বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দু'টো কৌতুকপূর্ণ মজার গল্প

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD.Belal Hosan (০ পয়েন্ট)

X প্রথম গল্প : ‘কাবিলা’ আর ‘হুরমাতুন’-এর বিয়ে ‘ক’ গ্রামের বিয়ে রেকর্ডধারী পুরুষ ‘কাবিলা’ কোন নারীকে বিয়ে করার পর বাসর যাপনের রাতেই স্ত্রী মারা যেত ভোর হওয়ার আগেই। বহুদূরের ‘খ’ গাঁয়ের নারী ‘হুরমাতুন’ও ছিল ভীষণ অপয়া। সোহাগ রাত ভোর হওয়ার আগেই স্বামী বেচারা মরে পড়ে থাকতো বাসর-বিছানাতেই। ‘ক’ ও ‘খ’ গাঁয়ের বর্ণিত নারী ও পুরুষ অনেকবার বিয়ে করেও স্বামী-স্ত্রী নিয়ে ২-দিনও ঘর করতে পারেনি একত্রে। বদনাম কুড়িয়েছে দু’গাঁয়ে প্রচুর। এখন কেউ-ই আর তাদের কাছে বিয়ে বসতে বা করতে চায়না মৃত্যু ভয়ে। দু’জনেই মারাত্মক অসুখি ও কষ্টে যাপন করছে স্ত্রী-স্বামীহীন জীবন। খবর রটলো বাতাসে দূরবর্তী দু’গাঁয়ে। ‘ক’ আর ‘খ’ গাঁয়ের আগ্রহী তরুণ-তরুণিরা প্রতিজ্ঞা করলো ‘কাবিলা’ আর ‘হুরমাতুন’-এর বিয়ে দেবেন তারা। দেখবেন কে মরে আর কে বাঁচে! কোন্‌ গাঁ হারে আর জয়লাভ করে কোন্‌ গাঁয়ের নারী বা পুরুষ। অনেক ঝক্কি ঝামেলার পর সম্পন্ন হলো ‘কাবিলা’ আর ‘হুরমাতুন’-এর বিয়ে। দু’জনকে ঢোকানো হলো বাসর ঘরে। এলাকাবাসী ভোরের আলো ফোটার আগেই সবাই জমায়েত হলো ‘কাবিলা’ আর ‘হুরমাতুন’-এর বাসর-কক্ষের সামনে, কে মরে তা দেখার জন্য। কিন্তু সবাইকে বিস্ময়াভিভূত করে ‘কাবিলা’ আর ‘হুরমাতুন’ বেড়িয়ে এলো রুম থেকে। খবর এলো, মারা গেছে বিয়ের কাজী ও বিয়ে পড়ানোর মৌলভী ঐ রাতেই একত্রে! দ্বিতীয় গল্প : রেড ইন্ডিয়ানরা যেভাবে আবহাওয়ার খবর জানে রেড ইন্ডিয়ানদের এক নতুন তরুণ নেতা নির্বাচিত হয়েছে সম্প্রতি। গোত্রের সবাই এলো নেতার পরামর্শ নিতে যে,পরবর্তী শীত কেমন হবে এবং কি রকম কাঠ সংগ্রহ করবে তারা? প্রথমে নতুন তরুণ নেতা কিছু না বুঝেই‘মাঝারি মানের’ শীত পড়বে ও মাঝারি রকমের কাঠ সংগ্রহ করতে বললো। পরবর্তীতে চিন্তা করে দেখলো যে,যদি বেশি শীত পড়ে তবে গোত্রের লোকেরা তাকে আর নেতা নাও মানতে পারে, ভবিষ্যত কথা সত্য না হওয়ার কারণে। তাই সে বুদ্ধি খাটিয়ে সবাইকে ডেকে খুব ‘বেশি শীত পড়বে’ ও বেশি কাঠ সংগ্রহের পরামর্শ দিল।নেতার নির্দেশ বলে গোত্রের সবাই ধুমছে কাঠ কেটে বন উজার করতে লাগল। প্রকৃতপক্ষে নেতা জানেনা যে শীত কত পড়বে বা পড়বে না। তাই সে কনফার্ম হওয়ার জন্য আমেরিকান আবহাওয়া বিভাগে ফোন করে জিজ্ঞেস করলো, ‘আগামী শীতে কেমন ঠান্ডা পড়বে’? ‘প্রচুর ঠান্ডা পড়বে’, দপ্তরের উত্তর- ‘কিভাবে বোঝেন আপনারা ঠান্ডার খবর’? উৎসুক নেতার প্রশ্ন- ‘আরে উজবুক দেখছো না, রেড ইন্ডিয়ানরা কিভাবে কাঠ কাটছে’? প্রচন্ড ঠান্ডা না পড়লে কি তারা এতো কাঠ কাটতো? ওদের কাঠ কাটা দেখেইতো আমরা আবহাওয়ার খবর বলি’! নির্ভিক জবাব আবহাওয়া দপ্তরের!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now

৫ কারণে সবাইকে ধনী বানানো হয়নি

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান K.M.Tafsirul Islam Rakib (০ পয়েন্ট)

X আল-কোরআন ৫ কারণে সবাইকে ধনী বানানো হয়নি মহান আল্লাহ সৃষ্টিজগতের রিজিকদাতা। রিজিকের জন্য তিনি ঈমান আনার শর্তও জুড়ে দেননি। মুসলিম-অমুসলিম-নির্বিশেষে সবাইকে তিনি রিজিক দেন। এমনকি প্রাণিজগেকও তিনি অফুরন্ত রিজিক দান করেন। কিন্তু কুদরতিভাবে তিনি রিজিকের মধ্যে পার্থক্য রেখেছেন। পৃথিবীর সব মানুষকে তিনি ধনী বানাননি। তিনি চাইলে পৃথিবীর সব মানুষকে অভিন্ন রিজিক দিতে পারতেন। এর নজিরও তিনি পৃথিবীতে রেখেছেন। যেমন—মায়ের বুকের ক্ষেত্রে পৃথিবীর ধনী-গরিব সবার সমান অধিকার রয়েছে এবং সবার জন্য অভিন্ন রিজিক তিনি নির্ধারণ করেছেন। কিন্তু দুগ্ধকাল পার হওয়ার পর থেকেই সবার রিজিকে তারতম্য দেখা যায়। কিন্তু কেন এই তারতম্য? কেন সব মানুষকে ধনী বানানো হয়নি? কোরআনের আয়াতগুলোর দিকে তাকালে এর পাঁচটি কারণ পাওয়া যায়। ১. সব মানুষকে ধনী বানানো হয়নি, যাতে একে অন্যের মাধ্যমে উপকৃত হতে পারে। অর্থাৎ যাতে মানুষ বিভিন্ন পেশা ধারণ করে একে অন্যের সহযোগিতা করতে পারে। ইরশাদ হয়েছে, ‘তারা কি তোমার রবের করুণা বণ্টন করে? আমিই (আল্লাহ) তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করি পার্থিব জীবনে এবং একজনকে অন্যজনের ওপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে অন্যের দ্বারা কাজ করিয়ে নিতে পারে...। ’ (সুরা : জুখরুফ, আয়াত : ৩২) ২. কিছু মানুষ সম্পদ পেয়ে উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে ওঠে। যেমন—কারুন উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল। এ বিষয়ে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত। কিন্তু সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করেছিল। আমি (আল্লাহ) তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার, যার চাবিগুলো বহন করা এক দল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তার জাতি তাকে বলেছিল, দম্ভ কোরো না। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। ’ (সুরা : কাসাস, আয়াত : ৭৬) সুতরাং সব মানুষকে এ জন্য অঢেল সম্পত্তি দেওয়া হয়নি, যাতে মানুষ উদ্ধত হতে না পারে। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাঁর সব বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি (আল্লাহ) তাঁর ইচ্ছামতো যথাযথ পরিমাণে রিজিক অবতীর্ণ করেন। তিনি তাঁর বান্দাদের সম্যক জানেন ও দেখেন। ’ (সুরা : শুরা, আয়াত : ২৭) ৩. মহান আল্লাহ কিছ মানুষকে ধনী বানিয়েছেন। আবার কিছু মানুষকে গরিব বানিয়েছেন। রিজিকের এই হ্রাস-বৃদ্ধি পরীক্ষাস্বরূপ। ধনীর জন্য আল্লাহর নির্দেশ পালন ও মানুষের অধিকার আদায়ের পরীক্ষা আর গরিবের জন্য সবরের পরীক্ষা। ইরশাদ হয়েছে, ‘তুমি তোমার চক্ষুদ্বয় কখনো প্রসারিত কোরো না তার প্রতি, যা আমি তাদের বিভিন্ন শ্রেণিকে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি—এর মাধ্যমে তাদের পরীক্ষা করার জন্য। তোমার রবের রিজিক উত্কৃষ্ট ও অধিক স্থায়ী। ’ (সুরা : ত্বহা, আয়াত : ১৩১) ৪. যাদের ধনী বানানো হয়নি, তাদের জন্য সান্ত্বনা হলো, মহান আল্লাহ এর বিনিময়ে তাদের পরকালীন জীবন সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছেন। তবে এর জন্য শর্ত হলো, ঈমান আনার পাশাপাশি নেক আমল নিয়ে কবরে যেতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘কেউ পার্থিব সুখ-সম্ভোগ কামনা করলে আমি যাকে ইচ্ছা, যে পরিমাণ ইচ্ছা এখানেই সত্বর দিয়ে থাকি। পরে তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, যেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহবঞ্চিত অবস্থায়। আর যারা ঈমানদার হয়ে পরকাল কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদের প্রচেষ্টা অবশ্যই পুরস্কারযোগ্য। ’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ১৮-১৯) ৫. মানবসমাজ টিকিয়ে রাখার স্বার্থেই সব মানুষকে অঢেল সম্পত্তি দেওয়া হয়নি। কেননা ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অপরাধপ্রবণতা বেশি। তাই সব মানুষকে ধনী বানানো হলে গোটা সমাজ পাপাচারের ভারে নুয়ে পড়ত। এ বিষয়ে কোরআনে এসেছে, ‘যখন আমি কোনো জনবসতি ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধিশালী লোকদের (সৎকর্ম করতে) নির্দেশ দিয়ে থাকি। কিন্তু তারা সেখানে অসৎকাজ করতে থাকে। আর তখন (আজাবের) ফায়সালা ওই জনবসতির ওপর অবধারিত হয়ে যায়। আমি তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিই। ’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ১৬) কাজেই মানবসমাজ টিকিয়ে রাখার স্বার্থেই সব মানুষকে ধনী বানানো হয়নি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

→ ৫ কারণে সবাইকে ধনী বানানো হয়নি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন