বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
‘ভাই, যাবেন?’
‘কই যাবেন?’
‘বেঙ্গল গেট।’
‘ওঠেন।’
‘কিন্তু ভাই, একটা সমস্যা। আমার কাছে মাত্র ৩ টাকা আছে। ৩ টাকায় নিয়ে যেতে পারবেন?’
ভ্যানঅলা কিছু বললো না। ৩ টাকায় সে নিয়ে যেতে পারবে না। বেঙ্গল গেট পর্যন্ত ভাড়া ৫ টাকা। তাকে ৫ টাকাই দিতে হবে। কিন্তু আমার হাতের মুঠোয় ৩ টাকা। একটা ২ টাকার কয়েন, একটা ১ টাকার কয়েন। এই ছাড়া মানিব্যাগ, প্যান্টের পকেট— সব গড়ের মাঠ। সব ফাঁকা।
হঠাৎ কিছু একটা হলো আমার। আমি ভ্যানঅলার কাছে সরে গেলাম। তার একটা হাতে তুলে ধরে কয়েন দুটো তার হাতে দিয়ে বললাম, ‘এই নেন। এই ৩ টাকা আপনাকে দিলাম।’
ভ্যানঅলা অবাক হলো। বললো, ‘আপনার টাকা আমি নেবো কেনো?’
‘আপনাকে দিলাম। আপনি চকলেট খাবেন।’ বলেই হাঁটতে শুরু করলাম। পরপরই পেছন থেকে ভ্যানঅলা ডাক দিলো— ‘এই যে ভাই, শোনেন শোনেন।’
আমি পিছু ফিরলাম। এগিয়েও গেলাম। বললাম, ‘বলেন।’
‘বসেন।’
‘আমার কাছে কোনো টাকা নেই। আগে ৩ টাকা ছিলো, এখন তাও নেই।’
‘আপনি বসেন। টাকা লাগবে না।’
‘আমি আপনার ভ্যানে ফ্রি ফ্রি চড়বো কেনো?’ বলেই জবাবের অপেক্ষা না করে ঘুরে দাঁড়ালাম।
.
আমি এখন হাঁটছি। আমার খুব করে মনে হচ্ছে পেছনে ফেলে আসা দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। সে চোখে অপার বিস্ময়। বিস্ময়চোখের নিচে ঠোঁট। ঠোঁটে বিড়বিড় উচ্চারণ— পাগল নাকি!
.
.
-------------------------------
দৈনিক শিপন আলী
২৭ মে ২০১৭ । শনিবার
সুপণ শাহরিয়ার
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now