বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছেলে টা যখন ক্লাস নাইনে পড়ে তখনো ভাবত সে কোন দিন প্রেম করবেনা। কিন্তু বয়স বলেও একটা কথা আছে , ক্লাস টেনে ওঠার পর থেকেই সে তার ক্লাসের একটি মেয়ের প্রতি আসক্ত হতে শুরু করে। প্রথম দিকে সে এটা গোপন করলেও কিছু দিন পর সে তার বন্ধুদের সাথে তার মনের কথা শেয়ার করল।আর কি সমস্যা বন্ধুরা কেমন উদ্ভট উদ্ভট প্ল্যান নিয়ে হাজির।ওহ আমি তো ছেলে টিকে পরিচয়ই করাইনি , ছেলে টির নাম রাজ ।রাজ কিছুটা সাবধানি প্রকৃতির সে কোন ভাবেই তার লাভ স্টোরির দেবদাস হতে চায়নি, সে অনেক ভেবে চিন্তে একটা প্ল্যান করে মেয়েটিকে প্রোপোজ করে কিন্তু মেয়েটি তাকে না করে দেয়।রাজ হতাশ হয়ে পড়ে কিন্তু হাল ছাড়ে না ।সে সফল হয় কিছু দিন এভাবে চললে থাকে।সে কিছু দিন পর বুঝতে পারলো যে সে তার বাবা মা কে ধোকা দিচ্ছে । এর পরের ঘটনাটার নাম হলো ব্রেক আপ।রাজ তখনো মেয়ে টিকে ভালবাসত কিন্তু পরিবার ও ক্যারিয়ারের জন্য তাকে তার ভালোবাসাকে_________
এর পর ১০ টি বছর কেটে গেল রাজ আজ দেশের এক নামকরা ডাক্তার। বছর দুই হলো সে বিয়ে করেছে,বেশ সুখেই আছে, তবুও রাজকুমারীর(মেয়ে টিকে রাজ এই নামে ডাকত) কথা মনে হলে কেমন জানি হয়ে যায়।
হঠাৎ করেই একদিন পার্কে রাজ আর রাজকুমারীর দেখা দুজনে শুধু কাঁদছে ।রাজ শেষে শুধু বলল রাজের আজ সব আছে শুধু রাজকুমারী ছাড়া।
আসলেই ভালবাসা মানে দুঃখ দুঃখ আর শুধু_______
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now