আমার ভুল সুধরে দিলো!! এটা রাজ ভাইয়ার বাবু!! আমার বিয়ে টা হয়নি!! আমার ভেতর টা কেমন জানি ধক করে উঠল!! কি বলব বুঝতে পারলাম না!! রোদেলা বিয়ে টা হয়নি!! এতে আমার কি খুশি হওয়া উচিৎ!! নাকি বন্ধুর বোনের বিয়ে টা ভেঙ্গে গেছে ভেবে দুঃখ করা উচিত ঠিক বুঝে উঠতে পারছি না!! আমাকে কিছু বলতে হলো না!! রোদেলা আবার বল্লো "তো!!! আপনার ওয়াইফ কে তো দেখছি না!! সে আসেনি নাকি!!" আমি প্রতি উত্তরে রোদেলার চোখের দিকে শান্ত ভাবে তাকালাম!! ঠিক সেদিন কাজি অফিসের সামনে যেভাবে তাকিয়েছিলাম!! রোদেলা আমার দিকে তাকিয়ে আছে!! ঠিক তাকিয়ে আছে বল্লে ভুল হবে অন্তর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে!! মানুষ কোন বই মোন দিয়ে পড়লে যেভাবে তাকিয়ে থাকে ঠিক সেভাবে!! সে হয়তো আমার ভেতর টা সব পড়ে নিচ্ছে!! আমিও বাধা দিচ্ছি না!! আমি তার কাছে এখন একটা খোলা বই!! ইচ্ছা করছে এক দৌড় দিয়ে রোদেলার কাছে চলেগিয়ে তার হাতটা ধরি!! তারপর বলি "দেখ রোদেলা!! দেখো!! আমি সেদিন তোমাকে বলেছিলাম না!! আমি তোমার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব!! আমি আমার কথা রেখেছি!! আমি এখোন পর্যন্ত তোমার যাইগাটা আর কাউকে দেইনি!! " রোদেলা হয়তো সব কিছু বুঝতে পারছে!! সে এখন হাসছে!! যাদের রাগি মুখ দেখতে ভালো লাগে তাদের হাসিমুখ টা বেচাই খারাপ দেখাই!! কিন্তু রোদেলার হাসি মুখ টা অত্যান্ত সুন্দর!! ২ মাস পর আজ আমার আর রোদেলার বিয়ে হয়েছে!!! বিয়ে টা খুব বেশি আয়জোন করে করা সম্ভাব হয়নি!! কারন ৩৪ বছরের এক বুড়ো ৩০ বছরের এক বুড়ি কে বিয়ে করছে বিষয় টা তেমন দৃষ্টিনন্দন না!! তাই সবার হয়তো ভালো নাও লাগতে পারে!! আজ আমি, রোদেলা কিভাবে আমার প্রেমে পড়লো তার রহস্য জানতে পারলাম!! রাজের ব্যাগে ভুল করে আমার একটা ডাইরি চলে যাই!! ওটাতে রোদেলা সম্পর্কে আমার সকল অনুভুতি লেখা ছিলো!! রোদেলাকে নিয়ে আরো কিছু কবিতা লেখাছিলো!! আমি জানি না এটা রাজের হাত ফসকে কিভাবে রোদেলা হাতে পৌচেছে!! আর কিভাবে মাত্র এই কয় পেজের লেখা একটা মেয়েকে আমার মতো গাধা মানব কে ভালোবাসতে সাহায্য করলো!! তবে আমি খুশি!! বিয়ের পর আমাকে আর মুখ ব্যাবহার করতে হবে না!। কারন এই মেয়েটি!! আমার চোখের সমস্ত ভাষা বোঝে!! কিভাবে সে এই মহান ক্ষমতা অর্জন করলো তার প্রতিউত্তরে সে কেবল হাসে!। আমিও আর কোন প্রশ্ন করতে পারি না!। আমি তখোন সুধু মুগ্ধ হয়ে তার হাসি দেখি!। তবে একটা আশ্চার্য জনক বিষয় হলো সে সুধু আমার চোখের ভাষাই পড়তে পারে!! অন্য কারোর টা পারে না!! এটা নিয়ে আমি রাজকে দিয়ে কটা পরিক্ষা চালিয়েছি!! প্রত্যেক টাই ব্যার্থ!! ইচ্ছা আছে বিয়ের পর আরো কয়েক টা পরিক্ষা চালাবো!! আমার ছেলেমেয়ে হলে তাদের কে দিয়েও দেখা যেতে পারে তার মা!! তাদের চোখের ভাষা বোঝে কিনা!! নিজেকে খুব সুখি মনে হচ্ছে!! বি:দ্র: কষ্টের সময় সুখের গল্প লেখার একটা অন্যরকম অনুভুতি আছে!!! যেটা প্রথম বারের মতো অনুভব করলাম!! .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ আবার দেখা হবে ( পর্ব -১)
→ মেয়েটার সাথে আবার দেখা হয়ে গেল !!
→ আবার যখন হলো দেখা!-২
→ আবার যখন হলো দেখা!-১
→ আবার যখন হলো দেখা!-3
→ আবার যখন হলো দেখা!-3
→ আবার দেখা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now