বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেই যে বনে মনোহর বসন্তে আমরা হেলেনাকে নিয়ে হাটতে যেতাম,লাইস্যান্ডার বলল ।
হার্মিয়া আনন্দে রাজি হয়ে গেল এই প্রস্তাবে । সে তার সই হেলেনা ছাড়া আর কাউকেই তাদের পরিকল্পনার কথা জানালো না । মেয়েরা প্রেমে পড়লে কী বোকাই না হয়ে যায়! হেলেনা করল কী,মহা-অকৃতজ্ঞের মতো সব কথা ডিমেট্রিয়াসকে জানিয়ে দিল । সইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার পাওয়ার কিছুই ছিল না । শুধু নিজের লম্পট প্রেমিকের পিছু পিছু বনে যাওয়ার আনন্দটুকু পাওয়ার আশা ছিল তার ,এই যা ! সে জানত ডিমেট্রিয়াস হার্মিয়ার খোজে যাবেই । যে বনে হার্মিয়া ও লাইস্যান্ডার দেখা করার কথা ছিল,সেই বনটি ছিল "পরি"নামে এক ধরনের ছোট জীবের প্রিয় বিচরণক্ষেত্র ।
পরিরাজ ওবেরন ও পরিরানি টাইটানিয়া তাদের সাঙ্গোপাঙ্গোদের নিয়ে সেই বনে প্রমোদবিহারে আসতেন ।
যে সময়ের কথা হচ্ছে,সেই সময় পরিদের এই ছোট রাজা ও রানির মধ্যে এক দুঃখজনক কলহ উপস্থিত হয়েছিল । মনোরম বনের ছায়াঘেরা চন্দ্রালোকিত পথে বিহার না করে,তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছিলেন । আর তাইতে ভয় পেয়ে তাদের অনুগত ভূতপ্রেতের দল হামা দিয়ে ওক-বিচির মধ্যে লুকিয়ে পড়েছিল ।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now