বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রশ্নকর্তাঃ কেমন আছেন ?
আমিঃ আপনার মত আছি
প্রশ্নকর্তাঃ মানে কি ?আমিঃ মানে,আপনিও বসে আছেন আমিও বসে আছিপ্রশ্নকর্তাঃ ও আচ্ছা তা আপনার জীবনের লক্ষ্য কি ?আমিঃ আপনার যা লক্ষ্য আমারও তাই লক্ষ্যপ্রশ্নকর্তাঃ মানে কি ? বুঝলাম না তোআমিঃ আপনার জীবনের লক্ষ্য যেমন মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকা,আমারও তাইপ্রশ্নকর্তাঃ স্যালারি কত চান ?আমিঃ আপনার মতপ্রশ্নকর্তাঃ আরে কি বলেন এসব ?আমিঃ আরে ঠিকই বলি আপনি চাকরি যেমন নায্য স্যালারি চান,আমিও তাই চাইপ্রশ্নকর্তাঃ আচ্ছা,ঠিক আছে এখন গরু সম্পর্কে কিছু বলুনআমিঃ গরু দেখতে আপনার মতপ্রশ্নকর্তাঃ ফাজলামি করেন ?আমিঃ গরুর দুটি চোখ,আপনারও তাই গরুও নাক দিয়ে শ্বাস নেয়,আপনিও তাইগরুর দুটি কান,আপনারও তাইপ্রশ্নকর্তাঃআর গরুর লেজ ?আমিঃ ওটা আপনার না থাকলেও এক্সট্রা কিনে লাগিয়ে দিতে পারেন পিছনে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
X
ভালোবাসা একটি পবিত্র শব্দ। ইংরেজিতে আমরা একে Love বলি। এই ভুবনে প্রত্যেক সৃষ্টিই একাধিক তত্ব মেনে চলে। একাধিক বস্তুর মিলনে একটি নতুন বস্তুর সৃষ্টি হয়। মানব সৃষ্টির শুরু থেকে আজ অবধি ভালোবাসা প্রকট রয়েছে এবং সৃষ্টির ধ্বংস পর্যন্ত তা প্রতীয়মান থাকবে। 'ভালোবাসা' শব্দটিকে খন্ডন করলে যে বিষয়গুলো পাওয়া যায় তা হলো-আসক্তি,স্নেহ ও মমতা। এই তিনটি বিষয়ের মিলন ভালোবাসাকে পুর্ণাঙ্গতা দান করেছে। কিন্তু বর্তমানে আমরা ভালোবাসার অপব্যবহার করছি। ভালোবাসার নামে জীবনকে ধ্বংস করছি। হতে পারে সেটা নিজের বা অন্য কারোর। এখন ফেব্রুয়ারী মাস। চেতনায় মগ্নদের কাছে এ মাস ভাষার মাস আর আবেগে,মোহে,লালসায় মগ্নদের কাছে এ মাস ভালোবাসার মাস। আমি সামাজিক সাইটগুলোতে ঢুকতে পারছি না শুধু বিভিন্ন দিবসের জন্য। আমি বুঝি না 14 ফেব্রুয়ারী কিভাবে ভালোবাসার দিন হতে পারে? ভালোবাসার সারা বছর,সারা জীবনের জন্য; শুধু একদিনের জন্য নয়। এটা শুধুই লালসা;ভালোবাসা নয়। কি দরকার ভালোবাসা নামক পবিত্র শব্দটিকে কলঙ্কিত করার? আমি ভালোবাসার বিরুদ্ধে না কিন্তু মোহ আর লালসার বিরুদ্ধে। প্রত্যেক ব্যক্তির কর্তব্য হলো ভালোবাসাকে সম্মান করা;একে ব্যবহার করা নয়। মনে রাখতে হবে,ব্যক্তির ভাগ্য সরাসরি তার কর্মের সাথে সম্পর্কযুক্ত। আপনার কর্ম যদি খারাপ হয় তাহলে সেই কর্মফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। তাই প্রত্যেকের উচিত কর্মফলের কথা ভেবে কর্ম করা।